MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ২০২৬-এ পশ্চিমবঙ্গে মুসলিম উপমুখ্যমন্ত্রী? কেন দিলীপ ঘোষের এই আশঙ্কা

২০২৬-এ পশ্চিমবঙ্গে মুসলিম উপমুখ্যমন্ত্রী? কেন দিলীপ ঘোষের এই আশঙ্কা

Dilip Ghosh: নতুন দল গঠন করতে চলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষের মন্তব্য রাজ্যে হতে পারে মুসলিম উপমুখ্যমন্ত্রী।

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jul 24 2025, 09:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিলীপ ঘোষের মন্তব্য
Image Credit : Asianet News

দিলীপ ঘোষের মন্তব্য

২০২৬ সালে পশ্চিমবঙ্গের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন কোনও মুসলিম ব্যক্তি। হঠাৎ করেই এমন জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে কে এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তা অবশ্য স্পষ্ট করে জানানি বিজেপি নেতা। কিন্তু তিনি রাজ্যের দাবাং নেতা। তাই তাঁর মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও রাজ্যে বর্তমানে কোনও উপমুখ্যমন্ত্রী নেই।

25
হুমায়ুন কবীরের নতুন দল
Image Credit : our own

হুমায়ুন কবীরের নতুন দল

নতুন দল তৈরি চিন্তাভাবনা করেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। যদিও তিনি স্পষ্ট করে বলেননি। কিন্তু দলীয় কর্মীদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। তাই 'দেখিয়ে দেওয়ার' নতুন দল তৈরি করতে পারেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর। কিন্তু তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরই দিলীপ মুসলিম উপমুখ্যমন্ত্রীর তত্ত্ব খাড়া করেছেন।

Related Articles

Related image1
বিহারে SIR-র আতঙ্ক এই রাজ্যে! সীমান্তের জেলাগুলিতে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক
Related image2
'ছাগল দিয়ে চাষ হয় না'! ভোটের আগেই তৃণমূল ছেড়ে নতুন দল গঠনের ইঙ্গিত হুমায়ুনের
35
দিলীপ ঘোষ বলেছেন
Image Credit : ANI

দিলীপ ঘোষ বলেছেন

হুমায়ুন কবীরের মন্তব্যেই দিলীপ ঘোষ 'অভিসন্ধি' খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, 'আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন সেসব শুধু ওঁর ইচ্ছে নয়, তৃণমূলও চাইত। যেদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাচ্ছে ২০২৬ সালে যদি কোনও মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাতে অবাক হওয়ার কিছু নেই।' তিনি এখানেই শেষ করেননি। বলেছেন, রাজ্যের পরিস্থিতি যে দিকে এগিয়ে যাচ্ছে তাতে ISF বা নতুন যে দলের কথা উঠছে -১০০টা সিট যদি মুসলিমরা জেতা বা জেতার মত পরিস্থিতি হয় তাহলেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে পারেন মুসলিম।

45
মুসলিম উপমুখ্যমন্ত্রী
Image Credit : Asianet News

মুসলিম উপমুখ্যমন্ত্রী

দিলীপ ঘোষ বলেছেন, এবার বলবেন যে দল উপমুখ্যমন্ত্রী করবে মুসলিমদের তাদেরই সমর্থন করবে মুসলিমদের দলগুলি। পরেবার এই দলগুলি থেকেই মুসলিম মুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। তিনি বলেছেন, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেন দিলীপ ঘোষ।

55
মমতাকে নিশানা
Image Credit : ANI

মমতাকে নিশানা

দিলীপ ঘোষ বলেছেন 'বামপন্থীরা রাস্তা করে দিয়েছিল। সেই রাস্তা ধরেই গাড়ি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। মমতা সবটা জানেন।' তবে তিনি স্পষ্ট করে দেন, তারা ভাগাভাগিতে বিশ্বাস করেন না। বিজেপির স্লোগানের কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন,. 'সব কা সাথ সবকা বিকাশ' এটাই বিজেপির ঘোষিত নীতি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
Latest Videos
Recommended Stories
Recommended image1
Narendra Modi: নরেন্দ্র মোদীর ব্রিগেড ব়্যালি কতটা নিরাপদ? মাটির তলা পরীক্ষা করতে চায় SPG
Recommended image2
SIR-এ ঝুলে থাকা ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত! অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের
Recommended image3
DA Case: বকেয়া 25% মহার্ঘ ভাতা কারা পাবেন আর পাবেন না? রাজ্যের হিসেবে উদ্বেগ এই সরকারি কর্মীদের
Recommended image4
TMC Dharmatala Meeting: ধর্মতলার ধর্নামঞ্চ! ঠিক পাশেই মমতা-অভিষেক টানটান বৈঠক, জল্পনা তুঙ্গে
Recommended image5
Mamata Banerjee: একটা কমিউনিটি যখন জোট বাঁধে না! ধর্মতলার ধর্না মঞ্চে একী বললেন মমতা,দেখুন ভিডিও
Related Stories
Recommended image1
বিহারে SIR-র আতঙ্ক এই রাজ্যে! সীমান্তের জেলাগুলিতে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক
Recommended image2
'ছাগল দিয়ে চাষ হয় না'! ভোটের আগেই তৃণমূল ছেড়ে নতুন দল গঠনের ইঙ্গিত হুমায়ুনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved