Published : Aug 26, 2026, 08:29 AM ISTUpdated : Aug 26, 2026, 11:00 PM IST

Ajker Bangla News live: Tibet Flash Floods - তিব্বতে হড়পা বানে নিখোঁজ ৭৭ জন তীর্থযাত্রী, উদ্বিগ্ন সদগুরু

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

11:00 PM (IST) Aug 26

Tibet Flash Floods - তিব্বতে হড়পা বানে নিখোঁজ ৭৭ জন তীর্থযাত্রী, উদ্বিগ্ন সদগুরু

Flash Floods: বুধবার সকালে তিব্বত (Tibet) ও নেপালে (Nepal) ভয়াবহ হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং কয়েকশো মানুষ নিখোঁজ। অনেক বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, সেতুও ধ্বংস হয়ে গিয়েছে। নেপাল ও তিব্বতে যাওয়া অনেক ভারতীয় বিপর্যয়ের মুখে পড়েছেন বলে জানা গিয়েছে।

Read Full Story

08:25 PM (IST) Aug 26

Malda - মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

Malda News: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিশুদের চিকিৎসা, হাসপাতালগুলিতে পরিকাঠামোর অভাব নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। রাজ্যে সরকার বদল হলেও, এখনও অবস্থা বদলায়নি। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা প্রকট হয়ে গেল।

Read Full Story

07:12 PM (IST) Aug 26

Extramarital Affair - বিয়ের পরেই স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যুবতী!

Jhansi News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। বিয়ের কিছুদিন পরেই এক যুবকের জীবনে নেমে এল ভয়ঙ্কর বিপর্যয়। তাঁর প্রাণ সংশয় হয়েছে বলেও অভিযোগ। এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full Story

06:26 PM (IST) Aug 26

Calcutta Football League 2026 - কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৬-০ গোলে জয় মোহনবাগানের! হ্যাটট্রিক করলেন সুহেইল ভাট

Calcutta Football League 2026: কলকাতা লিগে বুধবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মুখোমুখি হয় সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচেই কার্যত, বড় জয় পেল তারা। জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারাল মোহনবাগান। ফলে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল তারা। গোটা ম্যাচেই দাপুটে ফুটবল খেলে বাগান শিবির (Calcutta Football League 2026)।

Read Full Story

05:53 PM (IST) Aug 26

Nepal Flash Flood - নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসলীলা, বিপদে পড়া প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে ত্রান পাঠাচ্ছে ভারত

Nepal Flash Flood: তিব্বত সীমান্ত ঘেঁষা হিমালয়ের দেশ নেপালে আচমকা নেমে এসেছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। বুধবার ভোরে চিনের তিব্বত অঞ্চল থেকে উদ্ভূত ভোট কোশী (Bhote Koshi) নদীতে আছড়ে পড়ে এক প্রলয়ংকরী পাহাড়ি ঢল বা হড়পা বান (Flash Flood)।

Read Full Story

05:51 PM (IST) Aug 26

Nepal Flash Floods - বালেন্দ্র শাহকে ফোন মোদীর, ত্রাণ-উদ্ধারকাজে নেপাল যেতে তৈরি ভারতের বায়ুসেনা

বিধ্বংসী আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার পর ভারত যখন প্রতিবেশী নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তখন প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র জানিয়েছে যে, নেপালে যে কোনও ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনায় ভারতীয় বিমান বাহিনী (IAF) সম্পূর্ণ প্রস্তুত।

Read Full Story

05:41 PM (IST) Aug 26

DA Hike - পুজোর আগে বেতন বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার! সেপ্টেম্বরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তিনগুণ স্যালারি

DA Hike: পুজোর আগে প্রায় সব মিলিয়ে মূল বেতনের প্রায় তিনগুণ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা! দুর্দান্ত ঘোষণা করল রাজ্য সরকার। এ ছাড়াও রয়েছে সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট সারপ্রাইজ…

Read Full Story

05:32 PM (IST) Aug 26

Nepal Flash Floods - নেপালের হড়পা বানের জল ঢুকবে ভারতে, উত্তরপ্রদেশ ও বিহারে হাই অ্যালার্ট জারি

নেপালে হড়পা বানের জেরে ভাটির দিকে ধেয়ে আসা বিপুল পরিমাণ জলের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উত্তর প্রদেশ ও বিহারের প্রশাসন প্রস্তুতি জোরদার করেছে। বুধবার নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং ভারতীয় নাগরিক-সহ প্রায় ৪০০ জন পর্যটক নিখোঁজ হয়েছেন।

Read Full Story

05:28 PM (IST) Aug 26

Nepal Flash Floods - নেপালে হড়পা বানে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তে সতর্কতা জারি

Nepal Disaster: নেপালে প্রাকৃতিক বিপর্যয় নতুন কোনও ঘটনা নয়। প্রায়ই ভূমিকম্প, ভূমিধসের খবর পাওয়া যায়। এবার ভয়াবহ হড়পা বানে বিপর্যয় নেমে এল। নেপালে এই ধ্বংসযজ্ঞে শতাধিক ভারতীয় নিখোঁজ। নেপাল সীমান্তবর্তী বিহার (Uttar Pradesh) ও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

