MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সিঙ্গুরকাণ্ডে মুখ পুড়ল রাজ্যের, টাটাদের ক্ষতিপুরণ মামলা 'সুপ্রিম' নির্দেশে শুনবে কলকাতা হাইকোর্ট

সিঙ্গুরকাণ্ডে মুখ পুড়ল রাজ্যের, টাটাদের ক্ষতিপুরণ মামলা 'সুপ্রিম' নির্দেশে শুনবে কলকাতা হাইকোর্ট

Singur case: সালিশি আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 09 2025, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
টাটাদের ক্ষতিপুরণ মামলা
Image Credit : Asianet News

টাটাদের ক্ষতিপুরণ মামলা

রীতিমত চাপে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ। গুণে গুণে রাজ্যেকে দিতে হতে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ। কারণ সিঙ্গুরকাণ্ডে টাটাকে ক্ষতিপূরণ মামলা এবার সুপ্রিম কোর্টের নির্দেশে এবার থেকে শুনবে কলকাতা হাইকোর্ট। শুক্রবার তেমনই জানিয়েছে শীর্ষ কোর্ট। আগামী ১২ অগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে উঠবে এই ক্ষতিপুরণ মামলা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্যের আর্জি খারিজ
Image Credit : Getty

রাজ্যের আর্জি খারিজ

সালিশি আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই কারণে সিঙ্গুরকাণ্ডে ক্ষতিপূরণ মামলা এবার থেকে শুনবে হাইকোর্ট। যার কারণে সিঙ্গুরকাণ্ডে এবার থেকে রীতিমত চাপে রাজ্য সরকার।

Related Articles

Related image1
স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে জড়িয়ে সেরা ১০টি স্থান, গেলে এখনও গায়ে কাঁটা দেবেই
Related image2
রাহুল গান্ধীর 'ভুয়া ভোট' অভিযোগ, বিজেপি নেতারা তুলোধনা করলেন কংগ্রেস নেতার
35
টাটা গোষ্ঠীকে ৭৫৬ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ
Image Credit : Google

টাটা গোষ্ঠীকে ৭৫৬ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ

সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে ৭৫৬ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল তিন সদস্যের একটি সালিশি কোর্ট। ২০২৩ সালের ৩০ অক্টোবর রাজ্যকে সেই ক্ষতিপূরণ দিতে বলেছিল সালিশি কোর্ট। সালিশি কোর্টের নির্দের প্রেক্ষিতে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি জারি করে টাটা গোষ্ঠী। সেখানে বলা হয়েছিল, '২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের সালিশি আদালতে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। সর্বসম্মত ভাবে ট্রাইব্যুনাল, টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে বলেছে। সেই সঙ্গে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে।'

45
সভাপতিকে নিয়ে অভিযোগ
Image Credit : Asianet News

সভাপতিকে নিয়ে অভিযোগ

কিন্তু তা দেয়নি রাজ্য সরকার। উল্টে কোর্টের দ্বারস্থ হয়েছিল। রাজ্যের বক্তব্য ছিল সালিশি আদালতের সভাপতি তথা প্রাক্তন বিচারপতি ভিএস সিরপুরকরেরর সঙ্গে টাটাদের ঘনিষ্ঠতা রয়েছে। টাটা গোষ্ঠীর একাধিক অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। তাই সালিশি কোর্টের রায় পক্ষপাত দুষ্ট। সেই কারণে কোর্টের রায় খারিজের আর্জি কলকাতা হাইকোর্টে জানায় রাজ্য। কিন্তু সেই রায় খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়।

55
সুপ্রিম কোর্টে রাজ্য
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে রাজ্য

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ হাই কোর্টের নির্দেশ বহাল রাখে। রাজ্যের দায়ের করা মামলা খারিজ করে দেয়। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি হাই কোর্টে হবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: শুনানিতে হাজিরার নির্দেশ, অভিষেকের ১৭ সম্পত্তিতে নোটিস কলকাতা পুরসভার
Recommended image2
Falta Re-Election: 'ঝুঁকতে হল পুষ্পাকে,' ফলতায় ভোটের আগেই সরে যাওয়ার ঘোষণা জাহাঙ্গির খানের
Recommended image3
Yuva Shakti Bharosa Card: খেয়াল রাখবেন এই বিষয়গুলি! নাহলে অ্যাকাউন্টে আসবে না যুবশক্তির টাকা?
Recommended image4
West Bengal Police: জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, পলাতক সিভিক ভলান্টিয়ার
Recommended image5
পারদ চড়ছে হুহু করে! গরমের অস্বস্তি মেটাতে আজ কখন নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? রইল WEATHER আপডেট
Related Stories
Recommended image1
স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে জড়িয়ে সেরা ১০টি স্থান, গেলে এখনও গায়ে কাঁটা দেবেই
Recommended image2
রাহুল গান্ধীর 'ভুয়া ভোট' অভিযোগ, বিজেপি নেতারা তুলোধনা করলেন কংগ্রেস নেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved