Rahul Arunoday Banerjee: এই ঘটনায় রীতিমতো মর্মাহত রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।" 

Rahul Arunoday Banerjee: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (rahul arunoday banerjee) মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স-হ্যান্ডলে এই কথা জানিয়েছেন তিনি। 

শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, দীঘার তালসারিতে মেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান টলিউডের এই জনপ্রিয় অভিনেতা (rahul banerjee news)। তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনার খবর আসতেই কার্যত, শোকের ছায়া নেমে আসে টলিউড জগতে।

এই ঘটনায় রীতিমতো মর্মাহত রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

Scroll to load tweet…

রবিবার, ‘ভোলে বাবা পার করেগা’ মেগা সিরিয়ালের শ্যুটিং চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। এরপর শ্যুটিং শেষ করে তালসারির বিচে জলে নামেন তিনি। কিন্তু হটাৎই তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর সামনে আসছে। সন্ধ্যা ৬টা নাগাদ দীঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়ে বলে খবর। 

কিন্তু জানা যাচ্ছে, হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, দীঘা হাসপাতালেই অভিনেতার ময়নাতদন্ত করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।