শোক নামল সীমান্তে, কর্মরত অবস্থায় নিজের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান

Published : Jun 15, 2020, 06:52 PM IST
শোক নামল সীমান্তে, কর্মরত অবস্থায় নিজের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান

সংক্ষিপ্ত

কর্মরত অবস্থায় নিজের গুলিতে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান  গুলির আওয়াজ শুনে বাকি বিএসএফ জওয়ানরা ছুটে আসে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের সৈয়দপুরে কর্মরত ছিলেন  কারণ জানতে তদন্ত শুরু বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকদের 

কর্মরত অবস্থায় নিজের গুলিতে আত্মঘাতী হল এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভারত-বাংলাদেশ সীমান্তের সৈয়দপুর বিওপিতে। কী কারণে আত্মঘাতী হয়েছে, তার কারণ জানতে তদন্ত শুরু করেছে বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন, সুশান্তের মৃত্যুর পর সজাগ সিপি, হতাশায় ভুগলে ১০০ ডায়ালে ফোন করার পরামর্শ

বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভারত-বাংলাদেশ সীমান্তের সৈয়দপুর বিওপির ঘটনা। রবিবার রাত ১১টা নাগাদ বছর ২৮ এর আশীষ পারমার বাড়ি গুজরাটে, ভারত-বাংলাদেশ সীমান্তের সৈয়দপুরে কর্মরত ছিল। সেইসময় নিজের ইন্সাস রাইফেল থেকে ৮৫ নং ব্যাটালিয়নের আশীষ গলায় গুলি করে আত্মঘাতী হয়। এই ঘটনায় সৈয়দপুর ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্সাস রাইফেলের গুলির আওয়াজ শুনে বাকি বিএসএফ জওয়ানরা ছুটে আসে। এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আশীষ পারমার।

আরও পড়ুন, বড়বাজার শিশু খুন কাণ্ডে রহস্যমোড়, ৫ তলার ওই বারান্দা দিয়ে অভিযুক্তের স্ত্রীও দিয়েছিলেন ঝাঁপ


অপরদিকে,  কী কারনে আত্মঘাতী হলেন তিনি, মানসিক অবসাদ না পারিবারিক সমস্যা,তা জানতে তদন্ত শুরু করেছে বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
 

 

আরও পড়ুন, করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee Supreme Court: ভোটের আগে স্লগ ওভারে খেলা ঘোরালেন মমতা? দিল্লিতে সুপ্রিম সওয়াল, রাজ্যের অঙ্ক কষা শুরু
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরম অরাজকতা, চিকিৎসা-ওষুধ বিতরণে গ্রুপ ডি কর্মী!