LIVE NOW
Published : Aug 25, 2026, 08:18 AM ISTUpdated : Aug 25, 2026, 11:36 PM IST

Ajker Bangla News live: Chelsea FC - 'প্রত্যাখ্যাত'দের নিয়ে উড়ছে আলোনসোর চেলসি, ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত শুরু

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

11:36 PM (IST) Aug 25

Chelsea FC - 'প্রত্যাখ্যাত'দের নিয়ে উড়ছে আলোনসোর চেলসি, ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত শুরু

Chelsea FC: বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ব্রাজিলের জোয়াও পেদ্রো, রিয়াল মাদ্রিদের চাকরি খোয়ানো ম্যানেজার জাবি আলোনসো। মনে হচ্ছে, এই 'প্রত্যাখ্যাত'রাই চেলসির নতুন শক্তি। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের শুরুটা প্রতিপক্ষের জন্য বড়সড় সতর্কবার্তা।

Read Full Story

10:42 PM (IST) Aug 25

Suvendu Adhikari - শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা

Suvendu Adhikari: মঙ্গলবার দুপুরে, সল্টলেকের বিজেপি দফতরে কোলে সেই শিশুকে নিয়ে সীতাদেবী সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। কেন তিনি পার্ক স্ট্রিটের মতো জায়গায় ফুটপাতে দুধ গরম করছেন? সেই নিয়ে ওই মহিলাকে রীতিমতো ধমক দেন অগ্নিমিত্রা পাল।

Read Full Story

10:29 PM (IST) Aug 25

Eid Milad-un-Nabi Wishes - ঈদে মিলাদুন্নবীর ৬০+ শুভেচ্ছাবার্তা, দোয়া ও সুন্দর বার্তা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রিয়জন, বন্ধু ও পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাতে রইল ৬০টিরও বেশি সুন্দর বাংলা মেসেজ ও শুভেচ্ছাবার্তা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির আদর্শকে সামনে রেখে এই শুভেচ্ছাবার্তাগুলি সোশ্যাল মিডিয়া, WhatsApp, Facebook বা ব্যক্তিগত মেসেজে শেয়ার করা যেতে পারে।

Read Full Story

10:10 PM (IST) Aug 25

IND vs SL Test 2026 - ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?

IND vs SL Test 2026: বৃষ্টির আশঙ্কার জন্য কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ফলো-অন করানোর কথা ভাবছে ভারত। দলের বোলিং কোচ মর্নি মরকেল জানিয়েছেন, আবহাওয়া দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শ্রীলঙ্কা ২৬৫/৮ স্কোরে দিন শেষ করেছে. ফলো-অন এড়াতে তাদের এখনও ৩৯ রান দরকার। ঋষভ পন্থের ফিটনেস নিয়েও চিন্তায় দল।

Read Full Story

09:07 PM (IST) Aug 25

Sugar Price - আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি

কেন্দ্রীয় সরকার শুল্কমুক্ত চিনি আমদানির অনুমতি দিলেও দেশে চিনির দাম এই মরসুমে প্রায় ৭ শতাংশ বাড়তে পারে। গবেষণা সংস্থা ক্রিসিলের একটি রিপোর্টে বলা হয়েছে, দেশে মজুত কম থাকা এবং চাহিদা বেশি হওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি।

Read Full Story

08:51 PM (IST) Aug 25

BJP - কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি

BJP News: রাজ্যে পালাবদলের পর এবার লক্ষ্য কলকাতা পুরসভা! কলকাতা কর্পোরেশন ভোটের দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, হাওড়া পুরভোট সামলাতে কমিটির মাথায় রাহুল সিনহা। পুরভোট প্রস্তুতি শুরু বিজেপির।

Read Full Story

07:54 PM (IST) Aug 25

India-China Talks - সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেজিংয়ে ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে ২৫তম বৈঠকে বসেছেন। এর আগে ডোভাল চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

Read Full Story

07:30 PM (IST) Aug 25

Bhata Hike - পুজোর আগেই সুখবর! ৫০০ টাকা বাড়ল বার্ধক্য, বিধবা ও দিব্যং ভাতা, শর্ত ১টাই

