Manirul Islam News: ফরাক্কা বিডিও অফিসে SIR ইস্যুতে প্রতিবাদ জানানোয় তাঁকে ‘বলির পাঠা’ করা হয়েছে বলে অভিযোগ করলেন মনিরুল ইসলাম। ভোটের টিকিট না পাওয়ায় ক্ষুদ্ধ তৃণমূলের বিদায়ী বিধায়ক? আর কী বলেছেন তিনি? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Manirul Islam News: তৃণমূল 'বলির পাঁঠা 'মনিরুল! এবার কি নির্দল হয়ে লড়বেন! ফরক্কার বিধায়কের বড় ঘোষণা। বুধবার ফরাক্কা বিডিও অফিসে SIR ইস্যুতে প্রতিবাদ জানানোয় তাঁকে ‘বলির পাঠা’ করা হয়েছে বলে অভিযোগ করলেন মনিরুল ইসলাম। এই বিষয়ে ফরাক্কা এমএলএ ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁকে ফরাক্কার বিধানসভা কেন্দ্র থেকে দলীয় টিকিট দেওয়া হয়নি।

কী বলছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম?

এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার কথাও স্পষ্ট জানিয়ে দেন মনিরুল। তবে তিনি কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী ময়দানে নামবেন, সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এদিকে, মনিরুল ইসলাম আরও জানান, তাঁর দাদা কৌসার আলীও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই পরিবারের দুই সদস্যের একসঙ্গে নির্বাচনে নামা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, বিধানসভার ভোট ঘোষনা হতেই ফের মুর্শিদাবাদের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার । মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে ভবানীপুর এলাকায় এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাই , গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ ভবানীপুর এলাকায় অভিযান চালায়ে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়।

ফরাক্কা থানার আইসি অমিত মুখার্জি জানান কেও বা কারা কোনো অসৎ উদ্দেশে এই তাজা বোমা গুলো রেখে ছিলো, পুলিশ খবর পেয়ে বোমা গুলো উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনা স্থলে রয়েছে পুলিশ। যদিও পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম না থাকায় কান্নায় ভেঙে পড়েন চারবারের বিধায়ক খগেশ্বর রায়। টিকিট না পাওয়ার প্রতিবাদে জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। একইসঙ্গে এই আসনে তৃণমূলের পরাজয়ের আশঙ্কাও প্রকাশ করেছেন। সেই সাথে স্বপ্না বর্মন কে প্রার্থী মানবেন না বলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে All India Trinamool Congress-এর অন্দরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও অস্থিরতা। দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা আসনে খগেশ্বর রায়কে প্রার্থী করা হয়নি। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে সরব হন তিনি।

আবেগঘন কণ্ঠে খগেশ্বর রায় বলেন, “দুঃখে চোখে জল চলে আসছে। আমি চারবার জিতেছি, তবুও আজ দল আমাকে অবিচার করল। আজ আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয়ই কেউ বিপুল টাকা দিয়েছে বলেই প্রার্থী হয়েছে। যে আগে কখনও টিকিট পায়নি, তাকেই এবার প্রার্থী করা হল।” তিনি আরও দাবি করেন, তাঁর সমর্থনে থাকা বহু কর্মী ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। তাঁর কথায়, “এই পরিস্থিতিতে রাজগঞ্জে তৃণমূল প্রার্থী জিতবে না।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।