সুভাষচন্দ্রের দুর্গাপুজো, নেতাজির নির্দেশে প্রথম এখানেই কলকাতা একচালার বদলে আধুনিক দুর্গা দেখতে পায়

Published : Oct 10, 2023, 12:42 PM ISTUpdated : Oct 10, 2023, 01:54 PM IST
Durga Puja

সংক্ষিপ্ত

নেতাজির হাত ধরে শহর কলকাতায় আধুনিক এক দুর্গাপুজো সূচণা হয়। শিল্পী গোপেশ্বর পাল নেতাজির আদেশেই প্রথম একচালা ঠাকুরের বদলে আধুনিকরূপে দুর্গা পুজোর সূচণা হয় এই কুমোরটুলি সর্বজনীনেই। 

১৯৩৮ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু এই পুজোর সভাপতির পদে ছিলেন। সেই থেকে আজও একইভাবে দেবীবন্দণায় মেতে ওঠে কুমোরটুলি সর্বজনীন। নেতাজির হাত ধরে শহর কলকাতায় আধুনিক এক দুর্গাপুজো সূচণা হয়। শিল্পী গোপেশ্বর পাল নেতাজির আদেশেই প্রথম একচালা ঠাকুরের বদলে আধুনিকরূপে দুর্গা পুজোর সূচণা হয় এই কুমোরটুলি সর্বজনীনেই।

শিল্পী গোপেশ্বর পাল-ও কম যান না, তার হাতে গড়া মূর্তি দেখে মুখে কুলুপ এটেছিল ব্রিটিশ সরকার। গোপেশ্বর পালের হাতে কাজ দেখে খুশি হয়ে ব্রিটিশরা অটো রিভলভিং মরিস গাড়ি উপহার দিয়েছিলেন। তবে প্রতিভাবান এই শিল্পী বেশিদিন মূর্তি গড়ার কাজ করতে পারননি। খুব অল্প বয়সেই এই শিপ্লীর প্রয়াত হন।

সেই থেকে আজও আধুনিকতার ছোঁয়ায় প্রতি বছর পুজোয় নিত্য নতুন চমক দিতে সেজে ওঠে কুমোরটুলি সর্বজনীন। বর্তমানে নেতাজির এই পুজো থিমের লড়াইতেও কলকাতার তাবড় তাবড় পুজোগুলিকেও টক্কর দেয়।

 

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?