MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • SIR শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, সাম্মানিক দেওয়া হবে হাজার হাজার টাকা

SIR শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, সাম্মানিক দেওয়া হবে হাজার হাজার টাকা

SIR-এর শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, সাম্মানিক পাবেন ৩০ হাজার। নথি খতিয়ে দেখা থেকে শুরু করে ভোটার তালিকা মিলিয়ে দেখা- একাধিক দায়িত্ব পালন করতে হবে এই মাইক্রো অবজার্ভারদের। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 19 2025, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
SIRএর শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা
Image Credit : Asianet News

SIRএর শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) শুনানি পর্ব শুরু হবে। এই শুনানি পর্ব বা হিয়ারিং পর্বের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় সরকারি আধিকারিরকার। শুক্রবার সকালে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কতমিশন। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হবে। এই দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তা উর্ধ্বতন আধিকারিকরা।

24
মাইক্রো অবজার্ভারদের সাম্মানিক
Image Credit : Asianet News

মাইক্রো অবজার্ভারদের সাম্মানিক

গত ১২ ডিসেম্বর মাইক্রো অবর্জাভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর। শুক্রবার সেই চিঠির জবাব দিয়েছে নির্বাচন কমিশন। সেখানেই বলা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানথেকে মাইক্রো অবজার্ভার নিয়োগের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আধিকারিকদেরও এই কাজে নিয়োগ করা যেতে পারে। শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজার্ভাররা ৩০ হাজার টাকা করে সাম্মানিক পাবেন।

Related Articles

Related image1
ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে তো? হিংসা দেখে মাথায় হাত বাংলাদেশের নির্বাচন কমিশনের
Related image2
কেমন হল শীতকালীন অধিবেশন? জানিয়েছেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান
34
মাইক্রো অবজার্ভারদের কাজ
Image Credit : Getty

মাইক্রো অবজার্ভারদের কাজ

মাইক্রো অবজার্ভারদের কাজ মূলত এসআইআর-এর শুনানি পর্বে নির্বাচনি আধিকারিক ও সহকারী নির্বাচনী আধিকারিকদের কাজে নজর রাখা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা ও সংশোধনে সাহায্য করা। এরা কাজ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অধীনে। এদিন প্রশিক্ষণও দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর। শুনানির জন্য আসা ভোটারদের নথি যাচাই করা, ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করা, পরিসংখ্যানগত বিশ্লেষণ করা এদের মূল কাজ।

44
শুনানি পিছলো
Image Credit : Social Media

শুনানি পিছলো

গত ১১ ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর ১৬ তারিখ প্রকাশ্যে এসেছে খসড়া ভোটার তালিকা। বাদ পড়েছে ৫৮ লক্ষের বেশি নাম। তার পর বৃহস্পতিবার থেকেই শুনানির জন্য ভোটারদের তলব করা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। কমিশন সূত্রে খবর, শুক্রবার থেকে শুনানির নোটিস পাবেন ভোটারেরা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Share Market Today - সোমবার ভারতীয় বাজার আজ ঊর্ধ্বমুখী খোলার সম্ভাবনা রয়েছে? নজরে রাখতে পারেন গুরুত্বপূর্ণ স্টকগুলি
Recommended image2
ধূপগুড়িতে তৃণমূলে বড়সড় ধস! বুথ সভাপতি সহ ৪২টি পরিবার যোগ দিল বিজেপিতে
Recommended image3
ভরা বসন্তে টানা ২ দিন বৃষ্টি বঙ্গে! পাল্লা দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ
Recommended image4
'সেলিমের কাছে প্রায়োরিটি হচ্ছে মীনাক্ষী'! CPM-কে চড়া সুরে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Recommended image5
ভোটের আগেই শক্তিশালী TMC, প্রতীক উর-দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন? দেখুন সেই তালিকা
Related Stories
Recommended image1
ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে তো? হিংসা দেখে মাথায় হাত বাংলাদেশের নির্বাচন কমিশনের
Recommended image2
কেমন হল শীতকালীন অধিবেশন? জানিয়েছেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved