2026 West Bengal Legislative Assembly election: বুধবার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হতে চলেছে। এদিন কলকাতাতেও ভোটগ্রহণ করা হবে। ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

DID YOU
KNOW
?
কলকাতায় ভোটের প্রস্তুতি
রাত পোহালেই বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ। কলকাতা-সহ রাজ্যের যে কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ করা হবে, সেখানে ব্যস্ততা তুঙ্গে।

West Bengal Elections 2026: বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর এই গুরুত্বপূর্ণ পর্যায়ের ভোট পরিচালনার জন্য মধ্য কলকাতার প্রাণকেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। এই স্টেডিয়ামটি এবার উত্তর কলকাতা (North) জেলার জন্য প্রধান ডিসিআরসি (DCRC) বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এবার মোট সাতটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। এটি মহকুমা সদর দপ্তর বা SDHQ পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্যু। মঙ্গলবার সকাল থেকেই এখানে কয়েক হাজার ভোটকর্মীর ভিড়। ডিসিআরসি কাউন্টারগুলি থেকে ইভিএম (EVM), ভিভিপ্যাট (VVPAT) এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা। 

ভোটে নিরাপত্তায় জোর

দ্বিতীয় দফার নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো স্টেডিয়াম অঞ্চলকে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটকর্মীর পরিচয়পত্র পরীক্ষা করে এবং কিউ-আর কোড স্ক্যান করে তবেই সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর এই নেতাজি ইনডোর স্টেডিয়ামেই তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তার স্ট্রং রুম। সমস্ত ইভিএম মেশিন সিল করার পর এখানেই জমা নেওয়া হবে। গণনার দিন পর্যন্ত এই কেন্দ্রটিই থাকবে উত্তর কলকাতার রাজনৈতিক ভবিষ্যতের অভিভাবক। প্রশাসনিক কর্তাদের মতে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নেতাজি ইনডোর স্টেডিয়ামের এই পরিকাঠামো অনস্বীকার্য ভূমিকা পালন করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। বুধবার সকাল হতেই মানুষের দেওয়া রায় জমা হবে এই চত্বরেরই সুরক্ষিত ভল্টে।

তৎপর কলকাতা পুলিশ

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কলকাতা পুলিশও তৎপর। ইভিএম সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই ছবি দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।