
এখন প্রায় প্রত্যেক বাড়িতেই একজন করে ফ্যাটি লিভারের রোগী রয়েছেন। খারাপ খাদ্যাভাস, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত ফাস্টফুড বা ভাজাভুজি খাওয়ার কারণে এই সমস্যা ভীষণ ভাবে দেখা দেয়। যেকোনও বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা দেখা দিচ্ছে। তবে ফ্যাটি লিভার হলে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। খাবারের দিকে ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে।
পালংশাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন ই রয়েছে যা লিভার ঠিক রাখতে সহায়তা করে। ফ্যাটি লিভারে পালংশাক ভীষণ উপকারী । তাই যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তারা পালংশাকের তরকারী, পালংশাকের স্যুপ খেতে পারেন।
পেঁপেতে প্যাপাইন রয়েছে যা হজমের জন্য অত্যন্ত ভালো। এবং প্রোটিন ভাঙতে সাহায্য করে এই ফল। তাই ফ্যাটি লিভারের সমস্যা থাকলে রোজ পাতে পেঁপে রাখতে হবে।
হলুদে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে। এ ছাড়াও এতে রয়েছে কারকিউমিন যা লিভারকে সুস্থ সতেজ রাখে লিভারে মেদ জমতে দেয় না এবং জমা মেদ সহজে গলিয়ে দেয়। তাই লিভারের সমস্যা দূর করতে কাঁচা হলুদ সকালে খালি পেটে খেতে পারেন।
আদায় জিন্জেরোল নামের একটি অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যা লিভারের টক্সিন দূর করে। তাই আদা ফ্যাটি লিভারের সমস্যার জন্য অত্যন্ত উপকারী। আদা দেওয়া চা বা কাঁচা আদা কুচিও ফ্যাটি লিভারের সমস্যায় উপকারী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News