সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা, শীতল দিন উত্তর-পশ্চিম ভারতে

Published : Jan 11, 2021, 08:12 AM ISTUpdated : Jan 11, 2021, 08:13 AM IST
সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা, শীতল দিন উত্তর-পশ্চিম ভারতে

সংক্ষিপ্ত

পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া   পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে  ১২ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমার  সম্ভাবনা নেই   শীতল দিনের সম্ভাবনা উত্তরাখণ্ড ,পাঞ্জাব, হরিয়ানায় 

সোমবার কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। রাতে শীত ভাব আর দিনে গরম । আগামী দুইদিন এমনই থাকবে তাপমাত্রা। তারপর দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আগামী কয়েকদিন নেই। সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা। রাতে ও সকালে সামান্য শীতের আমেজ থাকলেও দিনের বেলায় গরম ।ঘূর্ণাবর্ত  এর প্রভাবে তামিলনাড়ু পন্ডিচেরি  সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।

 আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী,  পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ । দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ও থাকবে। ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু  সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।আগামী চার পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। শীতল দিনের সম্ভাবনা উত্তরাখণ্ড ,পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।


আবহাওয়ার দফতরের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, শীত ফেরার সম্ভাবনা এখনই নেই। আগামী ১২ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই গোটা রাজ্যে। মূলত কারণ উত্তর-পশ্চিম দিক থেকে আগত ঠান্ডা বাতাস বাধা পেয়েছে, তাই এদিকে ঠান্ডা বাতাস এর প্রভাব কমেছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে যে গরম হওয়া ঢুকেছে সেটা আমাদের রাজ্যের উপর থেকে যাচ্ছে। তার জন্য দিন ও রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্পও  আমাদের রাজ্যে ঢুকছে।  ১২ তারিখের পর থেকে দিনের ও রাতের আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। কারণ উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার প্রভাব বাড়বে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই,  দার্জিলিং কালিম্পং এর হালকা বৃষ্টির সম্ভাবনা। 


 আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে। নুন্যতম তাপমাত্রা  ২০.৯ ডিগ্রি  সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি উপরে।  কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি  সেলসিয়াস। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৬ শতাংশ এবং ন্যুনতম ৪০ শতাংশ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। নুন্যতম তাপমাত্রা  ১৯.৬ ডিগ্রি  সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি উপরে।  কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৯.১ ডিগ্রি  সেলসিয়াস। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৬ শতাংশ এবং ন্যুনতম ৪৯ শতাংশ। 


 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: মন্ত্রিসভা চূড়ান্ত করতে আজই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তালিকায় কারা?
Annapurna Bhandar Form Fillup: কোন লিংকে পাবেন অনলাইন ফর্ম? অন্নপূর্ণা ভাণ্ডার পেতে এই কাজটা করতেই হবে