Bhata Hike: প্রবীণ, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের ভাতা ৫০০ টাকা বাড়ল। নতুন সিদ্ধান্তে যোগ্য উপভোক্তারা মাসে ২,০০০ টাকা পাবেন। জানুন আবেদন ও যোগ্যতার নিয়ম।

Read Full Story

07:03 PM (IST) Aug 25

India vs Sri Lanka - কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা

India vs Sri Lanka Colombo Test: এবারের শ্রীলঙ্কা সফরে (India tour of Sri Lanka 2026) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। কলম্বোয় (Colombo) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। এই ম্যাচেও সুবিধাজনক জায়গায় ভারতীয় দল। এই ম্যাচে এখনও দু'দিন বাকি। ফলে সিরিজে ২-০ জয় পেতে পারে ভারত।

Read Full Story

06:50 PM (IST) Aug 25

US-Iran Deal - আমেরিকার প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, পাল্টা একগুচ্ছ শর্ত চাপালো ইরানও

আমেরিকা ইরানের ওপর থেকে অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে চায়। বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং আঞ্চলিক গোষ্ঠীগুলোর হামলা বন্ধ করতে হবে। এই প্রস্তাব নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরানে গিয়েছেন।

Read Full Story

06:24 PM (IST) Aug 25

Census 2027 - দেশে কত ভিক্ষুক, কোন রাজ্য শীর্ষে? এই কারণেই জনগণনায় মিলবে না তথ্য

Beggar Census: দেশের জনগণনা থেকে বাদ পড়ল ‘ভিক্ষুক’ বিভাগ! ২০১১ সালের হিসেবে ভিক্ষুকের সংখ্যায় শীর্ষে ছিল পশ্চিমবঙ্গ, তালিকায় ছিল উত্তরপ্রদেশ-বিহারও। কেন এই সিদ্ধান্ত, বিস্তারিত জানুন।

Read Full Story

06:11 PM (IST) Aug 25

Birth Rate - সন্তান হলেই সরকার দেবে ৮ লাখ! জনসংখ্যা বাড়াতে বিরাট ঘোষণা দেশের প্রধানমন্ত্রীর

Birth Rate: ভারতে জনসংখ্যা নিয়ে যখন এত চিন্তা, তখন সিঙ্গাপুরের ছবিটা পুরো উল্টো। সেখানে জনসংখ্যা কমতে থাকায় চিন্তায় সরকার। এই সমস্যা মেটাতে প্রত্যেক শিশু জন্মালে প্রায় ৮ লক্ষ টাকা ইনসেন্টিভ এবং আরও অনেক সুবিধার ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার।

Read Full Story

05:51 PM (IST) Aug 25

Aerospace Engineering - কৃত্রিম উপগ্রহ-উৎক্ষেপণ যান সবই বানাবে বেসরকারি কোম্পানি! মোদীর নীতিতে ভুগবে ইসরো? নাকি খুলবে নতুন দিগন্ত

Aerospace Engineering: অতি সাধারণ কৃত্রিম উপগ্রহ এবং উৎক্ষেপণ যান তৈরির কাজ বেসরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কারণ, তাদের পক্ষে জ্যোতির্বিজ্ঞানের জটিল গবেষণার কাজ করা সম্ভব নয়।

Read Full Story

05:39 PM (IST) Aug 25

Jagannath Chattopadhyay - যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়

Jadavpur University: টানা অশান্তির পর যাদবপুরে শান্তি ফেরানোর আবেদন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। পড়ুয়াদের দাবি, তদন্তে ছাত্র প্রতিনিধিদের রাখা হোক।

Read Full Story

05:04 PM (IST) Aug 25

BJP Warning - দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

BJP: দুর্নীতিতে ‘জ়িরো টলারেন্স’! দলের ভাবমূর্তি রক্ষায় কর্মীদের কড়া বার্তা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের। অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, তোলাবাজি নিয়েও আগেই সতর্ক করেছিলেন তিনি।

Read Full Story

04:23 PM (IST) Aug 25

Caste Census - এভাবে জাতিশুমারি হবে না! জনগণনা নিয়ে রাহুল-খাড়গের চিঠি নরেন্দ্র মোদীকে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জাতিশুমারির বর্তমান প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এখনকার প্রশ্নপত্র বাতিল করে বিহার ও তেলেঙ্গানার মতো একটি যাচাই করা তালিকা অনুযায়ী শুমারি করা হোক।

Read Full Story

04:05 PM (IST) Aug 25

East Bengal FC - ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি

Emami Group: গত মরসুমেও ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিনিয়োগকারী সংস্থা হিসেবে ছিল ইমামি গ্রুপ। তবে এবার আর লাল-হলুদে বিনিয়োগকারী হিসেবে নেই এই সংস্থা। তবে ডুরান্ড কাপ (Durand Cup 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর ইমামিকে নতুন ভূমিকায় পেয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব। এই খবরে উল্লসিত হয়ে উঠেছে লাল-হলুদ জনতা।

Read Full Story

03:50 PM (IST) Aug 25

SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানি বড় বার্তা সুপ্রিম কোর্টের

Supreme Court on SIR: এসআইআরে নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বাদ পড়া বাসিন্দাদের। ট্রাইব্যুনালে রিপোর্ট তলব আদালতের।

Read Full Story

03:14 PM (IST) Aug 25

সুপ্রিম কোর্টে NCPI সাংসদদের পদ খারিজ মামলার প্রথম শুনানি, ২০ জনকেই নোটিস সুপ্রিম কোর্টের

রাজ্য বিধানসভার রেজাল্ট বেরোতেই দিল্লিতে শিবির বদল হয়। তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ বর্তমানে যোগ দেন NCPI-তে। MP পদ খারিজের দাবিতে আর্জি জানান অভিষেক। দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। একইসঙ্গে লোকসভা স্পিকার ও সেক্রেটারি জেনারেলের বক্তব্যও জানতে চাইল শীর্ষ আদালত।

Read Full Story

03:10 PM (IST) Aug 25

BPSC Protest - পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল বিহার, জলকামান উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে আন্দোল

Bihar Protest: বিহারে BPSC পরীক্ষা বাতিলের দাবিতে রাজভবন অভিযান ঘিরে রণক্ষেত্র পটনা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, জলকামান প্রয়োগ, ৯দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

Read Full Story

01:22 PM (IST) Aug 25

Snooker - ২ শিশুকে যৌন নির্যাতন, দোষী সাব্যস্ত স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন

Child Sex Abuse Case: সারা বিশ্বে অনেক ক্রীড়াবিদের নামই যৌন কেলেঙ্কারি বা যৌন নির্যাতনের ঘটনায় জড়িয়ে পড়েছে। এবার স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্রেম ডট (Snooker Former World Champion Graeme Dott) শিশুদের যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হলেন। এই ঘটনায় স্কটল্যান্ডে (Scotland) চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story

01:16 PM (IST) Aug 25

Nitin Gadkari - অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য নীতীন গড়কড়ির, মোদী মন্ত্রিসভার রদবদল জল্পনার মাঝে ব্রেকিং নিউজ

Nitin Gadkari:ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনার পারদ চড়ালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি। যে গড়কড়ি ২০১৪ সাল থেকে মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন। এ বার তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে বলে মনে করেন তিনি।

Read Full Story

12:12 PM (IST) Aug 25

Diego Maradona - নিলামে দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অফ গড'-এর বল, কত দাম উঠল?

Diego Maradona Hand of God: ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 1986) কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (Argentina vs England) জোড়া গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক দিয়েগো মারাদোনা। তাঁর দুই গোল নিয়েই চার দশক পরেও বিশ্বজুড়ে চর্চা চলে। এবার সেই ম্যাচের বল নিলামে তোলা হল।

Read Full Story

11:43 AM (IST) Aug 25

Nabanna Holiday - মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!

মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর। একদিকে যেমন অগস্টের শেষ সপ্তাহে টানা চার দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা, তেমনই অন্যদিকে পুজোর আগেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ। ফলে উৎসবের মরশুম শুরুর আগেই দুই-ই পেতে চলেছেন কর্মীরা।

Read Full Story

11:28 AM (IST) Aug 25

Gold Price Today Kolkata - মঙ্গলবার কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: মঙ্গলবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ২৫ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:49 AM (IST) Aug 25

UPI - ১০ বছরেই বাজিমাত! দেশের অর্থনীতিতে ইউপিআই-কে 'যুগান্তকারী মোড়' বললেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই-এর দশম বর্ষপূর্তিতে এটিকে 'যুগান্তকারী মোড়' বলে প্রশংসা করেছেন। ২০১৬ সালে চালু হওয়া এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের লেনদেন প্রায় ১৩,০০০ গুণ বেড়েছে এবং বর্তমানে বিশ্বের ১১টি দেশে এটি ব্যবহার করা হচ্ছে।
Read Full Story

10:45 AM (IST) Aug 25

BMW India - ছোট শহরেও এবার ঝড় তুলবে BMW, টার্গেট ৩০,০০০ গাড়ি বিক্রি, কমানো হবে দাম?

২০৩০ সালের মধ্যে ভারতে বছরে ৩০,০০০ গাড়ি বিক্রির বিশাল লক্ষ্যমাত্রা নিয়েছে BMW। এই টার্গেট পূরণ করতে ইলেকট্রিক গাড়ি, লং হুইলবেস মডেল এবং ছোট শহরগুলোর বাজারের ওপর বিশেষভাবে নজর দেবে সংস্থাটি। ২০২৫ সালে তাদের বিক্রি ছিল ১৮,০০১ ইউনিট, সেখান থেকে এই বড় লাফ দেওয়ার পরিকল্পনা করছে তারা।
Read Full Story

10:39 AM (IST) Aug 25

Stock Market Holiday - রাখিতে কি শেয়ার বাজার খোলা থাকবে না বন্ধ? জানুন ২০২৬-এর ছুটির সম্পূর্ণ তালিকা

Stock market holiday: ২৮ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে শেয়ার বাজার খোলা থাকবে। এই প্রতিবেদনে ২০২৬ সালের বাকি ছুটির তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে গণেশ চতুর্থী, দশেরা এবং দিওয়ালি।

Read Full Story

10:35 AM (IST) Aug 25

PR Sreejesh - 'কারও হেলদোল আছে?' হকি বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে তোপ পি আর শ্রীজেশের

Hockey World Cup 2026: এবারও হকি বিশ্বকাপে ব্যর্থ হল ভারতীয় দল। পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। এই ব্যর্থতায় প্রচণ্ড ক্ষুব্ধ ভারতীয় দলের প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশ (PR Sreejesh)। তিনি হকি ইন্ডিয়ার (Hockey India) ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

Read Full Story

10:12 AM (IST) Aug 25

Delhi NCR Rain Update - জল থইথই রাজধানীতে অব্যাহত দুর্ভোগ, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ প্রশানের

Delhi NCR Rain Update: সোমের পর মঙ্গলেও বৃষ্টি বিপর্যস্ত রাজধানী দিল্লি সহ এনসিআর এলাকা। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় একটানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:34 AM (IST) Aug 25

পুজোর কাটছে জট! ব্যারাকপুর পর্যন্ত ছুটবে মেট্রো, পিঙ্ক লাইনে ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতা পুরসভা বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো করিডোরের (পিঙ্ক লাইন) জন্য অনাপত্তি পত্র দিয়েছে। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, যা কলকাতার উত্তরাঞ্চলের গণপরিবহন ব্যবস্থাকে উন্নত করবে এবং যানজট কমাবে।

Read Full Story

08:49 AM (IST) Aug 25

সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ, স্থির হল তদন্ত কমিটির নতুন চেয়ারম্যানের নাম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হামলার ঘটনায় অভিযোগ দায়ের ও সিসিটিভি ফুটেজ সংগ্রহে বিলম্ব ঘটেছে। উপাচার্যের গড়া তদন্ত কমিটি কাজ শুরু করতে পারেনি এবং নতুন করে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

Read Full Story

08:33 AM (IST) Aug 25

Mamata Banerjee - 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান', শুভেন্দুর বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান দিয়ে বিতর্কে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাল্টা কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:19 AM (IST) Aug 25

ভ্যাপসা গরমের মাঝেই বজ্রঝড়! আজ কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ও তাপমাত্রা?

উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

More Trending News