05:25 PM (IST) Aug 26

IND vs SL Test 2026 - শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে

IND vs SL Test 2026: আপাতত চতুর্থ দিনের শেষে, শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেট হারিয়ে ২২৯ রান। লঙ্কাবাহিনীর ১৬ রানে লিড রয়েছে। তবে এই দুর্বল ব্যাটিং লাইন-আপ নিয়ে লড়াই করা বেশ কঠিন। তাই খেলার শেষদিন, টিম ইন্ডিয়া যদি দ্রুত চারটি উইকেট তুলে নিতে পারে, তাহলে রানের লক্ষ্যমাত্রা অনেকটাই কম হবে।

Read Full Story

04:27 PM (IST) Aug 26

Stree Samman Samriddhi - প্রত্যেক মহিলা পাবেন ৪০ হাজার টাকা, বছর বছর বাড়বেও, ঘোষণা এই দলের

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। রাজ্যের "অর্ধেক জনগোষ্ঠী" অর্থাৎ মহিলা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক দলগুলো এখন নানা প্রতিশ্রুতির পসরা সাজিয়ে মাঠে নেমেছে।

Read Full Story

03:42 PM (IST) Aug 26

MS Dhoni - সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?

MS Dhoni News: এ বছরের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি আগামী বছরের আইপিএল-এ খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছে।

Read Full Story

02:22 PM (IST) Aug 26

Dilip Ghosh News - 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh News: দুই পক্ষের সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সেই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

01:38 PM (IST) Aug 26

Rain Alert - ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নতুন করে পরিবর্তন এসেছে। নিম্নচাপের প্রভাবে বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

Read Full Story

01:08 PM (IST) Aug 26

Nepal Flash Flood - নেপালে ভয়াবহ হড়পা বান, ভোতে কোশী নদীতে তাণ্ডব, মুহূর্তে সব ধ্বংস করে গেল জলস্রোত, ভাইরাল ভিডিও

Nepal Flash Flood: নেপালের রসুয়া জেলায় ভোট কোশী নদীতে এক ভয়াবহ ও হঠাৎ আসা পাহাড়ি ঢল বা ‘ফ্লাশ ফ্লাড’ তাণ্ডব চালিয়েছে। আজ, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ তিব্বত সীমানা পেরিয়ে এই প্রবল ও অভূতপূর্ব জলের স্রোত নেপাল সীমান্তে প্রবেশ করে

Read Full Story

12:47 PM (IST) Aug 26

বিজেপি বিধায়কের ইনোভা ধোয়া হল দমকলের গাড়ি দিয়ে, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলির বিজেপি বিধায়ক রামনিবাস শাহের গাড়ি ধোয়ার হল দমকলের গাড়ি দিয়ে। যা নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিধায়কের সরকারি বাসভবনের বাইরে একটি দমকলের গাড়ি ব্যবহার করে তাঁর টয়োটা ইনোভা গাড়িটি ধোয়া হচ্ছে। বিধায়ক দাবি করেন যে তাঁর অনুপস্থিতিতে কী ঘটেছিল সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

Read Full Story

11:58 AM (IST) Aug 26

বিএ, বিএসসি ও বিকম ডিগ্রিতে কর্মসংস্থান কমছে, শিক্ষায় সংস্কারের সুপারিশ নীতি আয়োগের

নীতি আয়োগের সদ্য প্রকাশিত প্রতিবেদন 'রিইমাজিনিং স্কিলিং ফর বিকশিত ভারত ২০৪৭' (Reimagining Skilling for Viksit Bharat 2047)-এ ভারতের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের পরিবর্তনশীল চাহিদার মধ্যে একটি অসামঞ্জস্য বা বিচ্ছিন্নতার কথা তুলে ধরা হয়েছে।

Read Full Story

11:43 AM (IST) Aug 26

Kolkata Weather News - ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা

Kolkata Weather News: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই শুরু হয়েছে রোদ-বৃষ্টির খেলা। কখনও রোদ কখনও আবার বৃষ্টি। কলকাতা সহ শহরতলিতে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:37 AM (IST) Aug 26

Inca Mummy - দেবতাকে শান্ত করতে কিশোরীর বলি? ৫০০ বছরের পুরনো মমি ফাঁস করল হাড়হিম করা সত্যি!

