Exclusive Interview:'সোনার পদকের ছবিটা টাঙিয়ে রেখেছিলাম', মুখোমুখি জেরেমি লালরিননুঙ্গা

Exclusive Interview:'সোনার পদকের ছবিটা টাঙিয়ে রেখেছিলাম', মুখোমুখি জেরেমি লালরিননুঙ্গা

Published : Aug 04, 2022, 08:30 PM IST

কমনওয়েলথ গেমসে রূপোর পদক জয়ের পর সাক্ষাৎকার। এশিয়ানেট নিউজের মুখোমুখি জেরেমি লালরিননুঙ্গা। মাত্র ১৯ বছর বয়সেই কমনওয়েলথ গেমসে পদক জয় জেরেমির। ভরোত্তোলনের ৬৭ কিলো বিভাগে রূপো জিতেছেন জেরেমির। আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে ট্রেনিং করেন জেরেমি। জেরেমি-র আদর্শ মীরাবাঈ চানু, তাঁর কাছ থেকে মিলেছে টিপস। 

কমনওয়েলথ গেমসের আগে সোনার পদকের ছবি টাঙিয়ে রেখেছিলেন জেরেমি লালরিননুঙ্গা। ওই সোনার পদকের ছবি দেখেই নিজেকে উদ্বুদ্ধ করতেন তিনি। অলিম্পিকের মঞ্চে ভরোত্তোলনে সোনা জয় এখন লক্ষ জেরেমি-র। কমনওয়েলথ গেমসের জন্য জুনিয়র ক্যাটিগরি থেকে সিনিয়র ক্যাটিগরি-তে। জুনিয়র ক্যাটিগরি থেকে সিনিয়র ক্যাটিগরিতে আসাটা সহজ ছিল না- জেরেমি। সিনিয়রদের সঙ্গে লড়াই করার জন্য কঠোর ট্রেনিং করতে হয়েছে জেরেমিকে। কমনওয়েলথ গেমস থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন জেরেমি। কমনওয়েলথ গেমসে রূপোর পদক জয়ের পর এশিয়ানেট নিউজের মুখোমুখি হয়েছিলেন জেরেমি লালরিননুঙ্গা। সেখানেই তিনি জানান তাঁর ট্রেনিং থেকে শুরু করে দেশপ্রেমের কথা এবং কীভাবে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে চলেছেন সেই কথা। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে সোনা জয় করেছেন জেরেমি। এই মুহূর্তে দেশজুড়ে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। মিজোরমের ছেলে জেরেমি। বর্তমানে সেনাবাহিনীর স্পোর্টস ইনস্টিটিউটের অধীনে ট্রেনিং করেন তিনি। সেখান থেকেই কমনওয়েলথ গেমসে গিয়েছিলেন তিনি। জেরেমি-কে প্রশ্ন করা হয়েছিল যে পদক গ্রহণের সময় দেশের পতাকার সামনে তিনি স্যালুট করছিলেন, এটা কি তাঁকে বাড়তি অনুপ্রেরণা দেয়? উত্তরে জেরেমি জানিয়েছেন, জাতীয় পতাকা দেখলেই তাঁর হাত নিজে থেকেই উপরে উঠে যায় স্যালুট করতে। কারণ তিনি ভারতীয় সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করেন। আর সেনাবাহিনীর লোকেদের জাতীয় পতাকার প্রতি সন্মান তাঁদেরকে স্যালুটের জন্য কোনও স্থান-কাল পাত্র নির্বাচন করতে বলে না। জাতীয় পতাকা দেখলেই হাত নিজে থেকেই উপরে উঠে যায়। সামনেই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই মুহূর্তে দেশ জুড়ে হর ঘর তিরাঙ্গা প্রচরাভিযান চলছে। জেরেমি এমন এক কথা স্বাভাবিকভাবেই দেশবাসীর মন কেড়ে নিতে বাধ্য।  

13:14IND vs PAK: ভারতের দাপটে লণ্ডভণ্ড পাকিস্তান! মাঝপথেই মাঠ ছেড়ে পালাল পাকিস্তানিরা! দেখুন
06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
07:33IND vs PAK: কলম্বোয় পাকিস্তানকে কচুকাটা করল ভারত! ম্যাচ জিতে সুপার এইটে ঈশানরা
09:00Messi Chaos : কেউ বললেন চোর! টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডব যুবভারতীতে, কটাক্ষ সুকান্তর
06:23Messi Kolkata : এটাই মেসি ম্যাজিক! হনিমুনে না গিয়ে মেসিকে দেখতে লাইনে দাঁড়িয়ে গৃহবধূ!
08:54Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
03:37পর পর তিনবার, দুবাইতে পাকিস্তানের বিসর্জন, কী বলছেন পাকিস্তানিরা? দেখুন
05:19দুবাইয়ের মাঠে যেন 'অপারেশন সিঁদুর!' পাকিস্তানকে উড়িয়ে এশিয়ার সেরা ভারত
03:50IND vs Ban : এশিয়া কাপের ফাইনালে ভারত, অভিষেক শর্মার সাফল্যে খুশি তাঁর মা ও দিদি