MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • SIR -এ এখনও ১০ লক্ষের নাম বাদ পড়ার অপেক্ষায়, আবারও পিছতে পারে চূড়়ান্ত তালিকা প্রকাশের দিন

SIR -এ এখনও ১০ লক্ষের নাম বাদ পড়ার অপেক্ষায়, আবারও পিছতে পারে চূড়়ান্ত তালিকা প্রকাশের দিন

SIR-এ ৫৮ লক্ষের পর এবার আরও ১০ লক্ষের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই একটি নামের তালিকা পাঠান হয়েছে জাতীয় নির্বাচন কমিশের কাছে। প্রচার কাজ বাকি। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছতে পারে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 20 2026, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নাম বাদ পড়তে পারে
Image Credit : Asianet News

নাম বাদ পড়তে পারে

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে আবারও প্রচুর নাম বাদ পড়তে পারে। পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। তেমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত কিছুই জানানো হয়নি।

210
৪ লক্ষ অযোগ্য!
Image Credit : Asianet News

৪ লক্ষ অযোগ্য!

নির্বাচন কমিশন সূত্রের খবর ইতিমধ্যেই ৪ লক্ষের বেশি ভোটারের নথিকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন রাজ্যের মাইক্রো অবজার্ভাররা। ইতিমধ্যেই সেই নাম রাজ্য থেকে পাঠান হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে।

Related Articles

Related image1
মোদীর ভাষণ এবার সাইন ল্যাঙ্গুয়েজেও! AI নিয়ে বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর
Related image2
Parivartan Yatra: TMC-কে চাপে ফেলতে ১ মার্চ থেকে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা' শুরু করছে BJP
310
এখনও সিদ্ধান্তই হয়নি!
Image Credit : Asianet News

এখনও সিদ্ধান্তই হয়নি!

রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, এখনও অনেক নথি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নিতে পারেনি নির্বাচন কমিশন। সেগুলি নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে কমিশন। সেখান থেকেও কিছু নাম বাদ পড়তে পারে।

410
১০ লক্ষের হিসেব
Image Credit : Asianet News

১০ লক্ষের হিসেব

যদিও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIRএর শুনানিতে প্রায় ৭ লক্ষ ভোটার হাজিরাই দেননি। আর ইতিমধ্যেই ৪ লক্ষের নথি অযোগ্য চিহ্নিত। সেই হিসেব ধরলে এখনই রাজ্যের ভোটার তালিকা থেকে ১০ লক্ষের নাম বাদ পড়তে পারে।

510
আগেই ৫৮ লক্ষ নাম বাদ
Image Credit : Asianet News

আগেই ৫৮ লক্ষ নাম বাদ

মৃত, অনুপস্থিত, নিখোঁজ ভোটার হিসেবে আগেই ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার শুনানিতে সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও ১০ লক্ষের নাম। তেমনই খবর নির্বাচন কমিশন সূত্রে।

610
চূড়ান্ত তালিকা প্রকাশ
Image Credit : X

চূড়ান্ত তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। কিন্তু এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। তাই ভোটার তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

710
SIR শুনানি
Image Credit : X

SIR শুনানি

নির্বাচন কমিশন আগেই শুনানির দিন বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি রয়েছে। কিন্তু কমিশন সূত্রের খবর, তার মধ্যে কাজ শেষ করা কিছুটা হলেও কঠিন। আর সেই কারণেই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরও বাড়তে পারে।

810
নথি জমা
Image Credit : X

নথি জমা

শুনানিতে ভোটাররা যে সমস্ত নথি জমা দিয়েছে কমিশন নিযুক্ত মাইক্রো অবজার্ভাররা তা যাচাই করছে। গোটা প্রক্রিয়ার পর্যালোচনার জন্য নিয়োগ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষকদের। সূত্রের খবর নথি যাচাইয়ের পরেই ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জনের নথিকে অযোগ্য বলে চিহ্নিত করেছেন মাইক্রো অবজার্ভাররা।

910
নথি পড়ে রয়েছে
Image Credit : X

নথি পড়ে রয়েছে

জেলা শাসকদের কাছে এখনও ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩টি নথি পড়ে আছে। সেগুলি যাচাই করা বাকি। মাইক্রো অবজার্ভাবেরা অন্তত ৩০ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইরাও ও সহকারী এইআইর-দের কাছে পাঠিয়েছে।

1010
সিদ্ধান্ত নেওয়া হবে
Image Credit : X

সিদ্ধান্ত নেওয়া হবে

কমিশন সূত্রে খবর, প্রায় ২০ লক্ষ ভোটারের নথি নিয়ে এখনও তাঁরা কোনও সিদ্ধান্তই নিতে পারেননি। আধিকারিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসআইআর-এ কোন কোন নথি গ্রহণযোগ্য হবে তার তালিকা আগেই প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: SIR -এ এখনও ১০ লক্ষের নাম বাদ পড়ার অপেক্ষায়, আবারও পিছতে পারে চূড়়ান্ত তালিকা প্রকাশের দিন
Recommended image2
Weather Kolkata: শীতের বিদায়! বঙ্গে ক্রমশ চড়ছে পারদ, দেখে নিন জেলাভিত্তিক তাপমাত্রার তারতম্য
Recommended image3
Parivartan Yatra: TMC-কে চাপে ফেলতে ১ মার্চ থেকে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা' শুরু করছে BJP
Recommended image4
Now Playing
RG Kar Case News: অভয়ার বাড়িতে গিয়ে সেদিন মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? ফাঁস করলেন অভয়ার মা
Recommended image5
Now Playing
Nisith Pramanik: কমিশনের সঙ্গে বিবাদ নিয়ে মমতাকে তুলোধনা নিশীথ প্রামাণিকের, বললেন বড় কথা
Related Stories
Recommended image1
মোদীর ভাষণ এবার সাইন ল্যাঙ্গুয়েজেও! AI নিয়ে বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর
Recommended image2
Parivartan Yatra: TMC-কে চাপে ফেলতে ১ মার্চ থেকে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা' শুরু করছে BJP
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved