11:58 PM (IST) Apr 29

Live NewsWomen's T20 World Cup - কবে ঘোষণা হচ্ছে ভারতীয় দলের স্কোয়াড? দিনক্ষণ জানিয়ে দিল BCCI

Women's T20 World Cup: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছে, ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে আগামী ২ মে। ১২ দলের এই টুর্নামেন্ট ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হবে ১২ জুন।

Read Full Story
09:10 PM (IST) Apr 29

Live NewsNews Round Up - এক্সিট পোলে গেরুয়া ঝড় থেকে বর্ণবিদ্বেষী আচরণের বিরুদ্ধে কড়া ফিফা, সারাদিনের খবর এক ক্লিকে

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story
09:01 PM (IST) Apr 29

Live NewsGold and Silver Price - দিল্লিতে দুদিনে সোনার দাম ৩৩০০ টাকা কমেছে, তবে কেন লাফিয়ে বাড়ছে রূপোর দাম?

Gold and Silver Price: টানা দ্বিতীয় দিনে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, দুই দিনে মোট ৩,৩০০ টাকা পতন হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, মুদ্রাস্ফীতির সংকট এবং মুনাফা তুলে নেওয়ার মতো কারণগুলি এই পতনের জন্য দায়ী। 

Read Full Story
08:20 PM (IST) Apr 29

Live NewsWest Bengal Exit Poll 2026 - রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত এশিয়ানেটের এক্সিট পোলে, মথায় হাত তৃণমূলের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনের মাধ্যমে ৫ রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ পর্ব সমাপ্ত হল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ হল। এর মধ্যে পশ্চিমবঙ্গে দু দফায় ভোটগ্রহণ হয়েছে। বাকি রাজ্যগুলিতে একদফায়। আগামী ৪ মে ৫ রাজ্যের ভোটের ফলপ্রকাশ।

Read Full Story
06:36 PM (IST) Apr 29

Live Newsভোটগ্রহণ শেষ হতেই বসিরহাট উত্তর বিধানসভার মুরারীশাহ চৌমাথায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিজয় উৎসব

ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হতেই বসিরহাট উত্তর বিধানসভার মুরারীশাহ চৌমাথা এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে বিজয় উৎসবের ছবি ধরা পড়ল। হাসনাবাদ ব্লকের সহকারী সভাপতি আখের আলি মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কর্মীরা আবির মেখে জয়ের উল্লাসে মেতে ওঠেন। কর্মী-সমর্থকদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যে আবারও তৃণমূল সরকার গঠন করবে এবং বসিরহাট উত্তর কেন্দ্রে দলের জয় নিশ্চিত। জয়ের আগাম আনন্দে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে এই বিজয় মিছিল করেন।

06:29 PM (IST) Apr 29

Live Newsভোটের দ্বিতীয়ার শেষলগ্নে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক দেবাংশু

ভোটের দ্বিতীয়ার শেষলগ্নে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করে মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি, মুখে কুলুপ কেন্দ্রীয় বাহিনীর দেবাংশুর অভিযোগ ঘিরে সরগরম চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ৫৭ নং বুথ

06:13 PM (IST) Apr 29

Live NewsMazhar Asif - 'সকল ভারতীয়ের DNA হল মহাদেবের DNA', বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জোর বিতর্ক

"সকল ভারতীয়ের ডিএনএ হল মহাদেবের ডিএনএ," মঙ্গলবার দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরএসএস (RSS)-এর আয়োজিত 'যুব কুম্ভ' অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাজার আসিফ। তাঁর এই ভাষণের একটি ভিডিও ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং তা ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

Read Full Story
06:12 PM (IST) Apr 29

Live Newsশেষপর্যায়ে রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষদফায় ভোটগ্রহন

শেষপর্যায়ে রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষদফায় ভোটগ্রহন প্রথম দফার ভোটকে ছাপিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানে রেকর্ড গড়ল দ্বিতীয় দফা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সবথেকে বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে হাড়োয়ায়, ৯৪.৫ শতাংশ ভবানীপুরে ভোট পড়েছে ৮৫.৫১ শতাংশ। ভাঙড়ে ভোট পড়েছে ৮৮.১৪ শতাংশ।

05:55 PM (IST) Apr 29

Live NewsWorld Bank on Iran War - বিশ্বজুড়ে খাদ্য সংকটের অশনি সংকেত! সাড়ে চার কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে

World Bank on Iran War: বিশ্বব্যাঙ্ক সতর্ক করেছে যে ইরানকে ঘিরে যুদ্ধ উত্তেজনা একটি বৈশ্বিক সংকট তৈরি করতে পারে, যা প্রায় ৪৫ মিলিয়ন মানুষকে অনাহারের দিকে ঠেলে দেবে। এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে, যার ফলে খাদ্য ও জ্বালানির দাম আকাশছোঁয়া হতে পারে এবং দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

