চলতি বছর ৩১ অক্টোবর পালন করা হবে দীপাবলি বা আলোর উৎসব। অনেকে আবার বলেন দীপোৎসব। উত্তর থেকে দক্ষিণ আলোয় আলোয় সেজে উঠবে গোটা দেশ।
210
দীপাবলির শুভ তিথি
চলতি বছর ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দীপাবলির শুভ সময় থাকবে। কারণ এই সময় থাকবে অমাবস্যা। অমাবস্যা লাগবে বিকেল ৩টে ৫২ মিনিটে। আর ছাড়বে ১ নভেম্বর সন্ধ্যে ৬টা ১৬ মিনিটে।
310
পৌরাণিক কারণ
দীপাবলি শব্দের অর্থৎ আলোর সারি। অন্ধকার বা অশুভ শক্তিকে দূরে সরাতেই এই উৎসব পালন করা হয়।
410
ভারতে ভিন্নপ্রান্ত ভিন্ন কারণে দীপাবলি
প্রাচীন কাল থেকেই ভারতের বিভিন্ন প্রান্ত বিভিন্ন কারণে দীপাবলির উৎসব পালন করা হয়। এক দিনে পালন করা হলেও কারণ কিন্তু অন্য। আর প্রত্যেকটির পিছনে রয়েছে পৌরাণিক কাহিনি।
510
উত্তর ভারত
উত্তর ভারতের মানুষের বিশ্বাস, এই দিনটিকেই লঙ্কার রাজা রাবণকে বধ করে অযোধ্যা ফিরে এসেছিলেন শ্রীরাম। রাম-সীতাকে স্বাগত জানাতেই অযোধ্যাবাসী আলোয় সাজিয়েছিলেন গোটা রাজ্যা।
610
দক্ষিণ ভারত
দক্ষিণ ভারতের বাসিন্দারা মনে করেন এই দিন শ্রীকৃষ্ণের হাতে নরকাসুর বধ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের জয় চিহ্নিত করতেই তাঁরা আলোর উৎসবে সামিল হন এই এলাকার বাসিন্দারা।
710
পশ্চিম ভারত
গুজরাট মহারাষ্ট্রের প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই দিনটিতে অশুভ শক্তির বিনাস হয়। শুভশক্তির আগনণ হয়। তাই তারা শুভকে স্বাগত জানাতে রঙ্গোলি করেন।
810
পূর্ব ভারত
পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে দীপাবলি কালীপুজোর সঙ্গে মিলে যায়। এই এলাকায় অশুভ শক্তির বিনাস হিসেবে কালীপুজো করা হয়। আর প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তির বিনাস করা হয়।
910
লক্ষ্মী পুজো
পরাণ কাহিনি- ধন-সম্পদের দেবী লক্ষ্মীকে সমুদ্রমন্থন থেকে পাওয়া গিয়েছিল ঠিকএই দিনই । তাই এই দিন মা লক্ষ্মীকে প্রদীপ জ্বালিয়ে নিজেদের ঘরে অভ্যর্থনা জানাতেও আলো দিয়ে ঘর সাজান হয়।
1010
দীপাবলির মূলকথা
মূল কথাই হল অশুভ শক্তির বিনাস করে শুভ শক্তিকে আগমণ জানান। প্রদীপ জ্বালিয়ে মনকেও আলোকিত করা হয় এই দিনটিতে।
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.