11:27 AM (IST) Feb 22

ট্যাংরাকাণ্ডে রহস্য বাড়ছে রাতের খাবার নিয়ে

রাতের খাবারে কী কী খেয়েছিল দে পরিবার? খতিয়ে দেখছে পুলিশ। দুই ভাই জানিয়েছে একসঙ্গে ৬ জনেই পায়েস খেয়েছিল ঘুমের ওষুধ মেশানো। পুলিশের অনুমান সেই পায়েসে আরও কিছু মেশান থাকতে পারেয। তেমনই বলছে চিকিৎসকদের রিপোর্ট।

06:38 PM (IST) Feb 19

ICC Champions Trophy 2025: ইয়ং এবং ল্যাথামের দুরন্ত সেঞ্চুরি, বড় রান নিউজিল্যান্ডের

প্রথমে ব্যাট করতে নেমে, নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তুলল নিউজিল্যান্ড।

Read Full Story
05:46 PM (IST) Feb 19

সৌরভ-বিরাটের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্স ভারত

ভারতীয় দল এখনও পর্যন্ত চারবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছে ভারত। এর মধ্যে একবার এককভাবে এবং একবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২ বার ফাইনাল খেলেছে ভারত।

05:15 PM (IST) Feb 19

'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ' মমতার সমালোচনায় পবন কল্যাণ

মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে : মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া পবন কল্যাণ-এর। 'যোগীজির সরকার চমৎকার কাজ করছে...' 'মহাকুম্ভ নিয়ে এমন মন্তব্য দুঃখজনক'। মমতার সমালোচনায় পবন কল্যাণ। দেখুন ভিডিও-

YouTube video player

04:36 PM (IST) Feb 19

সরকারি ঘর পেতে চাইলে দিতে হবে টাকা? Hooghly-র পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে চরম অভিযোগ!

স্বজনপোষণের অভিযোগে উত্তাল হুগলির (Hooghly) পান্ডুয়া (Pandua) পঞ্চায়েত। প্রধানকে অফিসে আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রধানের বিরুদ্ধে টাকা নিয়ে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। প্রধানকে প্রশ্ন করতেই ফোন ঘাঁটতে থাকেন তিনি। দুর্নীতির অভিযোগে তদন্তে নামল জেলা প্রশাসন। দেখুন ভিডিও-

YouTube video player

03:35 PM (IST) Feb 19

ভারতের কি আমেরিকার চেয়ে বেশি টাকা আছে? ভারত নিয়ে এত চিন্তিত কেন ট্রাম্প?

ভারতের আসন্ন নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ২ কোটি ১০ লাখ ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশ্ন তুলেছেন, ভারতের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের জন্য কেন আমেরিকার করদাতাদের টাকা ব্যয় করা হবে।

Read Full Story
03:16 PM (IST) Feb 19

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পাকিস্তানকে

প্রায় তিন দশক পর সেই দেশে আইসিসি-র নিজস্ব কোনও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। মাঝে সন্ত্রাসবাদের কারণে অনেকদিন পাকিস্তানে কোনওরকম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই নিরাপত্তার দিক দিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান প্রশাসন। যে তিনটি শহরে খেলা হবে, সেগুলিকে কার্যত, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

Read Full Story
03:04 PM (IST) Feb 19

KIIT-এ নেপালি ছাত্রীর মৃত্যুতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় বহিষ্কার বিশ্ববিদ্যালয়ের দুই কর্মী, ফের বিতর্ক

KIIT ছাত্রী আত্মহত্যা মামলা: KIIT-এ নেপালি ছাত্রীর আত্মহত্যার পর অনেক প্রশ্ন উঠছে। বাবা সংস্থার উপর গুরুতর অভিযোগ এনেছেন। আত্মহত্যার আগে মেয়ের সাথে কথোপকথন সম্পর্কেও তিনি জানিয়েছেন। জেনে নিন কি বলেছেন।

Read Full Story
02:50 PM (IST) Feb 19

শুরু হল নাসিক কুম্ভ ২০২৭-র প্রস্তুতি

নাসিক কুম্ভ ২০২৭-র প্রস্তুতির জন্য মহাকুম্ভ পরিদর্শন করেছে প্রতিনিধি দল। তারা মহাকুম্ভের ব্যবস্থাপনা, নিরাপত্তা, ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেছে। এই অভিজ্ঞতা নাসিক কুম্ভের প্রস্তুতিতে সহায়ক হবে।

Read Full Story
02:15 PM (IST) Feb 19

মৃত্যুর পর মস্তিষ্কের রহস্যময় শক্তির খোঁজ মিলল

মৃত্যুবরণকারী রোগীদের মস্তিষ্কের কার্যকলাপের একটি গবেষণায় দেখা গেছে মৃত্যুর কয়েক মুহূর্ত পরে হঠাৎ করে শক্তির বৃদ্ধি ঘটে। ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুসারে, ইইজি-র মাধ্যমে রেকর্ড করা এই ঘটনাটি হৃদযন্ত্র বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড থেকে ২০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল। গবেষণায় এসেছে চাঞ্চল্যকর তথ্য।

02:15 PM (IST) Feb 19

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং পাকিস্তানের

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে পাকিস্তান। তিন দশক পর পাকিস্তানে হচ্ছে আইসিসি ইভেন্ট।

02:14 PM (IST) Feb 19

হোয়াইট হাউস অবৈধ প্রবাসীদের ভিডিও প্রকাশ করেছে

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে ফেরত পাঠানো হচ্ছে এমন অবৈধ প্রবাসীদেরকে বেড়ি পরা অবস্থায় দেখিয়েছে। হোয়াইট হাউস ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশ করেছে এবং টুইটারে এটি এখন পর্যন্ত তিন কোটিরও বেশি মানুষ দেখেছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই আমেরিকায় বসবাসরত অবৈধ প্রবাসীদের আমেরিকা থেকে ফেরত পাঠানোর উপর জোর দিয়েছিলেন। এই অবৈধ প্রবাসীদেরকে সামরিক বিমানের মাধ্যমে ফেরত পাঠানো হচ্ছে।

02:14 PM (IST) Feb 19

ঘনিয়ে আসছে ভয়াবহ দুর্যোগ! বৃষ্টিপাত হবে টানা তিন দিন, ভয়ঙ্কর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড় বইছে, যার জেরে উত্তর-পূর্ব ভারত-সহ ১৩টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Read Full Story
01:20 PM (IST) Feb 19

ট্রাম্পের যুদ্ধ আলোচনায় কেন বাদ ইউক্রেন?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন ক্ষমতায় এসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন। সেই পথে হেঁটে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছেন, এই আলোচনায় সামিল হয়েছে সৌদি আরবও। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ ইউক্রেনকেই এতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। শুধু তাই নয়, আলোচনায় অংশ নিতে ডাকা হয়নি ইউরোপকেও।

12:50 PM (IST) Feb 19

পুরানো বিবাদ ভুলে আবার সম্পর্কে জড়ালেন তিয়াশা!

কৃষ্ণকলির জীবনে এল নতুন প্রেম। প্রেম দিবসে আবার সম্পর্কে সিলমোহর। বিবাদ ভুলে ফের এক হলেন টলি পাড়ার এই প্রিয় জুটি। বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন....

Read Full Story
12:31 PM (IST) Feb 19

আজ শুরু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। প্রথম ম্যাচের আগে পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। নিরাপত্তা নিয়েও আশঙ্কা রয়েছে।

Read Full Story
11:59 AM (IST) Feb 19

ডিআরডিও-তে বিভিন্ন পরীক্ষাগার এবং প্রকল্পের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম

DRDO ইন্টার্নশিপ ২০২৫-এ আগ্রহী প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী DRDO ল্যাবরেটরি বা প্রতিষ্ঠান সম্পর্কে গবেষণা করতে করতে পারেন। শিক্ষার্থীরা তাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারে। প্রার্থীর গ্রহণযোগ্যতা নির্ভর করবে যে মোট কতগুলি পদ ফাঁকা থাকবে তার উপর এবং সংশ্লিষ্ট ল্যাব পরিচালকের বিবেচনার উপর।

Read Full Story
11:34 AM (IST) Feb 19

জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, রাষ্ট্রসঙ্ঘে সাফ জানাল ভারত

রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত পারভথানেনি হরিশ মঙ্গলবার বলেছেন যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বদা থাকবে। তিনি পাকিস্তানের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা করেছেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক ডার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু উত্থাপন করার পর, হরিশ জম্মু ও কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক পছন্দের উপর জোর দিয়েছেন।

Read Full Story
11:28 AM (IST) Feb 19

ট্যাংরায় একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার দেহ

ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে বাড়ি থেকেই তিন জনের নিথর দেহ উদ্ধার করেছে ট্যাংরা থানার পুলিশ। মৃতদের হাতের শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু কী ভাবে এই মৃত্যু, আত্মহত্যার ঘটনা কি না, তা এখনও পরিষ্কার নয়।

10:57 AM (IST) Feb 19

‘মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে এত টাকা কেন দেব?’

সম্প্রতি মোদী আমেরিকা সফর সেরে এসেছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। ট্রাম্প জানান, তিনি ভারত এবং মোদীকে সম্মান করেন। কিন্তু ১৮২ কোটি অনুদানের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন।