MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর, রানাঘাটে মাঝরাতেও চলবে স্পেশাল ট্রেন, রইল ট্রেনের তালিকা

জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর, রানাঘাটে মাঝরাতেও চলবে স্পেশাল ট্রেন, রইল ট্রেনের তালিকা

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কৃষ্ণনগর ও রানাঘাটের মধ্যে মধ্যরাতে EMU স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও হাওড়া, ব্যান্ডেল ও বর্ধমান রুটেও অতিরিক্ত ট্রেন পরিষেবার ঘোষণা করা হয়েছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 30 2025, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

বুধবার থেকে জমে উঠেছে জগদ্ধাত্রী পুজো। বুধবার ছিল অষ্টমী। অনেক জায়গায় আবার নবমীর দিনই মূল পুজো হয়ে থাকে। আবার কোথাও পুজো চলে পাঁচ দিন ধরে। চন্দননগর, কৃষ্ণনগর কিংবা রানাঘাটে জগদ্ধাত্রী পুজো উদযাপনের কথা সকলের জানা। প্রতি বছর বহু দর্শনার্থী এখানে ভিড় জমান।

25
Image Credit : stockPhoto

এই সময় পুজো ও শোভাযাত্রা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। এবার সাধারণের কথা মাথায় রেখে এক বিশেষ সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল মধ্যরাতে কৃষ্ণনগর সিটি জংশন এবং রানাঘাট জংশনের মধ্যে EMU স্পেশাল ট্রেন পরিষেবার ঘোষণা করল। চন্দননগরের জন্যও রয়েছে রাতের বিশেষ ট্রেন।

Related Articles

Related image1
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন পথ দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি মহিলার
Related image2
জগদ্ধাত্রী পুজোয় সকল পরিচিতকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ
35
Image Credit : southern railway

জগদ্ধাত্রী পুজোর ভিড় সামাল দিতে কৃষ্ণনগর সিটি জংশন এলাকায় জগদ্ধাত্রী পুজোর সময় যাত্রীদের ভিড় সামাল দিতে ৩০ অক্টোবর, বৃহস্পতিবার মধ্যরাতে এবং ৩১ অক্টোবর শুক্রবার মধ্যরাতে কৃষ্ণনগর সিটি জংশন এবং রানাঘাট জংশনের মধ্যে এক জোড়া স্পেশাল EMU ট্রেন চলবে।

45
Image Credit : X(Twitter)

নবমী ও দশমীর দিন রানাঘাট জংশন থেকে আপ EMU ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। ডাউন ট্রেন ঢুকবে রাত ১টা ৫ মিনিটে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে EMU আপ ট্রেনের সময় রাত ১২টা ১৭ মিনিট। ডাউন ট্রেনের সময় রাত সাড়ে ১২টা।

55
Image Credit : stockPhoto

তেমনই হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড় বিশেষ ট্রেন এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা আগেই করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু হয়েছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। তেমনই আবার মসগ্রাম- হাওড়া লোকাল পরিষেবা ১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
SIR Voter List 2026: শুক্রবারই সামনে আসছে অতিরিক্ত ভোটার তালিকা? চলছে প্রস্তুতি
Recommended image2
বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী? ৩০ বছর পরে বিধানসভায় ফেরার জল্পনা উস্কে দিলেন কংগ্রেস নেতা
Recommended image3
BJP Campaign: ১৪টি জনসভা আর রোডশো করবেন নরেন্দ্র মোদী, Star প্রচারকের তালিকা দেখুন
Recommended image4
Rekha Patra: সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্র কি এবার জিততে পারবেন? বিজেপির হিঙ্গলগঞ্জের প্রার্থী
Recommended image5
নোয়াপাড়ায় অর্জুন সিংকে দাঁড় করাল বিজেপি, বাবা-ছেলে কি এবার একসঙ্গে বিধানসভায়!
Related Stories
Recommended image1
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন পথ দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি মহিলার
Recommended image2
জগদ্ধাত্রী পুজোয় সকল পরিচিতকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved