MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Digha Rathyatra 2025: রথে দীঘায় লোকারণ্য, শুরু জগন্নাথদেবের পুজোপাঠ, দেখুন ছবিতে

Digha Rathyatra 2025: রথে দীঘায় লোকারণ্য, শুরু জগন্নাথদেবের পুজোপাঠ, দেখুন ছবিতে

Digha Rath Yatra: পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরে এবার দীঘায় প্রথমবার রথযাত্রা উৎসব। জগন্নাথদেবের রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে সৈকত শহর। দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 27 2025, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
জগন্নাথদেবের রথযাত্রা
Image Credit : Asianet News

জগন্নাথদেবের রথযাত্রা

শুক্রবার রথযাত্রা। সকাল থেকেই চলছে প্রস্তুতি। এই মুহুর্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রথযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ সুসজ্জিত করা হয়েছে।

28
শুরু জগন্নাথদেবের পুজো
Image Credit : Asianet News

শুরু জগন্নাথদেবের পুজো

বৃহস্পতিবার রাতেই মন্দিরের ভিতর থেকে ৩টি রথ মন্দিরের ১ নম্বর গেটে নিয়ে আসা হয়েছে । শুক্রবার সকাল ৯টা থেকে পাহান্ডিবিজয় এর মাধ্যমে পুজো শুরু হয়ে গিয়েছে।

Related Articles

Related image1
DA Hike Update: সময়সীমা পার হয়ে গেলেও জারি হয়নি DA বিজ্ঞপ্তি, কাকে জেলে পাঠানোর নিদান দিলেন সুকান্ত?
Related image2
Local Train Cancel: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, একঝলকে দেখুন সম্পূর্ণ তালিকা
38
সকাল থেকেই মিলবে জগন্নাথ দর্শন
Image Credit : Asianet News

সকাল থেকেই মিলবে জগন্নাথ দর্শন

জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে মন্দির থেকে রথে বসানো হবে। সকাল সাড়ে ৯টা থেকেই রথ দর্শনের সুযোগ থাকছে পূণ্যার্থীদের জন্য । 

48
দুপুরে আসবেন মুখ্যমন্ত্রী
Image Credit : Asianet News

দুপুরে আসবেন মুখ্যমন্ত্রী

দুপুর ২ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মন্দির চত্বরে। দুপুর ২ টো থেকে থেকে ২.৩০ পর্যন্ত বিভিন্ন পুজো আচার অনুষ্ঠান এবং আরতি হবে বলে জানা গিয়েছে। 

58
মাসি বাড়ি যাবেন জগন্নাথ
Image Credit : Asianet News

মাসি বাড়ি যাবেন জগন্নাথ

দুপুর ২.৩০ - রথের চাকা গড়াতে শুরু করবে , পৌনে ১ কিমি পথ পেরিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

68
রথের রশি ছোঁয়ার সুযোগ
Image Credit : Social Media

রথের রশি ছোঁয়ার সুযোগ

জগন্নাথ মন্দিরেই থাকবে পাথরের মূল ৩ টি মূর্তি । দর্শনার্থীরা থাকবেন রাস্তার ধারে ব্যারিকেডের মধ্যে । রথের রশি ছোঁয়ার সুযোগ থাকবে সকলের।

78
দীঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
Image Credit : Social Media

দীঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

মহাসমারোহে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শতাধিক ভক্ত সমাগমে ভরে উঠেছে সৈকত শহর। আজ জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে দীঘাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 

88
ভক্ত সমাগম
Image Credit : Social Media

ভক্ত সমাগম

আর সেই কারণেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। প্রচুর ভক্ত সমাগম হবে বলেও আশা করেছেন স্থানীয়রা। প্রাচীন প্রথা অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়ি যান। রথযাত্রায় পুরীর সবথেকে এগিয়ে। সেখানে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে মাসির বাড়ি হিসেবে খ্যাত গুন্ডীচায় যান। সেখানেই থাকেন সপ্তাহ ভর।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
রথযাত্রা
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
সন্দেশখালির বেড়মজুরে নদীর বাঁধে ভয়াবহ ধস, প্লাবনের আশঙ্কায় গ্রামবাসীরা
Recommended image2
Yuva Sathi: নতুন নির্দেশ নবান্নের, বেকার ভাতা নিয়ে প্রকাশ্য়ে এল বিরাট আপডেট, জেনে নিন
Recommended image3
Ajker Bangla News Live: India vs Pakistan - ফুটবল বিশ্বকাপের মাঝে ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কোথায় হবে খেলা, জানুন সূচি
Recommended image4
TMCP: সংখ্যালঘু না রাজবংশী? ধূপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পদ ঘিরে মেরুকরণ
Recommended image5
Basanta Utsab 2026: পরিবেশ রক্ষার উদ্যোগ, বসন্ত উৎসবে বন্ধ সোনাঝুরি হাট
Related Stories
Recommended image1
DA Hike Update: সময়সীমা পার হয়ে গেলেও জারি হয়নি DA বিজ্ঞপ্তি, কাকে জেলে পাঠানোর নিদান দিলেন সুকান্ত?
Recommended image2
Local Train Cancel: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, একঝলকে দেখুন সম্পূর্ণ তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved