MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জাতি সংরক্ষণ-মৌলিক অধিকার খর্ব নিয়ে প্রশ্ন, ছাত্রের দাবিতে বিব্রত বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

জাতি সংরক্ষণ-মৌলিক অধিকার খর্ব নিয়ে প্রশ্ন, ছাত্রের দাবিতে বিব্রত বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

Sukanta Majumdar News:  সাংসদকে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন। দুর্গাপুর এনআইটি-তে গিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনা ঘিরে হইচই। তারপর কী হল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 13 2025, 08:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ছাত্রের প্রশ্নে বিড়ম্বনায় সুকান্ত
Image Credit : ANI

ছাত্রের প্রশ্নে বিড়ম্বনায় সুকান্ত

দুর্গাপুর এনআইটি-র ক্যাম্পাসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রের কড়া প্রশ্নের বিব্রত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। NIT (ন্যাশনাল ইনস্টিউট অফ টেকনোলজি) তে শুক্রবার বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত প্রশ্নোত্তর পর্বে যোগ দেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রীকে মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন করা হলে ওই ছাত্রের হাত থেকে মাইক কেড়ে নেন কলেজের ডিরেক্টর। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দেশবাসীর মৌলিক অধিকার ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন
Image Credit : ANI

দেশবাসীর মৌলিক অধিকার ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন

সূত্রের খবর, প্রথমে স্বাভাবিক প্রশ্ন উত্তর পর্বই চললেও সময় কিছুটা গড়াতেই ঘটে ছন্দপতন। দেশবাসীর মৌলিক অধিকার ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন করেন দুই ছাত্র। এতেই বিব্রত হয়ে পড়েন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজস্থানের বাসিন্দা এনআইটি দ্বিতীয় বর্ষের ছাত্র আয়ুস বেনুয়া বলেন, ‘’মন্ত্রীকে প্রশ্ন করতে উনি বিব্রত হয়ে পড়েন রেগে গিয়ে অন্য প্রসঙ্গের উত্তর দেন এবং আমাদের ডিরেক্টর মাইক কেড়ে নেয়। দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক না হলে দেশের আত্মনির্ভর হওয়া অনেক দূরের প্রশ্ন।''

Related Articles

Related image1
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি, সুপ্রিম কোর্টে খারিজ জনস্বার্থ মামলা
Related image2
পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন
35
দেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন
Image Credit : X

দেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন

অপর এক ছাত্র দেশের সংরক্ষণ অর্থাৎ কোটা নিয়ে প্রশ্ন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘’আমি সমস্ত প্রশ্নই শুনেছি এবং তাকে উত্তর দিয়েছি। বিব্রত হওয়ার কোন বিষয় নেই, আমি রেগেও যায়নি। হতে পারে এই সমস্ত ছাত্রদের কেউ শিখিয়ে পাঠিয়েছে।'' এদিকে খোদ কলেজের ক্যাম্পাসে ছাত্রদের প্রশ্নের জবাব না দেওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল কংগ্রেস।

45
কী দাবি সুকান্ত মজুমদারের?
Image Credit : X

কী দাবি সুকান্ত মজুমদারের?

যদিও ক্যাম্পাস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, ‘’আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার মৌলিক অধিকার কোথায় খনন করা হয়েছে? সে তো কিছুই বলতে পারল না। কেউ বানিয়ে পাঠিয়েছে হয়তো। জাতিসংরক্ষণ বিষয় সাংবিধানিক ব্যাপার। কেউ মাইক লাগিয়ে বললে তাকে পুলিশ গ্রেফতার করবে।'' 

55
সুকান্তের মন্তব্যকে কটাক্ষ তৃণমূলের
Image Credit : X

সুকান্তের মন্তব্যকে কটাক্ষ তৃণমূলের

অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জবাব নিয়ে পাল্টা তাকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়। বলেন, ‘’তিনি বলছেন কোনও রাজনৈতিক দল পাঠিয়েছে। যে পড়ুয়া প্রশ্ন তুলেছিল সেই পড়ুয়া তো বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দা। আসলে সঠিক অধিকার ভারতবর্ষের মানুষ পাচ্ছে না, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ মন্ত্রীর সামনে করেছে। আর রেগে যাওয়ার বিষয় কিছু নেই। মানুষই ভোট দিয়ে সাংসদ বানিয়েছেন ওনাকে। মানুষের কথা না শুনলে ওঁরও পদ যাবে।''

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
News Round Up: বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টে জল থেকে বিশ্বফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ কারা? সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image2
West Bengal Weather: সন্ধ্যা হতেই মেঘভাঙা বৃষ্টিতে স্বস্তির পরশ, কমল ভ্যাপসা গরম থেকে মুক্তি?
Recommended image3
দিলীপ ঘোষের হাত থেকে আন্তর্জাতিক সম্মান পেল রিক্রুটমেন্ট মন্ত্র, কর্মসংস্থান নিয়ে বড় ভবিষ্যদ্বাণী অর্ঘ্য সরকারের
Recommended image4
Nabanna Holidays: দারুণ খবর! রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাড়ল আরও ১০ দিন, নির্দেশিকা জারি নবান্নে
Recommended image5
Annapurna Bhandar: আবেদন করার ঠিক কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে ভাতা? বিশেষ ঘোষণা নবান্ন সূত্রে
Related Stories
Recommended image1
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি, সুপ্রিম কোর্টে খারিজ জনস্বার্থ মামলা
Recommended image2
পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved