বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস, প্রবল বর্ষণের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

Published : Sep 09, 2020, 04:59 PM ISTUpdated : Sep 09, 2020, 05:18 PM IST
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস, প্রবল বর্ষণের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সংক্ষিপ্ত

  বঙ্গোপসাগরে  নতুন তৈরি হবে নিম্নচাপ  রবিবার পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস    কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস   ইতিমধ্য়েই উত্তর ২৪ পরগণায় বৃষ্টি শুরু    

বঙ্গোপসাগরে  নতুন তৈরি হবে নিম্নচাপ। রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।  কলকাতাতেও  বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে ইতিমধ্য়েই উত্তর ২৪ পরগণায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।  দক্ষিণবঙ্গে বুধবারও সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এর জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, চরমে উঠেছে আর্দ্রতা জনিত অস্বস্তি। বুধবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। 

 

 


আরও পড়ুন, শিরোনামে মেডিক্যাল কলেজ হোস্টেল, 'হস্তমৈথুন', তরুণীকে লিফটে তোলার চেষ্টা, গ্রেফতার ১


 মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে।  উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, শহরে  বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। 

আরও পড়ুন, বিয়ে হওয়ার কথা ছিল তরুণীর সঙ্গে অভিষেকের, আনন্দপুরকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে সিকিম আসাম মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।  মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে। অমৃতসর বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে আসাম এর ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই মৌসুমী অক্ষরেখার জেনেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তার প্রভাব এই বৃষ্টি উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে।

 


 

আরও পড়ুন, ফাইল দিচ্ছে না ইডি, রোজভ্যালি তদন্ত নিয়ে সিবিআইয়ের সঙ্গে সংঘাত


 হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৭ শতাংশ এবং ন্যুনতম ৬৬ শতাংশ। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৩ শতাংশ এবং ন্যুনতম ৬২ শতাংশ। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৫ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৪ শতাংশ এবং ন্যুনতম ৬৮ শতাংশ। 

 

আরও পড়ুন, রাজ্য়ে একদিনে তিন হাজারের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৫৭

 

 করোনা সতর্কতায় মাস্কের ব্য়বহার জানতে দেখুন ভিডিও....

"
  

        

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: নন্দীগ্রামে হারের বদলা ভবানীপুরে নিতে চায় তৃণমূল! কীভাবে? শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য
Ajker Bangla News Live: Chinnaswamy Stadium - কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার থেকে যে কারণে খালি রাখা হবে ১১টি আসন