MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপে ফের হাওয়া বদল? বৃষ্টির পরই জাঁকিয়ে পড়বে ঠান্ডা, রইল বিরাট আপডেট

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপে ফের হাওয়া বদল? বৃষ্টির পরই জাঁকিয়ে পড়বে ঠান্ডা, রইল বিরাট আপডেট

WB Weather Update: ভোরবেলায় বাতাসে হিমেল পরশ। ক্যালেন্ডারের হিসেব বলছে  শীত আসন্ন। তবুও শীতের দেখা নেই। অন্যদিকে হাওয়া অফিস বলছে ফের বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি? জানুন বিশদে…

1 Min read
Author : Moumita Poddar
Published : Oct 22 2025, 06:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়া
Image Credit : Getty

আজকের আবহাওয়া

বাতাসে হিমেল পরশ লাগলেও এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। যার প্রভাবে হালকা-থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

25
ফের সক্রিয় নিম্নচাপ?
Image Credit : Getty

ফের সক্রিয় নিম্নচাপ?

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ যা বুধবারের মধ্যে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে  গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Related Articles

Related image1
ঘুমে ব্যাঘাত! একরত্তি নাতনীকে কুপিয়ে খুন করল দাদু, হাড়হিম ঘটনা সোনারপুরে
Related image2
'ইজরায়েলের সঙ্গে শান্তি সমঝোতায় থাকুন, নচেৎ ফল ভালো হবে না', হামাসকে সতর্ক বার্তা ট্রাম্পের
35
বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

এই সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভাইফোঁটার সকাল কুয়াশাছন্ন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইরকম আবহাওয়া বজায় থাকবে। তবে ভাইফোঁটার পর ধীরে ধীরে আবহাওয়া বদল ঘটবে। 

45
উত্তরবঙ্গের আবহাওয়া?
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হওয়ায় পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টির দাপট দেখা যাবে  না। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি  হতে পারে। বৃহস্পতিবারের পর ধীরে ধীরে হাওয়া বদল হবে। 

55
ফের বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

ফের বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম। তবে শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে। যা চলবে সোমবার পর্যন্ত। তারপরই কী শীতের দেখা মিলবে? এখনও অবশ্য তা স্পষ্ট নয়। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
২০২৬-এ কেন পাহাড়ের মতো ঠান্ডা বাংলায়? শেষ কোন বছর হয়েছিল এমন পারদ পতন? প্রকাশ্যে নয়া তথ্য
Recommended image2
Today Live News: ভরা পৌষে আরও নামবে পারদ, জেনে নিন আজ কত শীত পড়বে বাংলা, রইল আপডেট
Recommended image3
ভরা পৌষে আরও নামবে পারদ, জেনে নিন আজ কত শীত পড়বে বাংলা, রইল আপডেট
Recommended image4
Now Playing
Bangladesh News: বাংলাদেশে পরপর ৬ জন হিন্দুর চরম পরিণতি, কী প্রতিক্রিয়া হেমন্ত বিশ্ব শর্মাদের?
Recommended image5
Now Playing
Sukanta Majumdar: মমতার ‘শ্রীকৃষ্ণ পরমহংসদেব’ মন্তব্যের সপাটে জবাব সুকান্ত মজুমদারের! দেখুন
Related Stories
Recommended image1
ঘুমে ব্যাঘাত! একরত্তি নাতনীকে কুপিয়ে খুন করল দাদু, হাড়হিম ঘটনা সোনারপুরে
Recommended image2
'ইজরায়েলের সঙ্গে শান্তি সমঝোতায় থাকুন, নচেৎ ফল ভালো হবে না', হামাসকে সতর্ক বার্তা ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved