MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সাগরে ফের ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল এই জেলাগুলিতে

সাগরে ফের ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল এই জেলাগুলিতে

WB Weather Alerts: সপ্তাহের শুরুতেই সকাল থেকে আকাশের মুখভার। থেকে থেকে বৃষ্টিতে ভিজছে শহর-শহরতলি। দিনভর কেমন থাকবে আবহাওয়া? একনজরে দেখুন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। চোখ রাখুন ফটো গ্যালারিতে... 

3 Min read
Author : Moumita Poddar
Published : Aug 20 2025, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
গভীর নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস
Image Credit : stockPhoto

গভীর নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

ভারী বৃষ্টির পূর্বাভাস

গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। গোপালপুরের কাছে ওড়িশা স্থলভাগ থেকে সরে। এটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা নালিয়া দিশা ভোপাল বেতুল এবং রায়পুর হয়ে এটি ওড়িশার গভীর নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার এবং শুক্রবারেও উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে।

Related Articles

Related image1
দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
Related image2
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
37
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। বেশিরভাগ জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমস্ত জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

47
বৃহস্পতিবার থেকে হাওয়া বদল
Image Credit : X

বৃহস্পতিবার থেকে হাওয়া বদল

বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানানো হয়েছে। 

57
 ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

ভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।

67
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Asianet News

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সব জেলাতে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলাতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ বাকি সব জেলাতে।

77
ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

ভারী বৃষ্টির সতর্কতা

শনিবার ও রবিবার উপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোনও কোনও জায়গায় হতে পারে। সোমবার ফের উপরের দিকের দুই এক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
Recommended image2
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved