MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • DA: বকেয়া ২৫% শতাংশ মহার্ঘ ভাতা দিতে এবার বড় উদ্যোগ নবান্নর, প্রযুক্তির ওপর নির্ভর করছে রাজ্য

DA: বকেয়া ২৫% শতাংশ মহার্ঘ ভাতা দিতে এবার বড় উদ্যোগ নবান্নর, প্রযুক্তির ওপর নির্ভর করছে রাজ্য

DA News: বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দিতে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আগেই প্রত্যেক দফতরের কাছ থেকে কর্মীদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এবার আরও বড় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 05 2025, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
বকেয়া ডিএ দিতে উদ্যোগ
Image Credit : stockPhoto

বকেয়া ডিএ দিতে উদ্যোগ

বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দিতে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আগেই প্রত্যেক দফতরের কাছ থেকে কর্মীদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এবার আরও বড় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

212
ডিএ রায়
Image Credit : stockPhoto

ডিএ রায়

গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ৬ সপ্তাহের মধ্যে বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। আর চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল।

Related Articles

Related image1
DA Hike: বকেয়া ২৫% মহার্ঘ ভাতা কারা কারা পাবেন? অর্থ দফতরের নির্দেশে তালিকা হচ্ছে নবান্নে
Related image2
১৪১ মাসের বকেয়া DA-র পরিমাণ ৪১৭৭০ কোটি টাকা, ২৫% হিসেবে কত টাকা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা
312
ধাপে ধাপে এগোচ্ছে রাজ্য সরকার
Image Credit : Getty

ধাপে ধাপে এগোচ্ছে রাজ্য সরকার

এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে আরও এক ধাপ এগিয়ে গেল।

412
নতুন প্রযুক্তি
Image Credit : stockPhoto

নতুন প্রযুক্তি

বকেয়া ডিএ দিতে রাজ্য সরকার নতুন পদ্ধতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রযুক্তি সমস্ত দফতরে পাঠিয়ে দেওয়া হবে।

512
প্রথম ধাপ
Image Credit : Facebook

প্রথম ধাপ

প্রযুক্তি সমস্ত দফতরের কর্মীদের পাঠিয়ে ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাইবে রাজ্য। ইতিমধ্যেই বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তিগত পদ্ধতি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

612
দ্বিতীয় ধাপ
Image Credit : social Media

দ্বিতীয় ধাপ

সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম-এ (আইএফএমএস) গিয়ে ২০০৯ সালে ‘রোপা’ কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। এই প্রযুক্তি সব দফতর, সরকার অনুমোদিত ও সরকার পোষিত স্বশাসিত সংস্থা , স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে তথ্য জানতে চাওয়া হবে।

712
তৃতীয় ধাপ
Image Credit : Getty

তৃতীয় ধাপ

সরকারি কর্মীরা ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজের নিজের কার্যকালের মেয়াদ জানাবেন।

812
অবসরপ্রাপ্তদের জন্য
Image Credit : Asianet News

অবসরপ্রাপ্তদের জন্য

একই ভাবে নিজেদের কাজের সময়কাল জানাতে পারবেন অবসরপ্রাপ্তরাও।

912
চতুর্থ ধাপ
Image Credit : Twitter

চতুর্থ ধাপ

এই তথ্য হাতে পাওয়ার পরই অর্থ দফতর সহজেই বুঝতে পারবে কোন কোনও সরকারি কর্মী বকেয়া ২৫ শতাংশ ডিএ পাবেন। কাজে সুবিধে হবে।

1012
অর্থ দফতর
Image Credit : stockPhoto

অর্থ দফতর

অর্থ দফতরের এক কর্মীর কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত কর্মীকে ডিএ দিতে হবে তা জানতে পারবে তেমনই সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতেও সুবিধে হবে।

1112
কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ়
Image Credit : Asianet News

কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ়

রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ় জনিয়েছে রাজ্য সরকার কতটা ডিএ কীভাবে মেটায় সেটাই এখন দেখার বিষয়।

1212
নবান্ন সূত্র
Image Credit : stockPhoto

নবান্ন সূত্র

নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের ডিএ দেওয়া আর তার রিপোর্ট আদালতে জমা দেওয়া এই দুটি ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই প্রযুক্তিগত পদ্ধতির ব্যবহার করা হচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: বসন্তেই গ্রীষ্মের ছোঁয়া পাবে বঙ্গবাসী! ফেব্রুয়ারির শেষেই দিনের বেলায় চড়বে পারদ
Recommended image2
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Recommended image3
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন
Recommended image4
Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে
Recommended image5
CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে
Related Stories
Recommended image1
DA Hike: বকেয়া ২৫% মহার্ঘ ভাতা কারা কারা পাবেন? অর্থ দফতরের নির্দেশে তালিকা হচ্ছে নবান্নে
Recommended image2
১৪১ মাসের বকেয়া DA-র পরিমাণ ৪১৭৭০ কোটি টাকা, ২৫% হিসেবে কত টাকা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved