MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিধানসভা ভোটের আগেই রাজ্য বিজেপিতে নতুন কমিটি গঠনের তোড়জোড়, কারা থাকবেন তালিকায়? শুরু জল্পনা

বিধানসভা ভোটের আগেই রাজ্য বিজেপিতে নতুন কমিটি গঠনের তোড়জোড়, কারা থাকবেন তালিকায়? শুরু জল্পনা

BJP Bengal News: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ২৬-এর নির্বাচনের আগে নতুন প্রাণ আনার চেষ্টা চলছে রাজ্য বিজেপিতে। সেই লক্ষ্যেই নতুন কমিটি গঠনকে গুরুত্ব দিচ্ছেন শমীক ভট্টাচার্য। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 25 2025, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিজেপির নতুন কমিটিতে মিঠুন চক্রবর্তী?
Image Credit : Asianet News

বিজেপির নতুন কমিটিতে মিঠুন চক্রবর্তী?

রাজ্য বিজেপিতে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দলের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে নানা রাজনৈতিক সমীকরণ ও দলের অভ্যন্তরীণ শৈলীতে চলছে সরগরম প্রস্তুতি। কারা পাবেন নেতৃত্বের আসন, কারা বাদ পড়বে এবং কোন পুরোনো মুখেরা ফিরতে পারেন—তা নিয়ে এখন চলছে জোর কাটাছাঁট। তৃণমূলের ‘বাঙালি অস্মিতা’ রাজনীতির বিরুদ্ধে পালটা মিঠুনকে দলের মুখ করে রাজ্যে প্রচার জোরদার করার চেষ্টা BJP-র তরফে লক্ষ্য হিসাবে উঠে এসেছে। এবারের নতুন কমিটিতে মিঠুনের ভূমিকা কতটা শক্তিশালী হবে, সেটাই এখন রাজনৈতিক মহলের চোখে রাখার বিষয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গেরুয়া শিবিরের অন্দরে চলছে টানাপোড়েন
Image Credit : Samik Bhattacharya

গেরুয়া শিবিরের অন্দরে চলছে টানাপোড়েন

সূত্রের খবর, শমীকের পছন্দের তালিকা নিয়ে দলে চলছে টানাপোড়েন। একসময় বিজেপির রাজ্য নেতৃত্বে শমীকের জুটির অংশ ছিলেন যিনি, সেই প্রাক্তন রাজ্য সভাপতিরও ভূমিকা থাকছে এই কমিটি গঠনে। ফলে পুরোনো সম্পর্ক আর রাজনৈতিক সমীকরণ নতুন কমিটিতে বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Related image1
কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি
Related image2
ইউটিউব দেখে ডায়েট প্ল্যান! তিনমাস ধরে ফলের রস পানে চরম পরিণতি কিশোরের
35
অনুমোদন মিললেই ঘোষণা হবে নতুন কমিটির নাম
Image Credit : ANI

অনুমোদন মিললেই ঘোষণা হবে নতুন কমিটির নাম

সাধারণত রাজ্য সভাপতির ইচ্ছেমতোই তৈরি হয় কমিটি। প্রায় তৈরি নতুন কমিটির সম্ভাব্য সদস্যদের নামের তালিকা। জানা গিয়েছে, দিল্লি থেকে ফিরেই নামের তালিকা চূড়ান্ত করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অনুমোদনের জন্য তালিকা যাবে রাজ্য আরএসএস নেতৃত্বের কাছে। অনুমোদন মিললেই ঘোষণা হবে রাজ্য বিজেপির নতুন কমিটির নাম। 

45
নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব বাড়ছে?
Image Credit : Social Media

নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব বাড়ছে?

এই নতুন কমিটিতে জায়গা পেতে পারেন কিছু পুরনো, হারিয়ে যাওয়া নেতা ও আগের শাস্তিপ্রাপ্ত নেতারা। শাস্তি প্রত্যাহারের অনুমোদন ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জোগাড় করেছেন শমীক, এমনটাই সূত্রের দাবি। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠকেও এই কমিটি নিয়ে  আলোচনা হয়েছে বলে খবর। বদল আসছে বিজেপির বিভিন্ন মোর্চা সভাপতির পদেও। বিশেষ করে প্রধান মুখপাত্রের পদে বদল অবধারিত। কারণ, এই পদে আগে ছিলেন বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজেই। মিডিয়া সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল হতে চলেছে বলে জানা গিয়েছে। 

55
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে?
Image Credit : Asianet News

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে?

দলের একাংশ মনে করছে, তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতার রাজনীতিকে হাতিয়ার করছে, তার পাল্টা হিসেবে মিঠুন চক্রবর্তীকে বিজেপির মুখ করে প্রচারে নামানো হোক। অনেকেই আবার চাইছেন তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হোক। তবে বয়স, কর্মব্যস্ততা এবং দলের অন্দরের মতবিরোধ—এই তিনটি বিষয়েই তৈরি হতে পারে নতুন বিতর্ক। এখন দেখার বিষয়, রাজ্য বিজেপি নেতৃত্ব এই সমস্ত দিক বিবেচনা করে কী পদক্ষেপ নেয় এবং নতুন কমিটি রাজ্যে দলের ভিত কতটা মজবুত করতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
শুভেন্দু অধিকারী
শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের খবর
মিঠুন চক্রবর্তী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image2
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image5
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Related Stories
Recommended image1
কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি
Recommended image2
ইউটিউব দেখে ডায়েট প্ল্যান! তিনমাস ধরে ফলের রস পানে চরম পরিণতি কিশোরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved