07:10 PM (IST) Feb 16

ইডেনেই শুরু মেগা টি-২০ ক্রিকেট লিগের আসর

তবে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন আইপিএল-এর উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচটি কলকাতাতেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ইডেনে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Read Full Story
07:08 PM (IST) Feb 16

২২ মার্চ শুরু, ২৫ মে আইপিএল ফাইনাল

২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল ২৫ মে। এবার মোট ১৩টি স্টেডিয়ামে ৭৪টি ম্যাচ হবে। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে ইডেন গার্ডেন্সে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

06:21 PM (IST) Feb 16

অনুশীলনে চোট পেলেন ঋষভ পন্থ

রবিবার দুবাইয়ে অনুশীলন চলাকালীন বাঁ হাঁটুতে চোট পেলেন ঋষভ পন্থ। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় এই বাঁ হাঁটুতেই চোট পেয়েছিলেন ঋষভ। ফের সেই জায়গাতেই চোট পেলেন এই উইকেটকিপার-ব্যাটার। ফলে কিছুটা উদ্বেগে ভারতীয় শিবির।

05:45 PM (IST) Feb 16

ভারতীয় সমাজ গঠনে হিন্দুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: আরএসএস প্রধান মোহন ভাগবত

রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত হিন্দু সমাজের বৈচিত্র্য এবং "মেজাজের" উপর জোর দিয়েছেন, পশ্চিমবঙ্গে সংঘের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় সকলকে এই বৈচিত্র্যকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আরএসএস প্রধান বলেন, "সঙ্ঘ কী করতে চায়? যদি এই প্রশ্নের উত্তর এক বাক্যে দিতে হয়, তাহলে সংঘ সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চায়। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার কারণ কী? কারণ হিন্দুরা এই দেশের এইসমাজের ।"

05:27 PM (IST) Feb 16

দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস

ফাল্গুনের শুরুতেই কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে না আরামদায়ক থাকবে?

Read Full Story
05:20 PM (IST) Feb 16

কী কারণে দিল্লি স্টেশনে দুর্ঘটনা? জানাল প্রত্যক্ষদর্শীরা

স্টেশনে চোখের সামনেই ঘটেছে সব, কি ঘটেছে! সবটাই জানালেন প্রত্যক্ষদর্শী 

YouTube video player

05:04 PM (IST) Feb 16

রেলের কোয়ার্টার ভাঙতে এলেই বঁটি, কাটারি দিয়ে মারুন, বার্তা বিধায়কের

ব্যান্ডেলে রেলের কোয়ার্টার ভাঙতে এলে বঁটি, কাটারি দিয়ে মারার বার্তা দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বের করে দেবেন।

04:41 PM (IST) Feb 16

চলতি সপ্তাহে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস

তাপমাত্রা বৃদ্ধি পেলেও, আগামী কয়েকদিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

04:17 PM (IST) Feb 16

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তৃণমূল বিধায়ক

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বমিকান্ডের পর অসুস্থ শিশুকন্যার বাবার সঙ্গে দেখা করতে গেলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। অসুস্থ শিশুকন্যার পরিবারের সঙ্গে কথা বললেন এবং শিশুকন্যার বাবার সঙ্গে কথা বললেন, শিশুকন্যার শারীরিক পরিস্থিতির খবর নিলেন তিনি।

03:47 PM (IST) Feb 16

'দিল্লির পদপিষ্টের ঘটনা হৃদয়বিদারক,' 'এক্স' হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা দুঃখজনক ও গভীরভাবে হৃদয়বিদারক। এই যন্ত্রণাদায়ক ঘটনা দেখিয়ে দিচ্ছে, নাগরিকদের সুরক্ষার জন্য পরিকল্পনা ও ব্যবস্থাপনা জরুরি। যে পুণ্যার্থীরা মহাকুম্ভে যাচ্ছেন, তাঁদের উপযুক্ত সাহায্য ও সুযোগ-সুবিধা প্রাপ্য, যন্ত্রণা নয়।’

03:15 PM (IST) Feb 16

নয়াদিল্লিতে পদপিষ্ট হওয়া বেশিরভাগ ব্যক্তিরই বুক, পেটে চোট

শনিবার রাতে নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়া ব্যক্তিদের ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ ব্যক্তিরই বুক ও পেটে চোট ছিল।

02:42 PM (IST) Feb 16

নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৮

দিল্লি পুলিশের পক্ষ থেকে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কেউ নেই।

02:15 PM (IST) Feb 16

মদ খাওয়ার প্রতিবাদ করায় পরিবারেই আক্রান্ত গৃহবধূ

মদ খাওয়ার প্রতিবাদ করায় শাশুড়ির হাতে আক্রান্ত গৃহবধূ। শাশুড়ির বিরুদ্ধে মদ বিক্রি করা অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং উত্তর তালদি অঞ্চলে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল। শাশুড়ি ছাড়াও, ভাসুর, জা, ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ক্যানিং থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে।

01:52 PM (IST) Feb 16

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কবে, কখন, কীভাবে দেখা যাবে ভারতের ম্যাচ?

বুধবার শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ভারতে টেলিভিশনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮ চ্যানেলে। প্রথমবার ডিজিট্যাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচ। ভারতে প্রথমবার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সাঙ্কেতিক ভাষায় ম্যাচের ধারাভাষ্য দেওয়া হবে।

Read Full Story
01:28 PM (IST) Feb 16

‘বাংলায় মণিপুরের মতো কড়া ব্যবস্থা দরকার!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী

‘বাংলায় মণিপুরের মতো কড়া ব্যবস্থা দরকার’ সাংবাদিকদের মুখোমুখি বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ‘ক্যানিং-এর বাসন্তী এলাকায় হিন্দুরা ভোট দিতে পারেননা’ । বেআইনি অস্ত্র উদ্ধারেও মন্তব্য করলেন শুভেন্দু। দেখুন কী বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেখুন ভিডিও-

YouTube video player

01:13 PM (IST) Feb 16

জেনারেল টিকিট বিক্রি ঘন্টায় ১৫০০! ট্রেনের জন্য সবাই পাগলের মত ছুটছিল,ভয়ঙ্কর বিবরণ যাত্রীদের

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, রাতে চাহিদা বেড়ে এমন জায়গায় গিয়েছিল যে, জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল প্রতি ঘণ্টায় ১৫০০ করে । জানা গেছে, নয়াদিল্লি থেকে প্রয়াগরাজের দূরত্ব ৬৭৫ কিলোমিটার। আট থেকে ন’ঘণ্টা লাগে ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে ।

Read Full Story
12:57 PM (IST) Feb 16

সোনার দাম অপ্রত্যাশিতভাবে কমেছে, এখনই কিনবেন?

অপ্রত্যাশিতভাবে এখন সোনার দাম কমেছে। সোনা কিনতে ইচ্ছুকদের জন্য এটি একটি ভালো সুযোগ। সোনা কিনতে চাইলে এখনই কেনা উচিত। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আবার সোনার দাম বাড়তে পারে। মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তিত হয়েছে এবং সোনায় বিনিয়োগে প্রভাব ফেলেছে। ভারতে গহনার চাহিদা কমেছে। বিশেষ করে, বিবাহের মরসুমেও সোনার গহনার চাহিদা কমে যাওয়া দামের উপর প্রভাব ফেলছে।

Read Full Story
11:56 AM (IST) Feb 16

ট্রাম্প এফ-৩৫ মোদীকে দেবেন বলায় কাঁপছে পাকিস্তান

আমেরিকায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’-সহ অন্যান্য সামরিক সরঞ্জাম আসতে পারে ভারতে। মোদী ও ট্রাম্পের এই সামরিক চুক্তিতে এলে বলা হচ্ছে, উন্নত স্টিলথ প্রযুক্তি এবং পশ্চিমা দেশগুলির অস্ত্রের সঙ্গে সমানে সমানে টেক্কা দেওয়ার কারণে F-35 ভারতীয় বিমান বাহিনীর জন্য গেম-চেঞ্জার হবে। ভারত আমেরিকার এই চুক্তিতে মাথা খারপ হওয়ার যোগাড় পাকিস্তানের। নিজেদের নিরাপত্তা নিয়ে ভয় পেতে শুরু করেছে তারা।

Read Full Story
11:25 AM (IST) Feb 16

বাংলাদেশী চোরা-চালানকারীদের হাতে আক্রান্ত বিএসএফ, গর্জে ওঠে কড়া বার্তা শুভেন্দুর

বাংলাদেশী চোরা-চালানকারীদের হাতে আক্রান্ত হয় বিএসএফ। সেই ইস্যুতে এবার গর্জে ওঠলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান 'ওরা চুলকাচ্ছে, আমাদের শক্তি দেখতে চাইছে', 'মশা-মাছি-পিঁপড়াদের গায়ে হাত দেয় না ভারত'। দেখুন ভিডিও-

YouTube video player

11:01 AM (IST) Feb 16

উপমহাদেশের সামরিক ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করল পাকিস্তান

ভারতীয় বায়ুসেনার হাতে আমেরিকায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’-সহ অন্যান্য সামরিক সরঞ্জাম এলে উপমহাদেশের সামরিক ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতে পরিকল্পিত ভাবে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে পাকিস্তান গভীর ভাবে উদ্বিগ্ন। এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা বাড়াবে এবং কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে।’’