MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • WBJEE Results 2026: ২৫ দিনের মধ্যেই জয়েন্টের ফলপ্রকাশ, মেধা তালিকায় শীর্ষ কলকাতার শাশ্বত

WBJEE Results 2026: ২৫ দিনের মধ্যেই জয়েন্টের ফলপ্রকাশ, মেধা তালিকায় শীর্ষ কলকাতার শাশ্বত

ডব্লিউবিজেইই ২০২৫-এর ফল প্রকাশিত হয়েছে পরীক্ষার ২৫ দিন পর, যার অপেক্ষায় ছিলেন হাজার হাজার পরীক্ষার্থী। এবার মেধা তালিকার শীর্ষে উঠে এসেছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম স্থান অধিকার করেছেন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 18 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
দ্রুত ফলপ্রকাশ
Image Credit : Asianet News

দ্রুত ফলপ্রকাশ

পরীক্ষার মাত্র ২৫ দিনের মধ্যে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। গত ২৪ মে অনুষ্ঠিত পরীক্ষার ফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়। বিকেল চারটে থেকে wbjeeb.nic.in এবং wbjeeb.in ওয়েবসাইটে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
শীর্ষে কলকাতার শাশ্বত
Image Credit : Asianet News

শীর্ষে কলকাতার শাশ্বত

মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, যিনি নালন্দা অ্যাকাডেমির ছাত্র। রাজস্থানের কোটা থেকে জয়েন্টের জন্য পড়াশুনা করেছেন। দ্বিতীয় স্থানে বিষ্ণুপুরের সৌঋদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থানে রয়েছেন রানিগঞ্জের উমঙ্গ ভুট। মেধাতালিকায় কলকাতার পাশাপাশি ভিনজেলার বেশ কয়েকজন পড়ুয়াও জায়গা করে নিয়েছেন।

Related Articles

Related image1
Annapurna Bhandar: ৩০০০ টাকা পাওয়ার পথে আরও এক ধাপ! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর
Related image2
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়িতে জোরদার তল্লাশি, CIDর স্ক্যানারে আবারও কালীঘাট
37
জয়েন্টে অংশগ্রহণকারীর সংখ্যা
Image Credit : Asianet News

জয়েন্টে অংশগ্রহণকারীর সংখ্যা

এবার মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পড়ুয়া রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৯০১ জন, যার মধ্যে ৬৭ হাজার ৩৭৮ জন ছাত্র, ২৭ হাজার ৫২১ জন ছাত্রী এবং ২ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী। মেধাতালিকায় স্থান পেয়েছেন ৯২ হাজার ৭৩ জন।

47
কড়া নিরাপত্তায় সুষ্ঠু পরীক্ষা
Image Credit : X

কড়া নিরাপত্তায় সুষ্ঠু পরীক্ষা

মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে — বাংলায় ২৬৪টি, ত্রিপুরায় ২টি এবং অসমে ১টি। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও ব্লুটুথ ডিভাইস-সহ সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়।

57
নতুন নিয়মে স্বচ্ছতা
Image Credit : Asianet News

নতুন নিয়মে স্বচ্ছতা

এ বছর প্রথমবারের মতো চালু হয়েছে মাল্টিপল ওএমআর শিট পদ্ধতি। পাশাপাশি প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হয়, যার বিরুদ্ধে চ্যালেঞ্জের সুযোগ পান পরীক্ষার্থীরা। সেই আপত্তিগুলির নিষ্পত্তির পরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

67
কাউন্সেলিং কবে?
Image Credit : Asianet News

কাউন্সেলিং কবে?

ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। সূত্রের খবর, চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং প্রক্রিয়া।

77
এক নজরে প্রথম ১০
Image Credit : Asianet News

এক নজরে প্রথম ১০

  1. প্রথম স্থানে  শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) নালন্দা অ্যাকাডেমি
  2. দ্বিতীয় স্থানে সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
  3. তৃতীয় স্থানে উমঙ্গ ভুট (রানিগঞ্জ) পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল
  4. চতুর্থ স্থানে রাহুল কোনার (নিউটাউন) দিল্লি পাবলিক স্কুল
  5. পঞ্চম স্থানে সর্বান ভট্টাচার্য (বীজপুর) গার্ডেন হাই স্কুল
  6. ষষ্ঠ স্থানে আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) চন্দ্রকোণা জিরাট হাইস্কুল
  7. সপ্তম  স্থানে সৃজন শূর (শিবপুর) সাউথ পয়েন্ট হাইস্কুল
  8. অষ্টম স্থানে মণীশ সেনাপতি (কোতয়ালি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর কলেজিয়েট স্কুল
  9. নবম স্থানে সব্যসাচী লস্কর (সোনারপুর) বিডিএম ইন্টারন্যাশনাল
  10. দশম স্থানে দেবজিৎ পাল (বালিগঞ্জ) সাউথ পয়েন্ট হাইস্কুল

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
চাকরির খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Safety: বিরিয়ানিতে দেওয়ালের রং! একাধিক অভিযোগে কলকাতার ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড
Recommended image2
Nabanna Puja Bonus: পুজোর আগেই ঢুকবে ২০% বোনাস! এই কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image3
Prafulla Chaki Exclusive: বাংলাদেশে সংরক্ষণ করা হোক প্রফুল্ল চাকীর জন্মভিটে, আর্জি পরিবারের
Recommended image4
Dilip On Puja Food: আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের
Recommended image5
DA Controversy: ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ নিয়ে ফয়সলা কি ১২ সেপ্টেম্বর? সরব সরকারি কর্মী সংগঠন
Related Stories
Recommended image1
Annapurna Bhandar: ৩০০০ টাকা পাওয়ার পথে আরও এক ধাপ! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর
Recommended image2
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়িতে জোরদার তল্লাশি, CIDর স্ক্যানারে আবারও কালীঘাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved