ঘরের মধ্যে নিজের গলা কাটার চেষ্টা বৃদ্ধের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া এলাকায়। আতঙ্কজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম মানস চৌধুরী (৭৫)। তিনি ও তাঁর স্ত্রী নন্দিতা চৌধুরী দু'জনেই বাড়িতে থাকতেন। নন্দিতাদেবী স্কুল শিক্ষিকা ছিলেন। আজ সকালে নন্দিতাদেবী লাফিং ক্লাবে গিয়েছিলেন। সাধারণত দু'জনেই যেতেন কিন্তু আজ মানসবাবু যাননি। তাঁদের দুই ছেলে। এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত, অন্যজন দুবাইয়ে থাকেন। স্ত্রী বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখেন। তিনি চিৎকার করেন এবং সবার সাহায্য চান। সেই চিৎকার শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা। তাঁরা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশও।
- Home
- West Bengal
- West Bengal News
- Bangla News Live 28 February 2025: 'তৃণমূল একটা ওয়ান ওম্যান পার্টি, বাকিরা ক্রীতদাস,' কটাক্ষ অধীরের
Bangla News Live 28 February 2025: 'তৃণমূল একটা ওয়ান ওম্যান পার্টি, বাকিরা ক্রীতদাস,' কটাক্ষ অধীরের

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর জানুন। থাকবে চ্যাম্পয়নস ট্রফি -২০২৫-এর আজকের খেলা খেলার খবর । রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।
ঘরের মধ্যে নিজের গলা কাটার চেষ্টা বৃদ্ধের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে তৈরি শুবমান গিল
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ এ-র শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে তৈরি ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল। তিনি দলের অনুশীলনের ছুটির দিনে সাপোর্ট স্টাফদের নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন। ফলে ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।
উত্তরপ্রদেশের ৭৫ জেলায় মহাকুম্ভের জল
প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শেষ হওয়ার পর সঙ্গমের জল উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় সরবরাহ করার উদ্যোগ নিয়েছে দমকল বিভাগ। এর ফলে উত্তরপ্রদশের সব জেলার মানুষই মহাকুম্ভের জল পাবেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তান ২৭৩
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়ে গেল আফগানিস্তান। সর্বাধিক ৮৫ রান করেন সিদিকুল্লাহ আতাল। আজমাতুল্লাহ ওমরজাই করেন ৬৭ রান।
ওয়াকফ সম্পত্তির তালিকা প্রকাশের দাবি অধীরের
'সারা ভারতবর্ষে সর্বাধিক ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে। আমাদের দাবি, কত সম্পত্তি রয়েছে এবং সেখান থেকে কত আয় হয়, তার তালিকা প্রকাশ করা হোক। ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে,' দাবি অধীররঞ্জন চৌধুরীর।
মমতাকে 'জাল শ্রী' কটাক্ষ অধীরের
'বাংলা এখন কারচুপির তীর্থস্থান হয়ে গিয়েছে। এখানে পাসপোর্ট, ভোটার লিস্ট, প্রশ্নপত্র, উত্তরপত্র—সব কিছুতেই কারচুপি হয়। দিদি জাল শ্রী প্রকল্প চালু করলে, তৃণমূল প্রথম পুরস্কার পাবে,' কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর।
তৃণমূলকে আক্রমণ অধীরের
‘তৃণমূল একটা ওয়ান ওম্যান পার্টি, বাকিরা কৃতদাস। যাঁরা ক্রীতদাস হয়ে তৃণমূল পার্টি করেন, তাঁদের মনের কথা বলার অধিকার বা ক্ষমতা নেই,’ তোপ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।
মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা-মা
মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলপুর গ্রামে ২৫ বছর ধরে পায়ে শেকল ! মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা-মা। রাস্তার ধারে সরকারি খাস সরকারি জমিতে বাড়ি। ইটের দেওয়ালের উপর টালির ছাউনি। অসংখ্য ফাটল। বারান্দায় বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা এক যুবতী। বয়স বোঝার উপায় নেই। অবশ্য আধার কার্ডের তথ্য বলছে, বয়স ৩৭ বছর। আড়াই দশকের বেশি সময় ধরে তাঁকে সেভাবেই বাঁধা থাকতে দেখে আসছে গ্রামের সবাই। কারণ, তিনি মানসিক ভারসাম্যহীন। শুধু কি তাই ? ওই বাড়ির আরও দুই মেয়েও মানসিক ভারসাম্যহীন। বাড়ি ছেড়ে কোথায় গিয়েছেন, কেউ জানে না। কবে বাড়ি ফিরে আসবেন, সেটাও কেউ বলতে পারেন না।
কুম্ভমেলায় নিয়ে গিয়ে অবব্যস্থার প্রতিবাদ করায় হামলা
কুম্ভমেলায় নিয়ে গিয়ে অবব্যস্থার প্রতিবাদ করায় হামলা ৷ মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ লোহার রড দিয়ে মারার অভিযোগ ৷ মহিলা ও বৄদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধি দল
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১৪ জন বিধায়ক ও রাজ্য বিজেপি নেতা শিশির বাজোরিয়া দেখা করলেন রাজ্যের নির্বাচন কমিশনিয়ারের সঙ্গে । তাঁরা নির্বাচন কমিশনে ভুয়ো ভোটার তালিকা ইস্যুতে একটি চিঠিও দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মমতার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রামণের বিষয়ে নিন্দা করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্তিয়ার বহির্ভূত মন্তব্য করেছেন। শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে যা বলেছেন, তা বেআইনি। মুখ্যমন্ত্রী এ জাতীয় মন্তব্য করতে পারেন না।
পুলিশ কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা, গ্রিন করিডর করে কলকাতার হাসপাতালে
হুগলি জেলার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ডিউটিতে থাকাকালীন নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবল হিমাংশু মাঝির। দ্রুত তাঁকে উদ্ধার করে ঐ হাসপাতালের আই সি ইউ তে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডর করে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এত বছর পর দল ছাড়ার তথ্য ফাঁস করলেন শুভেন্দু
ফের একবার একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক। ‘গদ্দার’ বলে আক্রমণ করায় গর্জে উঠলেন তিনি। অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে চিহ্নিত করেননি, বরং টার্গেট করেছিলেন। এমনকি ডায়মন্ড হারবারের সাংসদের কারণেই দল ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা।
আইপিএল-এর প্রস্তুতি শুরু ধোনি-অশ্বিনের
আইপিএল ২০২৫-এর প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস। এক দশক পর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ফের একই দলে খেলার সুযোগ পেয়ে খুশি এই অফস্পিনার
দ্রুত ডিভোর্স শোভেন-রত্নার?
রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে, নিম্ন আদালতকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। খারিজ করে দেওয়া হল এই সংক্রান্ত রত্নার আবেদন
হিমবাহ ভেঙে ভয়ঙ্কর বিপর্যয়, বরফের চাঁইয়ের তলায় আটকে বহু শ্রমিক
উত্তরাখণ্ডের চামোলি জেলায় বৃহস্পতিবার এক বড় দুর্ঘটনা ঘটেছে। মাণা গ্রামের কাছে হিমবাহ ভেঙে বিরাট ধ্বংসযজ্ঞ চালায়। এই দুর্ঘটনায় রাস্তা নির্মাণ কাজে নিযুক্ত ৫৭ জন শ্রমিক বরফের নিচে আটকা পড়েছেন। স্বস্তির কথা হল, এখন পর্যন্ত ১০ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকিদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে।
মুখ্যমন্ত্রী ফড়নবীশের অফিস ওড়ানোর ছক পাক জঙ্গিদের
পাকিস্তানি জঙ্গিদের নজরে ফের মুম্বই? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এল হোয়াটসঅ্যাপে। জানা গিয়েছে, মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ এসেছে। তাতে লেখা রয়েছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের অফিস। পুলিশ সূত্রে খবর, হোয়াটস অ্যাপ নম্বরটি পাকিস্তানের।
২৮ ফেব্রুয়ারি সাত গ্রহ দেখা যাবে এক সরলরেখায়!
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে চলেছে। এদিন আকাশে একটি অবিশ্বাস্য দৃশ্য দেখা যেতে চলেছে। এমন একটি দৃশ্য যা আপনি আগে কখনও দেখেননি এবং ভবিষ্যতে আবার দেখার সুযোগ নাও পেতে পারেন। এই দিনে আমাদের সৌরজগতের সাতটি গ্রহ এক সরলরেখায় সারিবদ্ধ হবে, যা একে আরও বিশেষ করে তুলবে। এদিন রাতের আকাশের সৌন্দর্য ছাপিয়ে যাবে এই বিরল জ্যোতির্বিজ্ঞানের ঘটনায়।
ভুয়ো ভোটার তরজা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে ভোটার তালিকা নিয়ে কারচুপি করছে বলে অভিযোগের প্রতিক্রিয়ায়, বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল শুক্রবার এটিকে 'সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন' বলে অভিহিত করেছেন।
"কেজরিওয়ালের মত অবস্থা হবে জেনে আবোল তাবোল বকছে মমতা", চরম কটাক্ষ শুভেন্দুর
তৃণমূলের মেগা বৈঠক থেকে বিজেপিকে হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতাকে পাল্টা দিয়ে চরম কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। "কেজরিওয়ালের মত অবস্থা হবে জেনে আবোল তাবোল বকছে মমতা" বললেন শুভেন্দু।
মিসাইল উড়িয়ে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি কিম জং উনের, পাল্টা প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন মহড়ার আগেই কিমের হুঁশিয়ারি হলুদ সাগরে মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। পাল্টা হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র