Read Full Story
05:25 PM (IST) Apr 29

Live Newsভোটবঙ্গের শেষলগ্নে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ

 শেষ মুহুর্তে ভোট দিতে এসে পোশাক বিতর্কে বৃদ্ধ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পোশাক ফতোয়ার অভিযোগ গাইঘাটা থানার কুঁচুলিয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনী বনাম ভোটার সংঘর্ষ, লুঙ্গি পরে আসায় বৃদ্ধকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

05:14 PM (IST) Apr 29

Live Newsমদন বার্তা

এবার ২০০র বেশি আসন পাবে তৃণমূূল কংগ্রেস। দাবি মদন মিত্রর। 

Scroll to load tweet…

05:08 PM (IST) Apr 29

Live NewsMid Air Fuel Scare - মাঝ আকাশে জ্বালানি ঘাটতি, বাধ্য হয়েই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের আচমকা অবতরণ

Mid Air Fuel Scare: দিল্লি থেকে ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে ঘিরে চাঞ্চ্যলকর ঘটনা। এদিন সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমান (IX-1057) নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৬টা ২০ মিনিটে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।

Read Full Story
05:00 PM (IST) Apr 29

Live NewsSamik Bhattacharya - এবার টার্গেট ডাবল সেঞ্চুরি - ভোট দিয়ে বললেন বিজেপি নেতা শমীক

বুধবার বিধাননগরে ভোট দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটের পর তিনি বলেন, প্রথম দফায় সেঞ্চুরি হয়েছে, এবার লক্ষ্য ডাবল সেঞ্চুরি। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন, বাংলা, তামিলনাড়ুতেও সরকার গড়বে বিজেপি।

Read Full Story
04:52 PM (IST) Apr 29

Live NewsPetrol Ethanol - এবার পেট্রোলে মেশানো হবে ৮৫% ইথানল, মতামত জানতে খসড়া বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

ক্রমবর্ধমান পেট্রোলের মূল্য মোকাবিলা করতে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে সরকার একটি বড় পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় সরকার পেট্রোলে উচ্চ মাত্রায় ইথানল মিশ্রণের প্রস্তাব করে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে যানবাহন সম্পূর্ণরূপে ইথানলে চলতে পারবে। সড়ক পরিবহন মন্ত্রক ২৭ এপ্রিল একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে।

Read Full Story
04:37 PM (IST) Apr 29

Live Newsরেওয়াজ মতই বিকেলে ভোট দিলেন মমতা

ভোট দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তিনি। কিন্তু, ভোট দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, মহিলা, বাচ্চাদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার বিকেলে দ্বিতীয় দফার ভোটাভুটির শেষলগ্নে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউশনে ভিকট্রি সাইন দেখিয়ে ভোট দিলেন রাজ্যের তৃণমূল নেত্রী জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

04:28 PM (IST) Apr 29

Live NewsWard No. 77 - ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ড কেন এতো গুরুত্বপূর্ণ? এই ওয়ার্ড নিয়ে বারবার সরব শুভেন্দু

Bhabanipur Ward No 77: ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করেই যাবতীয় অভিযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই এই কেন্দ্রের ১৫ বছরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Read Full Story
04:24 PM (IST) Apr 29

Live NewsWest Bengal Elections 2026 - 'ইভিএম-এ টেপে জিরো টলারেন্স', পুনর্নির্বাচনের হুঁশিয়ারি কমিশনের

2026 West Bengal Legislative Assembly election: বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। খুব বেশি হিংসা, সন্ত্রাস, রিগিং, ছাপ্পা ভোটের অভিযোগ না উঠলেও, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ইভিএম-এ বিজেপি (BJP) প্রার্থীর নাম ও প্রতীক ঢেকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Full Story
04:21 PM (IST) Apr 29

Live NewsPetrol Diesel Price - পেট্রোলে ১০ টাকা, ডিজেলে সাড়ে প্রায় ১৩ টাকা দাম বাড়ছে? সরকার যা জানাল

পেট্রোল ও ডিজেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে—এমন দাবি সম্বলিত একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টকে সরকার 'ভুয়ো' হিসেবে জানিয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক থেকে এ ধরনের কোনও আদেশ জারি করা হয়নি।

Read Full Story
03:52 PM (IST) Apr 29

Live Newsভোটের কালির ইতিহাস

আঙুলে লাগানোর ৪০ সেকেন্ডের মধ্যেই এর রঙ বদলে যায়।নির্বাচনের ক্ষেত্রে ১৯৬২ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এখনও অব্যবহৃতই রয়েছে।১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৬১ ধারা অনুযায়ী, একজন ভোটারের বৃদ্ধাঙ্গুলি বা অন্য কোনও আঙুলে এই কালি লাগানো বাধ্যতামূলক।

03:41 PM (IST) Apr 29

Live Newsদুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮ %

দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮ শতাংশ। দ্বিতীয় দফাতেও ভোটের হার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধান জেলায় (৮৩.১১ শতাংশ)। সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতা দক্ষিণে (৭৫.৩৮ শতাংশ)। কেন্দ্রের নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়েছে গলসিতে (৮৫.১১ শতাংশ)। হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ।