West Bengal Election 2026: নির্বাচনের কাজে কোন রাজ্য থেকে ঠিক কত পুলিশ আসবে, তার হিসেবও তুলে ধরা হয়েছে। সবচেয়ে বেশি পুলিশবাহিনী আসছে বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে। জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে ব্যবহার করা হবে মোট ৩০,০০০ ভিন্রাজ্যের পুলিশ অফিসারদের।
West Bengal Election 2026: আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ভাবে আয়োজন করতে কার্যত, বদ্ধপরিকর নির্বাচন কমিশন (West Bengal Election 2026)। এবারের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, বাইরের রাজ্য থেকেও পুলিশ অফিসার আনছে কমিশন (election 2026 west bengal)।
বাইরের রাজ্য থেকে পুলিশ
নির্বাচনের কাজে কোন রাজ্য থেকে ঠিক কত পুলিশ আসবে, তার হিসেবও তুলে ধরা হয়েছে। সবচেয়ে বেশি পুলিশবাহিনী আসছে বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে। জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে ব্যবহার করা হবে মোট ৩০,০০০ ভিন্রাজ্যের পুলিশ অফিসারদের।
প্রসঙ্গত, এই রাজ্যের বিধানসভা ভোটে মোট ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই রাজ্যে। তারা মূলত রুটমার্চ এবং এলাকায় টহলদারির কাজে ব্যস্ত। শুধু তাই নয়, কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটলে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজও জোরালোভাবে করছেন জওয়ানরা।
তবে আগামী ১৩ এপ্রিল থেকে ভিন্রাজ্যের পুলিশ বাহিনীও আসতে শুরু করবে। দুটি দফা মিলিয়ে মোট ৩৪৮ কোম্পানি পুলিশ আসবে এই রাজ্যে। আধিকারিক এবং কর্মী মিলিয়ে একেকটি কোম্পানিতে কমপক্ষে ৭২ জন সদস্য থাকবেন বলে খবর।
নির্বাচন কমিশন সূত্রে ঠিক কী জানা গেছে?
কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৩ এপ্রিল অন্যান্য রাজ্য থেকে মোট ৪৮ কোম্পানি পুলিশ পশ্চিমবঙ্গে ভোটের দায়িত্ব সামলাতে আসবে। সেইদিন আসাম, হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকেও পুলিশ অফিসারদের আসার কথা রয়েছে। আসাম থেকে ২৫, হরিয়ানা থেকে ১৫ এবং উত্তরাখণ্ড থেকে ৮ কোম্পানি পুলিশবাহিনী আসছে।
এরপর আবার ১৭ এপ্রিল, বাইরের রাজ্য থেকে পুলিশ আসবে এই রাজ্যে। জানা যাচ্ছে, সেইদিনই একসঙ্গে মোট ৩০০ কোম্পানি পুলিশ বাহিনী প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। আগামী ২৯ এপ্রিল, এই রাজ্যে শেষ দফা ভোটের দিন পর্যন্ত, তারা থাকবে।
বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে সবথেকে বেশি, প্রায় ৪০ কোম্পানি করে পুলিশবাহিনী আসবে। পাশাপাশি মিজ়োরাম, ত্রিপুরা, মেঘালয় এবং সিকিম থেকে ১০ কোম্পানি করে পুলিশ আসবে পশ্চিমবঙ্গে। পাঞ্জাব এবং নাগাল্যান্ড থেকে ২০ কোম্পানি করে পুলিশবাহিনী আসাবে।
সেইসঙ্গে, ঝাড়খণ্ড থেকে ২৮, ছত্তিশগড় থেকে ২৫, অরুণাচলপ্রদেশ থেকে ১২, হিমাচলপ্রদেশ থেকে ৮ এবং মহারাষ্ট্র থেকে ৭ কোম্পানি পুলিশ আসবে এই রাজ্যে। অন্যদিকে, বাকি ১৫ কোম্পানি পুলিশ আসবে গোয়া, চণ্ডীগড় এবং রাজস্থান থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।