MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal Rain Forecast: ঘূর্ণাবর্তের কারণে উত্তরে জারি লাল সতর্কতা, কবে থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ?

West Bengal Rain Forecast: ঘূর্ণাবর্তের কারণে উত্তরে জারি লাল সতর্কতা, কবে থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ?

West Bengal Rain Forecast: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে উইকএন্ডে কলকাতা সহ শহরতলির আবহাওয়া? বিস্তারিত আপডেট জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 27 2026, 06:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : GEMINI

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফত। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে ওড়িশা পর্যন্ত একটি মরশুমি অক্ষরেখা অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
 রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া
Image Credit : Asianet News

রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই অতিভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Taratala Accident News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই ধৃত ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ, কী করতেন তিনি?
Related image2
Kolkata Metro: মহরমের ছুটিতে কলকাতা মেট্রোর সফরসূচিতে বদল, কাটছাঁট গ্রিন-ইয়েলো লাইনের পরিষেবায়
36
দক্ষিণবঙ্গে কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ
Image Credit : GEMINI

দক্ষিণবঙ্গে কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ

২৮ ও ২৯ জুন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৯ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এমনকি মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে।

46
অতিভারী বৃষ্টিতে রেকর্ড করল রাজ্যের কোন অংশ?
Image Credit : AI Generated

অতিভারী বৃষ্টিতে রেকর্ড করল রাজ্যের কোন অংশ?

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জলপাইগুড়ির এনএইচ৩১ ব্রিজে ১৩ সেমি এবং আলিপুরদুয়ারের রায়ডাক চা বাগানে ১১ সেমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতাতেও (আলিপুর) ৯ সেমি ও উত্তর ২৪ পরগনার সল্টলেকে ৭ সেমি ভারী বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও মেদিনীপুরের কিছু এলাকায় ৪০-৬৩ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

56
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : AI Generated

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

এই বিষয়ে হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৭ থেকে ২৯ জুনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) এবং এক-দুই জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত (২০ সেমির বেশি) হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

66
নদীর জলস্তর বৃদ্ধিতে আতঙ্ক
Image Credit : Asianet News

নদীর জলস্তর বৃদ্ধিতে আতঙ্ক

সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৭ - ২৯ জুনের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির কারণে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অতিবৃষ্টির কারণে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাকের মতো উত্তরবঙ্গের প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে। এবং পাহাড়ি অঞ্চলে ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vegetables Price Hike: উৎসবের মরশুম শুরুর আগেই বাজারে আগুন, শাক-সবজির মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত
Recommended image2
পুজোর আগেই বদলে যাচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস, এখন আরও আরামে দার্জিলিং যাওয়া যাবে
Recommended image3
Nepal Floods: বর্ষায় কেন পাহাড়ে যান? নেপালের বন্যা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ
Recommended image4
Cal HC On TMCP: মেয়ো রোডে নয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনে একগুচ্ছ শর্ত বাঁধলো আদালত
Recommended image5
DA বৃদ্ধির মাঝে নতুন চমক! অক্টোবর থেকে বাড়ছে আরও একটি ভাতা, পুজোর মুখে মিলবে বাড়তি টাকা
Related Stories
Recommended image1
Taratala Accident News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই ধৃত ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ, কী করতেন তিনি?
Recommended image2
Kolkata Metro: মহরমের ছুটিতে কলকাতা মেট্রোর সফরসূচিতে বদল, কাটছাঁট গ্রিন-ইয়েলো লাইনের পরিষেবায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved