MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • SSC New Recruitment 2025: SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে মানা হয়নি সুপ্রিম নির্দেশ, কোথায় কোথায় ভুল রয়েছে কমিশনের?

SSC New Recruitment 2025: SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে মানা হয়নি সুপ্রিম নির্দেশ, কোথায় কোথায় ভুল রয়েছে কমিশনের?

SSC Scam 2016 Update News: গত ৩ এপ্রিল সুপ্রিম রায়ে চাকরি চলে গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের। তারপর থেকেই চাকরিহারাদের ভবিষ্যত নিয়ে টানাপোড়েন। এরই মধ্যে সামনে এলো বিরাট আপডেট। বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারি…  

3 Min read
Author : Moumita Poddar
Published : Jun 04 2025, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ফের জটে SSC মামলা
Image Credit : Google

ফের জটে SSC মামলা

সময় গড়ালেও থামছে না ঝামেলা। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের হয়েছে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধির বিরোধিতা করে। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ফের কেন মামলা দায়ের
Image Credit : SOCIAL MEDIA

ফের কেন মামলা দায়ের

এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধির বিরোধিতা করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, নতুন বিজ্ঞপ্তিতে সঠিক ভাবে শীর্ষ আদালতের নির্দেশ মানা হয়নি। 

Related Articles

Related image1
WB OBC Reservation: 'ওবিসি' সংরক্ষণে বড় বদল রাজ্য মন্ত্রিসভায়, কমিয়ে দেওয়া হল সংরক্ষিত জাতির সংখ্যা?
Related image2
North East India Flood: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, অসমে বাড়ছে মৃতের সংখ্যা
310
কোথায় মানা হয়নি সুপ্রিম নির্দেশ
Image Credit : Asianet News

কোথায় মানা হয়নি সুপ্রিম নির্দেশ

এই বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘’সুপ্রিম কোর্ট কখনই বলেনি, নতুন করে রুল তৈরি করে, শেষে ১০ নম্বর টিচিং এক্সপেরিয়েন্সের নম্বর দিতে। অর্থাৎ এতে বঞ্চিত চাকরিহারাদের জন্য ৯০ নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য ১০০ নম্বরের সিলেকশন করা হয়েছে। যা সুপ্রিম কোর্ট বলেনি।'' 

410
কমিয়ে দেওয়া হয়েছে আকাডেমিক মার্কস
Image Credit : Asianet News

কমিয়ে দেওয়া হয়েছে আকাডেমিক মার্কস

মামলাকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, পর্ষদের নোটিসে মানা হয়নি সুপ্রিম গাইডলাইন। মানা হয়নি ২০১৬ সালের আকাডেমিক রুল। ২০১৬ সালের সিলেকশন ২০২৫ সালের রুল অনুযায়ী হবে। কিন্তু ২০১৬ সালে এসএসসি-র নির্দিষ্ট রুল ছিল। সেখানে অ্যাকাডেমিক মার্কস ছিল ৩৫। এবার সেটাকে কমিয়ে করা হয়েছে ১০। 

510
বাড়িয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার নম্বর
Image Credit : Asianet News

বাড়িয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার নম্বর

অভিযোগ, আগে লিখিত পরীক্ষায় ছিল ৫৫ নম্বর, সেটি বাড়িয়ে করা হয়েছে ৬০। ইন্টারভিউ ছিল ১০ নম্বরের, এবারের রুলে ইন্টারভিউ ১০ ও লেকচার ডেমোস্ট্রেশনের জন্য ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬সালের নিয়োগ প্রক্রিয়া ওই সালেরই রুল অনুযায়ী করতে হবে। সেটিও নিয়ম ভঙ্গ করছে এসএসসি কমিশন। 

610
বঞ্চিত চাকরি প্রার্থীরা আবার বঞ্চিত হবেন
Image Credit : Asianet News

বঞ্চিত চাকরি প্রার্থীরা আবার বঞ্চিত হবেন

মামলাকারীদের দাবি, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর থাকলে তাঁদের মতো বঞ্চিত চাকরি প্রার্থীরা আবার বঞ্চিত হবেন। কারণ তাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকায় তাঁদের কার্যত ৯০ নম্বরে পরীক্ষা দিতে হবে। অভিজ্ঞতার জন্য নির্দিষ্ট ১০ নম্বর পরীক্ষায় বসার আগেই তাদের কমে যাবে। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।

710
২০১৬ সালের রুলে অ্যাকাডেমিক্স মার্কসের রুল
Image Credit : Asianet News

২০১৬ সালের রুলে অ্যাকাডেমিক্স মার্কসের রুল

২০১৬ সালের রুলে অ্যাকাডেমিক্সের মার্কস ছিল ৩৫, সেটাকে কমিয়ে করা হয়েছে ১০, লিখিত পরীক্ষায় ছিল ৫৫, সেটি বাড়িয়ে করা হয়েছে ৬০। ইন্টারভিউ ছিল ১০, এবারের রুলে ইন্টারভিউ ১০ ও লেকচার ডেমোস্ট্রেশনের জন্য ১০ বরাদ্দ করা হয়েছে। 

810
আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হত কীসের ভিত্তিতে
Image Credit : Asianet News

আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হত কীসের ভিত্তিতে

টিচিং এক্সপেরিয়েন্সের জন্য ১০ নম্বর রয়েছে। আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হত ৯০ নম্বরের ভিত্তিতে, বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে ৭০ নম্বরের ভিত্তিতে। আগে ১:১.৪ অনুপাতে ডাকা হত, অর্থাৎ ১০০টি পদের জন্য ১৪০ জনকে ডাকা হত। এখন ১:১.৬ অনুপাতে ডাকা হবে। অর্থাৎ ১০০টি পদের জন্য ১৬০ জনকে ডাকা হবে।

910
মামলাকারীদের দাবি কী
Image Credit : Asianet News

মামলাকারীদের দাবি কী

আদালতের চাকরি প্রার্থী  মামলাকারীদের দাবি, ২০১৬ সালের মতোই করতে হবে রুল। ২০১৬ সালের নিয়োগ বিধি অনুযায়ী ৫৫ লম্বরের লিখিত পরীক্ষা হত। সেখানে নতুন বিধিতে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তা তাঁরা মানছেন না বলেও জানিয়েছেন। আগামী ৫ জুন শুনানির সম্ভাবনা।

1010
অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : ANI

অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চাকরিহারাদের একাংশ ফের আদালতে যেতেই চার শিক্ষা অধিকর্তাকে ধরানো হয়েছে আদালত অবমাননার নোটিস। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম নির্দেশ মাানেননি স্কুল শিক্ষা দফতরের সচিব, কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। যারফলে এসএসসি নিয়োগ নিয়ে নতুন করে চাপে তৃণমূল সুপ্রিমো। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Holidays: মাসের শেষে ছুটির বন্যা! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ রাজ্যের সমস্ত সরকারি দফতর, কবে কবে ছুটি?
Recommended image2
Rain Alert: ভাদ্রের ভ্যাপসা গরম থেকে মুক্তি! সাগরে নিম্নচাপের ঘনঘটা, ৪ জেলায় সতর্কতা জারি
Recommended image3
পুজোর আগে বিরাট খবর! এক ধাক্কায় বাড়ল ৫২ শতাংশ, রাজ্যে জারি হল DA বৃদ্ধির অর্ডার
Recommended image4
School Holiday: অগস্টের শেষে টানা ছুটির আমেজ! ২৫-৩০ অগস্টের মধ্যে কোন কোন দিন বন্ধ স্কুল, জানুন
Recommended image5
MMSBY: হাসপাতালে শুয়ে শুয়েই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার সুবিধে! জানুন আবেদন করার নিয়ম
Related Stories
Recommended image1
WB OBC Reservation: 'ওবিসি' সংরক্ষণে বড় বদল রাজ্য মন্ত্রিসভায়, কমিয়ে দেওয়া হল সংরক্ষিত জাতির সংখ্যা?
Recommended image2
North East India Flood: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, অসমে বাড়ছে মৃতের সংখ্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved