MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • RG Kar আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ সম্পর্কে বড় কথা হাইকোর্টর, দ্রুত বিচার জরুরি বলেও দাবি

RG Kar আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ সম্পর্কে বড় কথা হাইকোর্টর, দ্রুত বিচার জরুরি বলেও দাবি

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির শুনানি কলকাতা হাইকোর্টে। সেখানেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বড় কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 11 2025, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক কেলেঙ্কারির শুনানি
Image Credit : Asianet News

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক কেলেঙ্কারির শুনানি

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির শুনানি কলকাতা হাইকোর্টে। সেখানেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বড় কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।

210
বিচারপতির মন্তব্য
Image Credit : twiter

বিচারপতির মন্তব্য

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা অত্যন্ত গুরুতর। মঙ্গলবার এ কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।

310
জয়মাল্য বাগচীর বার্তা
Image Credit : Asianet News

জয়মাল্য বাগচীর বার্তা

বিচারপতি আরও বলেছেন, এই জাতীয় দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। স্বাস্থ্য ব্যবস্থা ও প্রশাসনকেও তা দূষিত করে তোলে বলেও মনে করেছেন তিনি।

410
নথি পেতে সমস্যা
Image Credit : social media

নথি পেতে সমস্যা

আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি তদন্তকারী সংস্থার থেকে পেতে সমস্যা হচ্ছে। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ও বাকি অভিক্তরা। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয়।

510
হাইকোর্টের বেঞ্চ
Image Credit : social media

হাইকোর্টের বেঞ্চ

মঙ্গলবার আরজি কর দুর্নীতি সংক্রান্ত মামলার নথি ইস্যুতে মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।

610
ডিভিশন বেঞ্চের মন্তব্য
Image Credit : social media

ডিভিশন বেঞ্চের মন্তব্য

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালত মনে করছে এই অভিযোগে আইন মেনেই দ্রুত বিচার হলে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

710
হাইকোর্টের আরও বার্তা
Image Credit : social media

হাইকোর্টের আরও বার্তা

হাইকোর্ট আরও জানিয়েছে, এই মামলায় সরকারি আধিকরিকেরা যুক্ত রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাই দ্রুত বিচার শুরু করাও প্রয়োজন।

810
হাতে নথি
Image Credit : Asianet News

হাতে নথি

মঙ্গলবার সন্দীপের আইনজীবী আদালতে জানিয়েছে, ৪৬২টি নথির মধ্যে সিবিআই-এর থেকে ২১৬টি নথি তারা পেয়েছেন। বুধবারের মধ্যে সিবিআইকে সমস্ত নথি হস্তান্তর করতে বলেছে।

910
মামলার শুনানি
Image Credit : Asianet News

মামলার শুনানি

এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ ফেব্রুয়ারি। এর আগে বৃহস্পতিবার সন্দীপের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই সময়ই হাইকোর্ট জানিয়েছিল চার্জশিট সিবিআই দফতর থেকে আনিয়ে পড়তে পারেন সন্দীপ-সহ অভিযুক্তরা।

1010
আরজি কর আর্থিক দুর্নীতি
Image Credit : social

আরজি কর আর্থিক দুর্নীতি

আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। তিনি এই ঘটনায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved