রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ড। ১৮ জুন ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.jeeb.nic.in থেকে তাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলের তারিখ জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ড। সদ্য তাদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জানা গিয়েছে, আজ ১৮ জুন প্রকাশিত হবে ফলাফল। দুপুর দেড়টা নাগাদ সল্টলেকের রূপান্ন ভবন থেকে সেই ফল প্রকাশ করা হবে। তবে নিজেদের রেজাল্ট দেখার জন্য আড়াই ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। আজ ১৮ জুন বিকেল ৪টে থেকে নিজেদের Rank Card ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীরা অনলাইনে দেখতে পাবেন রেজাল্ট। www.jeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েব সাউট থেকে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে কীভাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল দেখবেন?
- প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এ যেতে হবে।
- তারপর হোমপেজে যান। সেখান থেকে view/ download rank card for WBJEE 2026 লিঙ্কে ক্লিক করুন।
- নতুন পেজ খুলে যাবে।
- সেখানে নিজের অ্যাডমিট কার্ড নম্বর দিতে হবে।
- তারপরই স্ক্রিনে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স-র রেজাল্ট।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ২৪ তারিখ পরীক্ষা হয়। এদিন প্রথম পত্রের ১০০ নম্বরে অঙ্ক, দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হয়েছিল দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। এবার প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষা দিয়েছিলেন। ২৬৭ পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা। আজ ফল প্রকাশের পালা। দুপুর দেড়টার সময় ফল প্রকাশিত হবে। তার আড়াই ঘন্টার মধ্যে অনলাইনে রেজাল্ট জানতে পারবেন ছাত্রছাত্রীরা। www.jeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েব সাউট থেকে ফলাফল জানা যাবে।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওশিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচারের মতো স্নাতক কোর্সে ভর্তি হওয়ায় যায় এই Rank-র ওপর নির্ভর করে। অবশেষে আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে রাজ্য জয়েন্টের ফলাফল। www.jeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েব সাইট থেকে ফলাফল জেনে নিন। বিকেল ৪ টে থেকে rank card ডাউনলোড করতে পারবেন।