আন্দিজ পর্বতমালার চূড়া থেকে উদ্ধার হল প্রায় ৫০০ বছরের পুরনো এক ইনকা মমি। প্রচণ্ড ঠান্ডা আর শুষ্ক আবহাওয়ার কারণে মমিটি এতটাই ভাল অবস্থায় আছে যে বিজ্ঞানীরাও অবাক। এই আবিষ্কার ইনকা সভ্যতার জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং ধর্মীয় প্রথা সম্পর্কে অনেক নতুন তথ্য সামনে আনছে।
Read Full Story

11:19 AM (IST) Aug 26

Pakistan Fire - এসির কম্প্রেসার বিস্ফোরণে আগুন, পাকিস্তানের হাসপাতালে মৃত্যু ১৫ সদ্যোজাতর

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতক প্রাণ হারিয়েছে। জিও টিভি জানিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Read Full Story

11:10 AM (IST) Aug 26

Drug Bust - গুয়াহাটিতে কামরূপ এক্সপ্রেস থেকে সোয়া ২ কোটির হেরোইন উদ্ধার, জালে ২

গুয়াহাটি স্টেশনে RPF এবং NCB যৌথ অভিযান চালিয়ে কামরূপ এক্সপ্রেস থেকে ১.১৬৮ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় ২.৩৩ কোটি টাকা। এই ঘটনায় ১৮ ও ২২ বছর বয়সী দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
Read Full Story

11:01 AM (IST) Aug 26

Share Market - শেয়ার বাজারে দীর্ঘ অপেক্ষা! ৬৯৭ দিন ধরে নিম্নমুখী বাজার, এবার কি পালাবদলের ইঙ্গিত?

Share Market: ভারতীয় শেয়ার বাজার প্রায় ৬৯৭ দিন ধরে স্থবির, যা ২০১২ সালের পর সবচেয়ে খারাপ রিটার্নের সম্মুখীন।এই পতন হলেও, সম্প্রতি FII-দের বিনিয়োগ বৃদ্ধি এবং দেশীয় বিনিয়োগকারীদের আস্থা বাজারের ঘুরে দাঁড়ানোর আশা জাগাচ্ছে।

Read Full Story

10:54 AM (IST) Aug 26

Hijab Row - হিজাব পরা যাবে না, এলাহাবাদ হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ ওয়াইসি, বললেন 'ইসলামের উপর আক্রমণ'

AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এক ছাত্রীর হিজাব পরার আবেদন খারিজ করে দেওয়া এলাহাবাদ হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই রায়কে 'ইসলামের উপর আক্রমণ' এবং সংবিধানের দেওয়া ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
Read Full Story

10:54 AM (IST) Aug 26

'জেলেই মৃত্যু হতে পারে' ইমরান খানকে নিয়ে আশঙ্কা তাঁর দুই ছেলের, তুলোধোনা আসিম মুনিরকে

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরা তাঁর স্বাস্থ্য ও জেলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলেমান খান এই উদ্বেগ প্রকাশ করেছেন। কাসিমের দাবি, ৭৩ বছরের ইমরান খানকে দীর্ঘ সময় ধরে নির্জন সেলে রাখা হয়েছে। তিনি বলেন, তাঁর বাবাকে দিনে প্রায় ২৩ ঘণ্টা একটি ছোট, জানালাবিহীন কক্ষে রাখা হয়।

Read Full Story

09:51 AM (IST) Aug 26

Today Bank Holiday - পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ কী ব্যাঙ্ক বন্ধ থাকবে? রইল RBI-এর হলিডে আপডেট

Today Bank Holiday: মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ কী দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকছে? পশ্চিমবঙ্গেও কী সরকারি বেসরকারি সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ? কী বলছে আরবিআই-এর নতুন গাইডলাইন? দেখুন ফটো গ্যালারিতে।।

Read Full Story

09:27 AM (IST) Aug 26

8th Pay Commission - সম্পূর্ণ সময়সূচী প্রকাশিত! জেনে নিন কোন কোন শহর অষ্টম বেতন কমিশনের বৈঠক হবে

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের প্রধান শহরগুলিতে কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলির সঙ্গে নতুন সভা করবে। এই সভাগুলির মূল উদ্দেশ্য হল বেতন কাঠামো, ভাতা দাবিগুলি নিয়ে আলোচনা করা।

Read Full Story

09:09 AM (IST) Aug 26

Durga Puja 2026 - শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন

Durga Puja 2026: দুর্গাপুজোয় এবার হোক ডেস্টিনেশন সাউথ সিটিমল। শপিংয়ের ফাঁকে কিংবা আড্ডার আসরে ঢুঁ মারতে পারবেন এই মলের দুর্গাপুজোয়। কী বলছেন মল কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:58 AM (IST) Aug 26

Indian Ocean - ভারত মহাসাগরে একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা, কী নিয়ে কথা হল দুই দেশের মধ্যে?

ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনায় বসল ভারত ও আমেরিকা। দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ফোনালাপে মূল বিষয় ছিল সামুদ্রিক নিরাপত্তা, কৌশলগত পরিকাঠামো এবং সহযোগী দেশগুলির জন্য কানেক্টিভিটি উন্নত করা।

Read Full Story

08:30 AM (IST) Aug 26

পাকিস্তানের কিরানা হিলসে কেন পড়েছিল ভারতের ড্রোন? অপারেশন সিঁদুরের ‘গোপন’ ঘটনা ফাঁস!

কিরানা হিলসকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু পরিকাঠামোর সঙ্গে যুক্ত এলাকা হিসেবে দেখা হয়। ফলে সেখানে ভারতীয় ড্রোনের বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছিল নানা প্রশ্ন।

Read Full Story

08:29 AM (IST) Aug 26

কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

More Trending News