বিকেলের পর কালবৈশাখী ও ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা

Published : May 09, 2020, 08:42 AM ISTUpdated : May 09, 2020, 08:43 AM IST
বিকেলের পর কালবৈশাখী ও ভারী বৃষ্টির পূর্বাভাস,  কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা

সংক্ষিপ্ত

 শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ  শনিবার কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্য়ে  আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা 

 শনিবার শহর কলকাতায় মেঘের আড়ালেই সূর্যোদয় হয়েছে।  জলীয়বাস্পের কারণে আজ সারাদিন গরম অনুভূত হতে পারে। ইতিমধ্য়েই তাপমাত্রা আগের থেকে বেড়েছে। হাওয়া অফিস জানিয়েছে,  শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্য়ে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আগামী ২৪ ঘণ্টায় একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে । 

আরও পড়ুন, 'যোদ্ধারা সমরে-করোনা দূরে', ফের সচেতনতামূলক পথচিত্র আঁকল বেলেঘাটা ৩৩ পল্লী


 হাওয়া অফিস জানিয়েছে,  শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।   শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৮ শতাংশ। শনিবার এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার  বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা একই সঙ্গে রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।  দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।  

আরও পড়ুন, করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে মমতাকে নিশানা বাবুল সুপ্রিয়র, বললেন মুখ্যমন্ত্রী নিজেকে বিশেষ মনে করেন

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে শনিবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তের পরিণত শক্তি হারিয়েছে। এর কারনে মৎস্যজীবীদের জন্য  কোনও সতর্কবার্তা নেই আন্দামান ও নিকোবর।ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।  দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা।  ওই পূর্বাভাস জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সঙ্গে পূবালী গরম হওয়ার সংঘাতে ঝড়-বৃষ্টি রাজ্যজুড়ে। জোড়া ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে । এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়।  শনিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। 

 

 

বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রাজ্য়ে করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কলকাতার,৭০০ থেকে একদিনে ৭৫৪

করোনার থাবায় বন্ধ বাঘাযতীনের এক নার্সিংহোম, স্যানিটাইজেশনে বাঘাযতীন হাসপাতাল

করোনা উপসর্গ সহ মিজোরামের বাসিন্দার মৃত্য়ু হল কলকাতায়, ক্যানসারের জন্য় তিনি ছিলেন চিকিৎসাধীন

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

PREV
click me!

Recommended Stories

Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?