৩,০০০ টাকা আসেনি অ্যাকাউন্টে! নন্দীগ্রামে মহিলাদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে নন্দীগ্রামে তীব্র বিক্ষোভ।

Share this Video

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে নন্দীগ্রামে তীব্র বিক্ষোভ। অভিযোগ, রাজ্যজুড়ে ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে ঢোকা শুরু হলেও নন্দীগ্রামের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের তৃতীয় খণ্ড জলপাই ও গোপালচক গ্রামের অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাঁদের বর্তমান স্ট্যাটাসে কোথাও 'রিজেক্টেড', কোথাও 'রিভেরিফিকেশন', আবার কোথাও 'ব্যাঙ্ক ফেলিওর' দেখাচ্ছে। ফলে যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। 

Related Video