মহালয়া মানেই রেডিও-তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং দূরদর্শণে মহিষাসুরমর্দিনী-রূপে সংযুক্তা বন্ধ্যোপাধ্যায়

Published : Oct 07, 2023, 03:35 PM IST
Sanjukta Banerjee

সংক্ষিপ্ত

দেশের বাইরে থেকেও বিদেশে একইভাবে নিজের শিপ্লীসত্তা বজায় রেখেছেন তিনি। সেখানেও ভারতীয় নৃত্যের শিক্ষার প্রসার করে চলেছেন তিনি। প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন তিনি মহিষাসুমর্দিনী-র চরিত্রে কাজ করার সুযোগ পান। 

Sanjukta Banerjee: মহালয়ার ভোর মানেই বাঙালির নস্ট্যালজিয়া। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় স্তোত্র আর বাঙালির মননে মহিষাসুরমর্দিনী-রূপে নিজের এক আলাদা জায়গা করে নেন। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার সংযুক্তা বন্ধ্যোপাধ্যায় ভারতনাট্যম নৃত্যশিল্পী। টেলিভিশনে মহিষাসুমর্দিনী রূপে সংযুক্তা বন্ধ্যোপাধ্যায়ের দৃশ্য দিয়েই আগমন হত দেবীপক্ষের। এই দুয়ের কোনও ব্যতিক্রম নেই।

মহালয়াতেই দেবীদুর্গার চরিত্রে তাঁর আবির্ভাব ছোটপর্দায়। টানা ১৪ বছর তিনি মহিষাসুমর্দিনী-র চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বহু মুখ এই চরিত্রে কাজ করলেও আজও সকলের মননে আজও তিনি সমান জনপ্রিয়। বর্তমানে জনপ্রিয় এই শিল্পী বর্তমানে আছেন কানাডাবাসী। দেশের বাইরে থেকেও বিদেশে একইভাবে নিজের শিপ্লীসত্তা বজায় রেখেছেন তিনি। সেখানেও ভারতীয় নৃত্যের শিক্ষার প্রসার করে চলেছেন তিনি। প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন তিনি মহিষাসুমর্দিনী-র চরিত্রে কাজ করার সুযোগ পান।

বর্তমানে পুজোর পাঁচদিনই কানাডা-সহ আমেরিকার বিভিন্ন জায়গায় শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। নিজের নাচের স্কুল সৌগান্ধিকাম একাডেমির ছাত্র-ছাত্রীদের নিয়েই পুজোর কটাদিন বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকেন সংযুক্তা বন্ধ্যোপাধ্যায়। তাই আজকের দিনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা যেমন স্তোত্র পাঠ অনন্য সেরকমই মহিষাসুমর্দিনী রূপে সংযুক্তা বন্ধ্যোপাধ্যায়ের দশ হাতে দশভূজার টেলিভিশনের সেই দৃশ্যও আজও বাঙালির মনে স্পষ্ট।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা