MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বকেয়া ডিএ মেটাতে শুরু করছে নবান্ন? পোয়াবারো সরকারি কর্মীদের! কাজ এগোল আরও কয়েক ধাপ

বকেয়া ডিএ মেটাতে শুরু করছে নবান্ন? পোয়াবারো সরকারি কর্মীদের! কাজ এগোল আরও কয়েক ধাপ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে নবান্ন বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক-শিক্ষিকা এবং অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের ডিএ দেওয়ার বিষয়ে একধাপ এগিয়ে গিয়েছে রাজ্য সরকার বলে খবর।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 07 2026, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক-শিক্ষিকা এবং অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরাও ডিএ পাওয়ার অধিকারী। গত ১৫ মার্চ ডিএ-র বিষয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিও ডিএ পাবেন বলে উল্লেখ করেছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

সেই প্রেক্ষিতে এবার কাজ শুরু করল নবান্ন। সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক-শিক্ষিকা এবং অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের ডিএ দেওয়ার বিষয়ে একধাপ এগিয়ে গিয়েছে রাজ্য সরকার বলে খবর।

Related Articles

Related image1
DA Case: ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা 'জট' কী কাটবে? অনুমান DAর ৪টি বিষয়ে হতে পারে শুনানি
Related image2
DA News: বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতার টাকা কোথায়? ডিএ নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে
38
Image Credit : stockPhoto

মমতা জানিয়ে ছিলেন রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ মার্চ ২০২৬ থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছিলেন তিনি। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে সুপ্রিম কোর্টের ডেডলাইন ধরে ৩১ মার্চের মধ্যেই সরকারি কর্মীদের ২০১৬ থেকে ২০১৯, চার বছরের বকেয়া ডিএ-র টাকা রাজ্য দিয়ে দিয়েছে। এবার বাকি কর্মীদের বকেয়া মেটাতে উদ্যোগী রাজ্য।

48
Image Credit : stockPhoto

সম্প্রতি রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ (Dearness Allowance) কীভাবে দেওয়া হবে, সেই নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্যের অর্থ দফতর (Government of West Bengal Finance Department)। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ভাতার হিসেব-নিকেশ নিয়ে হয় বৈঠক।

58
Image Credit : stockPhoto

সোমবার উচ্চ শিক্ষা দপ্তর তরফে রাজ্যের সব সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও তলব করা হয়েছে।

68
Image Credit : twitter

নির্দেশিকায় রেজিস্ট্রারদের বলা হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ১৯ এর ডিসেম্বর, এই সময়ের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীর বেতন ও ভাতা অথবা পেনশনের বিবরণ, প্রতি মাসে কত টাকা DA এবং DR প্রদান করা হয়েছে, তার হিসেব চূড়ান্ত করতে হবে।

78
Image Credit : Asianet News

স্বস্তিতে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও

বলা হয়েছে, এই সংক্রান্ত সমস্ত তথ‌্য সংগ্রহ করে একটি ডাটাবেস তৈরি করতে হবে। এরপর তথ‌্য ডিডিও-কে দিয়ে রেজিস্ট্রার ‘সার্টিফাই’ করবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীর পরিচিতি তালিকা ও চাকরি বইয়ের ওপর ভিত্তি করে।

88
Image Credit : stockPhoto

প্রতিটি দপ্তরে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ পেতে পারেন এমন কর্মীর সংখ্যা জানাতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ দপ্তরগুলিকে দ্রুত সেরে ফেলতে বলা হয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rupashree Prakalpa: বিয়ের সময় মেয়েরা পায় ২৫ হাজার টাকা, রুপশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে?
Recommended image2
DBT লিঙ্ক না করলে ব্যাঙ্কে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা, জানুন করার পদ্ধতি
Recommended image3
Bekar Bhata: জুনেই মিলবে বেকার ভাতা, কোথায় কীভাবে আবেদন করবেন? কী নথি লাগবে?
Recommended image4
Ajker Bangla News live: Mohammad Amir - ব্রিটিশ নাগরিকত্ব পেলেন, আইপিএল-এ সুযোগ পাবেন মহম্মদ আমির?
Recommended image5
Jahangir Khan: সরে দাঁড়িয়েছেন ফলতা নির্বাচন থেকে, জাহাঙ্গির খানকে নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
Related Stories
Recommended image1
DA Case: ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা 'জট' কী কাটবে? অনুমান DAর ৪টি বিষয়ে হতে পারে শুনানি
Recommended image2
DA News: বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতার টাকা কোথায়? ডিএ নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved