WBJEE Pharmacy Counselling 2026:রাজ্যজুড়ে বি.ফার্ম কোর্সে ভর্তির প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB) বি.ফার্ম কাউন্সেলিং ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টন।
WBJEE Pharmacy Counselling 2026: রাজ্যজুড়ে বি.ফার্ম কোর্সে ভর্তির প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB) বি.ফার্ম কাউন্সেলিং ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টন বা সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ সংক্রান্ত জরুরি প্রক্রিয়া পরিচালনা করছে। যে সমস্ত পরীক্ষার্থী রাজ্য স্তরের এই বি.ফার্ম কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁরা অনলাইনেই নিজেদের সিট অলটমেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারবেন। বোর্ড সূত্রে খবর, ফলাফল ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাঁদের অফিসিয়াল পোর্টাল wbjeeb.nic.in-এ।
শিক্ষা পর্যদ থেকে কী জানা যাচ্ছে
শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের ক্ষেত্রে মূলত প্রার্থীর মেধা তালিকা বা মেরিট র্যাঙ্ক, তাঁদের দেওয়া পছন্দের ক্রম এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য আসনের প্রাপ্যতার ওপর ভিত্তি করেই কলেজ ও কোর্স বরাদ্দ করা হয়েছে। বি.ফার্ম কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় দ্বিতীয় রাউন্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে বহু প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়।
কী করতে হবে
যে সমস্ত শিক্ষার্থীরা তাঁদের পছন্দমতো আসন পেয়েছেন, তাঁদের অবিলম্বে পোর্টালে লগ ইন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রার্থীরা wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড প্রদান করলেই ফলাফল দেখতে পাবেন। ফলাফল দেখতে পাওয়ার পর শিক্ষার্থীদের দ্রুত নিজেদের 'সিট অলটমেন্ট লেটার' ডাউনলোড করে একটি প্রিন্টআউট কাছে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কী কী করা বাধ্যতামূলক
যাঁরা প্রাপ্ত আসনে সন্তুষ্ট হয়ে ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের নির্ধারিত সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্টিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রিপোর্ট করার সময় শারীরিকভাভ নথিপত্র পরীক্ষা বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের পাশাপাশি প্রয়োজনীয় ভর্তি ফি পরিশোধ করা বাধ্যতামূলক। সঠিক সময় নথিপত্র যাচাই ও ফি জমা না দিলে বরাদ্দকৃত আসনটি বাতিল বলে গণ্য হতে পারে। তবে যেসব প্রার্থী এই দফায় কোনো আসন পাননি বা প্রাপ্ত আসনে অসন্তুষ্ট, তাঁদের পরবর্তী রাউন্ডের সুযোগের ওপর নজর রাখতে বলা হচ্ছে। সমস্ত পরীক্ষার্থীকে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।


