MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এসআইআর-ভোটার শুনানি নিয়ে অসন্তোষের অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের প্রতিনিধি দলের

এসআইআর-ভোটার শুনানি নিয়ে অসন্তোষের অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের প্রতিনিধি দলের

TMC On WB CEO Issues: শনিবার থেকে বাংলার এসআইআর সংক্রান্ত ভোটার শুনানি শুরু হলেও দিকে দিকে অভিযোগে বিদ্ধ নির্বাচন কমিশন। শুধু তাই নয়, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একগুচ্ছ অভিযোগ তুলে চিঠি তৃণমূলের প্রতিনিধি দলের। বিশদে জানুন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 28 2025, 08:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অভিযোগে বিদ্ধ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক
Image Credit : Social Media

অভিযোগে বিদ্ধ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক

রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর-ভোটার শুনানি। শনিবার থেকে শুরু হওয়া এই কাজের প্রথম দিনেই বিভিন্ন প্রান্তে উঠল বিক্ষিপ্ত অভিযোগ। ভোটার শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সরব রাজ্যের শাসক শিবির তথা তৃণমূল কংগ্রেস। কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব তৃণমূলের নেতা-মন্ত্রীরা। কী অভিযোগ করেছেন তারা? জানা গিয়েছে, SIR শুনানির দিন সিইও দফতরে যান তৃণমূলের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের কোনও পরিকল্পনা নেই বলে অভিযোগ তুলে সরব হন তারা। একই সঙ্গে  ইলেকশন কমিশনকে ‘বিজেপির হাতের পুতুল’ পুতুল বলে তোপ রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য?
Image Credit : ANI

কী অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য?

এসআইআর-ভোটার শুনানি সংক্রান্ত একাধিক অভিযোগ জানিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন-''গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সব কিছু করতে হবে। বাংলার ক্ষেত্রে হচ্ছে না। অন্য রাজ্যের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে। কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত কাজ করা হচ্ছে। আমরা পাঁচজন এসে চিঠি দিয়ে এসেছি। (ASDD) - Absent Shifted Death Duplicate- ERO নেট থেকে নিচ্ছে। ২ কোটি তাড়িয়ে দিতে হবে এটা কি লক্ষ রেখেছে কেন্দ্র? আমরা তার বিরুদ্ধে গর্জে উঠেছি। ERO এর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।'' 

Related Articles

Related image1
পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Related image2
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী
35
অরূপ বিশ্বাস কী বললেন?
Image Credit : Asianet News

অরূপ বিশ্বাস কী বললেন?

ভোটার তালিকার নিবিড় সমীক্ষা-শুনানি নিয়ে অরূপ বিশ্বাস বলেন-''আমরা দেখতে পারছি কেন্দ্রীয় সরকার ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা করছে। কি কি কারণে ৫৫ লক্ষের নাম বাদ গেল বাংলা থেকে তার প্রমাণ ওয়েবসাইটে কেন দেওয়া হল না? জীবিত মানুষদের মৃত দেখানো হচ্ছে। জনপ্রতিনিধি আর কাউন্সিলর তাঁদের মৃত দেখানো হচ্ছে। ফর্ম ৬ কিভাবে ফিল আপ করা হবে? কোথায় জমা দেবো? বিজেপি যা টার্গেট বেঁধে দিচ্ছে তাই করছে ইলেকশন কমিশন।

45
কমিশনের ভূমিকা নিয়ে সরব মানস ভুঁইয়া
Image Credit : social media

কমিশনের ভূমিকা নিয়ে সরব মানস ভুঁইয়া

‘’হাজার হাজার তথ্য আসছে খুব বাজে ভাবে তাঁদের নাম কেটে নেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের নামে কি চলছে? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এইসব চলছে? ৪১টা নির্বাচন দেখেছি। কিন্তু এইরকম নির্বাচন দেখিনি।''

55
কমিশনের কাছে লিখিত জবাবের দাবি তৃণমূলের
Image Credit : Social Media

কমিশনের কাছে লিখিত জবাবের দাবি তৃণমূলের

১৭ তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল। ২৩ তারিখ ছিল। শেষমেষ শনিবার থেকে শুরু হল হিয়ারিং। SIR এর নামে ইনক্লুসিভ টাকে বাদ দেওয়া হচ্ছে। ফর্ম ৬ , ৭ , ৮ , ৯ যাই হোক এইগুলো কোথায় জমা দেবেন অ্যাপ দিয়েছেন। সেখানে এরর থাকছে সব সময়। লক্ষ্য কি? বাদ দেবেন এইটাই লক্ষ্য? এই কথাগুলো আমরা ৫জনই বলেছি। সব শুনে সিইও বলছেন - ‘’তিনি eci এর কাছে যে চিঠি আমরা দিয়েছি সেইগুলো আর আমাদের দাবি গুলো জানাবেন''। আশা করব eci সাধারণ ভোটারের স্বার্থে এই বিষয়গুলো দেখবেন। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Safety Raid: পচা খাবারের কারবার নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, ২ দিনেই ১৭৩০ জায়গায় নজরদারি
Recommended image2
Now Playing
মমতার আমলে মা কে আম্মা, আকাশকে আসমান শেখান হত, বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
Recommended image3
Now Playing
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মাস্ক পরে ওরা কারা! হামলা নিয়ে উঠছে প্রশ্ন
Recommended image4
Train Cancel: লাইনে কাজের জন্য শিয়ালদায় একাধিক ট্রেন বাতিল, কবে-কত ঘণ্টা? জেনে নিন
Recommended image5
Now Playing
মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষে বড় ঘোষণা CM শুভেন্দুর, দেখুন কী বলছেন
Related Stories
Recommended image1
পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved