MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: শনিবার হঠাৎ করেই কলকাতার তাপমাত্রার পতন, কনকনে শীত ফেরা নিয়ে বার্তা হাওয়া অফিসের

Weather News: শনিবার হঠাৎ করেই কলকাতার তাপমাত্রার পতন, কনকনে শীত ফেরা নিয়ে বার্তা হাওয়া অফিসের

Weather Update: শনিবার হঠাৎ করেই কলকাতার তাপমাত্রার পতন। আবার শীত ফিরবে কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু সেই সব উড়িয়ে দিয়ে আলিপুর হাওয়া অফিস কী জানাল তাই দেখুন ছবিতে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 31 2026, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মাঘের শীত বাঘের গায়ে!
Image Credit : Getty

মাঘের শীত বাঘের গায়ে!

মাঘ মাসের শুরুতেও কনকনে ঠান্ডা ছিল কলকাতা-সহ গোটা রাজ্যে। কিন্তু সরস্বতী পুজোর পর থেকেই তাপমাত্রা পারদ চড়তে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত দুই দিন হঠাৎ করেই শীত পুরোপুরি গায়েব হয়ে যায়। কিন্তু শনিবার আবার ফিরল শীত। দক্ষিণের একাধিক জেলার সঙ্গে কলকাতার তাপমাত্রার পারদ হল নিম্নগামী।

25
কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবারের থেকে প্রায় এক ডিগ্রি কম। শুক্রবারের তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ছিল। তাতেই প্রশ্ন আবারও শীত ফিরবে রাজ্যে? বর্তমানে উত্তরভারতের একাধিক রাজ্যে কনকনে ঠান্ডা রয়েছে। আর বাংলাতে একটি প্রবাদও রয়েছে 'মাঘের শীত বাঘের গায়ে'।

Related Articles

Related image1
ভারতের কোথায়, কেমন আছেন শেখ হাসিনা? তাঁর সঙ্গে দেখা করে জানলেন আওয়ামি লিগ নেতারা
Related image2
SIR নিয়ে ৭টি নির্দেশ, ১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশে তৎপর নির্বাচন কমিশন
35
শীতের সম্ভাবনা খারিজ
Image Credit : ANI

শীতের সম্ভাবনা খারিজ

আলিপুর হাওয়া অফিসে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছে। তবে তাপমাত্রার পারদ বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরভারতে একের পর পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পারদ উর্ধ্বগামী হবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আপাতত কয়েক দিন শীতের আমেজ থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : ANI

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে । কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে। উপকূল অঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১১–১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

55
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় আগামী কয়েকদিন ঘন কুয়াশা দেখা দিতে পারে। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পাহাড়ের তাপমাত্রার পারদও উর্ধ্বগামী। দার্জিলিং পাহাড়ের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Narendra Modi: 'আশীর্বাদ করুন আমরা আপনাদের স্বাধীনতা দেব', যাদবপুরের সভায় মোদীর গলায় বিজেপির বড় জয়ের আত্মবিশ্বাস
Recommended image2
চিকিৎসককে কাটারি দিয়ে কুপিয়ে খুন করল গৃহপরিচারিকা! হত্যার নেপথ্য কারণ রইল
Recommended image3
সুপ্রিম কোর্টে SIR মামলা: কমিশনের আইনজীবী তুষার মেহতাকে ৪ মে নৈশভোজের আমন্ত্রণ কল্যাণের
Recommended image4
জোর ধাক্কা তৃণমূলকে, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয় মহিলাদের ১০ গ্যারেন্টি মোদীর, তালিকায় কী কী?
Recommended image5
Weather News: কবে আকাশ কালো করে উঠবে কালবৈশাখী ? ভ্যাপসা গরম থেকে বাঁচতে বৃষ্টির খোঁজে দক্ষিণবঙ্গ
Related Stories
Recommended image1
ভারতের কোথায়, কেমন আছেন শেখ হাসিনা? তাঁর সঙ্গে দেখা করে জানলেন আওয়ামি লিগ নেতারা
Recommended image2
SIR নিয়ে ৭টি নির্দেশ, ১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশে তৎপর নির্বাচন কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved