LIVE NOW
Published : Mar 09, 2026, 08:23 AM ISTUpdated : Mar 09, 2026, 09:23 PM IST

Today’s News in Bengali Live: Election Commission - পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে অসন্তুষ্ট কমিশন, প্রশাসনকে কড়া বার্তা জ্ঞানেশ কুমারের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Asianet News

09:23 PM (IST) Mar 09

Election Commission - পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে অসন্তুষ্ট কমিশন, প্রশাসনকে কড়া বার্তা জ্ঞানেশ কুমারের

Election Commission On WB Vote: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে  ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। এরই মধ্যে তিনদিনের সফরে রাজ্যে রয়েছেন জাতীয় নির্বাচনী আধিকারিক। সোমবারের বৈঠকে প্রশাসনকে তীব্র ভর্ৎসনা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:56 PM (IST) Mar 09

ICC T20 World Cup 2026 Playing 11 - বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন কোন কোন ভারতীয় তারকা? জানিয়ে দিল আইসিসি

ICC T20 World Cup 2026 Playing 11: ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল আইসিসি। সেই দলে সুযোগ পেয়েছেন চারজন ভারতীয় তারকা ক্রিকেটার। সেইসঙ্গে, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে দুজন ক্রিকেটার সেই দলে সুযোগ পেয়েছেন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ়, জ়িম্বাবোয়ে এবং আমেরিকা থেকে যথাক্রমে একজন করে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে।

Read Full Story

08:48 PM (IST) Mar 09

Bagh Express - গোটা ট্রেন পশুর নামে, 'বাঘ এক্সপ্রেস' নামের আসল কারণ জানেন কী?

Bagh Express Train: এমন কিছু ট্রেন রয়েছে যে গুলির নামকরণ করা হয় দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নামে। কিছু ট্রেন রয়েছে যে গুলির নাম রাখা হয়েছে বিভিন্ন মনি ঋষীদের নাম অনুসারে। তবে ভারতীয় রেলের হাতে এমন একটি ট্রেন রয়েছে যার নামকরণ করা হয় বাঘের নামে (Bagh Express)। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:15 PM (IST) Mar 09

News Round Up - জ্ঞানেশের নিশানায় বিনীত গোয়েল থেকে শুরু করে বিশ্বজয়ের পর গম্ভীর বার্তা, সারাদিনের খবর এক ক্লিকে

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

Read Full Story

08:14 PM (IST) Mar 09

Lok Sabha - লোকসভার ২ সাংসদ কোনও মাসেই প্রাপ্য বেতন নেন না, তাঁদের নাম জানেন?

Lok Sabha MPs: লোকসভার সাংসদদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সবাই নেন। ব্যতিক্রম শুধু দুই সাংসদ। আলাদা দুই দলের দুই সাংসদ কোনও মাসেই বেতন নেন না। এই দুই সাংসদই অর্থবান। এই কারণেই তাঁরা লোকসভা থেকে বেতন নেন না। তবে অনেক অর্থবান সাংসদই বেতন নেন। ফলে এই দুই সাংসদ ব্যতিক্রমী।

Read Full Story

08:04 PM (IST) Mar 09

T20 World Cup Gautam Gambhir - "আমাদের ড্রেসিংরুমে টেকেন ফর গ্র্যান্টেড বলে কিছু হয়না", বিশ্বজয়ের পর 'গম্ভীর' বার্তা

T20 World Cup Gautam Gambhir: ড্রেসিংরুমে দলের প্রত্যেক ক্রিকেটারকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে ধরে ধরে বুঝিয়ে দেওয়া এবং অবশ্যই একটি কেমিস্ট্রি তৈরির নেপথ্যে থাকা নায়কের নাম গৌতম গম্ভীর। অনেক সমালোচনা, অনেক বিতর্ক, একাধিক কাঁটাছেঁড়া! কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। টিম ইন্ডিয়ার হেড কোচ মুখ খুললেন।

Read Full Story

07:23 PM (IST) Mar 09

Mojtaba Khamenei - সুপ্রিম লিডার হওয়ার পরেই 'নিখোঁজ' মোজতবা! ইজরায়েলের হুমকিই কি সত্যি হল?

আয়াতোল্লা আলি খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘোষণার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছে না। শোনা যাচ্ছে, তিনি নাকি আহত। 

Read Full Story

07:06 PM (IST) Mar 09

India Weapons Importer - সামরিক শক্তির বিন্যাসে দ্বিতীয় ভারত, দিল্লিকে পিছনে ফেলে কোন দেশ প্রথম?

India Weapons Importer: ভূ-রাজনৈতিক সমীকরণ এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই ভারতের হাতে ক্রমশ বাড়ছে অস্ত্রের যোগান। সামরিক সাজসজ্জায় কতটা এগিয়ে ভারত? এখন কত তম অবস্থানে রয়েছে দিল্লি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

Read Full Story

06:31 PM (IST) Mar 09

Gyanesh Kumar - ভোটের প্রস্তুতিতে কড়া নির্বাচন কমিশন, বিনীত গোয়েলকে সতর্কবার্তা জ্ঞানেশ কুমারের

Gyanesh Kumar On Binit Goyal: বেজে গিয়েছে ভোটের দামামা। এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে চলছে ফুল ফর্মে ভোটের প্রস্তুতি। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের হালহকিত দেখতে বঙ্গ সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেখুন ফটো গ্যালারিতে… 

Read Full Story

05:45 PM (IST) Mar 09

Dilip Ghosh - নির্বাচন কমিশনারকে কালো পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়কে 'নির্বাসনে' পাঠানোর হুঁশিয়ারি

Dilip Ghosh On Mamata Banerjee: একদিকে এসআইআর-এর প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। এই বিষয়ে কী বললেন দিলীপ ঘোষ? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

05:25 PM (IST) Mar 09

Supreme Court - অ্যাসিড হামলার শিকার ব্যক্তিদের সরকারি চাকরির নির্দেশ সুপ্রিম কোর্টের

Acid Attack Survivors: সারা দেশেই অ্যাসিড হামলার ঘটনা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিড হামলার শিকার হন মহিলারা। তাঁদের সহায়তা এবং সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারগুলিকে উদ্যোগ নিতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সব রাজ্যকেই শীর্ষ আদালতের এই নির্দেশ পালন করতে হবে।

Read Full Story

05:16 PM (IST) Mar 09

How Lose Weight - ছাতু এভাবে খেতেই চড় চড় করে কমবে ওজন, নয়া টেকনিকটা জেনে নিন

ওজন কমাতে না পেরে খাবারে নিয়ন্ত্রণ আনতে না পারলে ছাতু (বিশেষ করে যব বা ছোলার ছাতু) আপনার সেরা বন্ধু হতে পারে। এটি উচ্চ ফাইবার (fiber) ও প্রোটিনসমৃদ্ধ, যা পেট দীর্ঘক্ষণ ভরা রাখে, মেটাবলিজম বাড়ায় এবং ক্যালোরি ইনটেক কমিয়ে দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

Read Full Story

05:12 PM (IST) Mar 09

Bangladesh - মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট! বিদ্যুৎ বাঁচাতে বন্ধ বিশ্ববিদ্যালয়

Bangladesh Power Supply: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় জ্বালানি সংকট! জ্বালানি ভাণ্ডার শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় বিদ্যুৎ বাঁচাতে এবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ ভারতের পড়শি দেশে। বিশদে আরও জানুন…

Read Full Story

04:58 PM (IST) Mar 09

Mamata Banerjee - একটা কমিউনিটি যখন জোট বাঁধে না! ধর্মতলার ধর্না মঞ্চে একী বললেন মমতা,দেখুন ভিডিও

Mamamta Banerjee's Video: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে একাংশের দাবি মমতা উস্কানি দিচ্ছেন সম্প্রদায় ইস্যুতে।

 

Read Full Story

04:34 PM (IST) Mar 09

Sharjeel Imam Bail - ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লি হিংসায় অভিযুক্ত শারজিল ইমাম

জামিন পেলেন ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ছাত্র কর্মী শারজিল ইমাম। ভাইয়ের বিয়েতে যোগদান এবং অসুস্থ মায়ের যত্ন নেওয়ার জন্য ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত। ২০২৬ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় ইমাম এবং সহ-অভিযুক্ত উমর খালিদকে জামিন দেয়নি।

Read Full Story

03:32 PM (IST) Mar 09

Sanju Samson - 'আমার ছেলে শুধু সচিন-দ্রাবিড়কে অনুসরণ করেছে,' জানালেন সঞ্জু স্যামসনের বাবা

Sanju Samson: এবারের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সঞ্জু। তিনি পরপর তিন ম্যাচে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। সারা ক্রিকেট দুনিয়ার প্রশংসা আদায় করে নিয়েছেন সঞ্জু।

Read Full Story

03:28 PM (IST) Mar 09

পশ্চিম এশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, জয়শঙ্করের সঙ্গে আলোচনায় ডোভাল আর CDS

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সংসদে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে উপস্থিত আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।

Read Full Story

03:13 PM (IST) Mar 09

Gyanesh Kumar News - কলকাতা সফরে জ্ঞানেশ কুমারকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান, পুজো দিয়ে কী বললেন?

Gyanesh Kumar Update News: তিনদিনের বঙ্গ সফরে আসার পর থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে। রবিবার রাতের পর সোমবার সকালেও বিক্ষোভের মুখে তিনি। কী ঘটনা ঘটেছে? বিশদ তথ্যের জন্য দেখুন ফটো গ্যালারি…

Read Full Story

02:58 PM (IST) Mar 09

West Bengal SIR - ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা মেনকা গুরুস্বামী, মঙ্গলেই শুনানি

বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। যাদের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে, তাদের তরফে মামলা করা হয়েছে। তাঁদের পক্ষে আইনজীবী হিসেবে আবেদন করেছেন মেনকা গুরুস্বামী। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। 

Read Full Story

02:39 PM (IST) Mar 09

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেলের বাজারে আগুন! তেল সংস্থার স্টকের অবস্থা দেখে নিন

Oil Companies Stock: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাবে ভারতীয় অয়েল মার্কেটিং কোম্পানিগুলির শেয়ার দরে তীব্র পতন ঘটেছে। 

Read Full Story

02:39 PM (IST) Mar 09

পয়লা বৈশাখের পরেই রাজ্যে ভোট! নির্বাচন কমিশন নয়, TMCকে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari on Vote: রাজ্যে কবে বিধানসভা নির্বাচন হবে? নির্বাচনে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের মধ্যেই ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন তৃণমূলের হাতে আর মাত্র ৬ সপ্তাহ সময় রয়েছে।

 

Read Full Story

02:25 PM (IST) Mar 09

International Women’s Day 2026 - আন্তর্জাতিক নারী দিবসে নিউ ইয়র্কে বিশেষ অনুষ্ঠান, মহিলাদের সম্মান

International Women’s Day 2026: সারা বিশ্বের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউ ইয়র্কেও (New York) পালিত হল আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। এদিন বার্ষিক অনুষ্ঠান আয়োজন করেছিল নিউ ইয়র্ক দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস (New York The Federation of Indian Associations)। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের কৃতী মহিলাদের সম্মান জানানো হল।

Read Full Story

02:01 PM (IST) Mar 09

T20 World Cup Final - নিউজিল্যান্ডকে হারিয়ে শুধু বিশ্বকাপ জয় নয়, অভিষেক-সঞ্জুদের ঝুলিতে ১৯টি রেকর্ড?

T20 World Cup Final: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতই প্রথম দল, যারা পর পর দুবার বিশ্বকাপ ট্রফি জিতল। এই কৃতিত্ব বিশ্বের আর কোনও দেশের নেই। পাশাপাশি ভারত হল প্রথম দল, যারা ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতল। 

Read Full Story

01:42 PM (IST) Mar 09

Rohit Sharma-Ritika Fight - ভারতের জয়ের মুহূর্তে মাঠের মধ্যে স্ত্রীর সঙ্গে রোহিতের ঝামেলা, দেখুন সেই Viral ভিডিও

বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী রীতিকা সাজদেহর একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং নেটিজেনদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই ভিডিওতে, রোহিতের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে রীতিকাকে।

Read Full Story

01:31 PM (IST) Mar 09

Ishan Kishan - গাড়ি দুর্ঘটনায় তুতো বোনকে হারিয়েছেন, তাঁকেই ট্রফি উৎসর্গ ঈশান কিষানের

Ishan Kishan: বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) ঠিক আগে তিনি জাতীয় দলে ফেরেন। এই সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন ঈশান। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) তাঁর ঝোড়ো ব্যাটিং ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করল।

Read Full Story

12:41 PM (IST) Mar 09

অকাল বর্ষণে ভিজবে কলকাতা, আজ থেকে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলির জন্য

Rain Weather: আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে। বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলির জন্য।

 

Read Full Story

12:41 PM (IST) Mar 09

কত দফায় বিধানসভা ভোট চায় বিজেপি? ১৮০ ডিগ্রি ঘুরে নয়া দাবি কমিশনে

ভোটের দফা নিয়ে অতীতের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল রাজ্য বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১ দফা বা ২ দফায় ভোটের দাবি কমিশনে জানাল তারা। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ।

Read Full Story

12:10 PM (IST) Mar 09

পাঞ্জাবি স্টাইলে আলুর পরোটা বানিয়ে একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে সেই স্বাদ, রইলো রেসিপি

আলুর পরোটা খেতে কে না ভালবাসে বলুন,সঙ্গে আচার বা দই.,তবে এই পরোটা যদি পাঞ্জাবি স্টাইলে বানানো হয় তাহলে তো আর কথাই নেই।

Read Full Story

12:08 PM (IST) Mar 09

Trump Assassination Attempt - ইরান কীভাবে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল? জানুন ডিটেলে

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের একতরফা যুদ্ধ ঘোষণা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার ষড়যন্ত্রের একাধিক খবর সামনে আসছে। ২০২৪ সালের দুটি ব্যর্থ ষড়যন্ত্রে দেখা গিয়েছে যে ইরানি সরকার ট্রাম্পকে হত্যার সুপারি দিয়েছিল একটি দলকে, দ্য নিউ ইয়র্ক পোস্ট এই দাবি করেছে।

Read Full Story

12:06 PM (IST) Mar 09

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ভয়াবহ, সংসদে এস জয়শঙ্কর জানালেন ভারত কড়া নজর রাখছে

S Jaishankar on Iran War: পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া সংকট নিয়ে সোমবার রাজ্যসভায় মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং ভারত সব পক্ষকে সংযম রেখে আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানোর আবেদন জানাচ্ছে।

Read Full Story

11:59 AM (IST) Mar 09

Hardik Pandya Girlfriend - কে এই মাহিকা শর্মা? হার্দিকের চেয়ে কত ছোট, কী করেন তিনি?

ICC পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনালে টিম ইন্ডিয়ার জয়ের পর হার্দিক পান্ডিয়া এখন আলোচনার কেন্দ্রে। ম্যাচ শেষে তিনি তাঁর সাফল্যের কৃতিত্ব প্রেমিকা মাহিকা শর্মাকে দিয়েছেন। কে এই মাহিকা শর্মা, তিনি হার্দিকের থেকে কত ছোট? জেনে নিন পুরো গল্প।
Read Full Story

11:42 AM (IST) Mar 09

চিনের অস্ত্রের সবচেয়ে বড় খদ্দের পাকিস্তান, অস্ত্রে আত্মির্ভর ভারত - SIPRI

 

Pakistan Arms Import:স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সামরিক সরঞ্জামের জন্য প্রায় পুরোপুরি চিনের উপর নির্ভরশীল। পাকিস্তানের মোট অস্ত্র আমদানির ৮০ শতাংশই আসে বেজিং থেকে। অন্যদিকে, চিনের মোট অস্ত্র রপ্তানির ৬১ শতাংশই যায় পাকিস্তানে।

 

Read Full Story

11:08 AM (IST) Mar 09

T20 World Cup 2026 Final - প্রতিশ্রুতি রক্ষা, ভারত চ্যাম্পিয়ন হতেই নেচে উঠলেন গাভাসকর

2026 ICC Men's T20 World Cup: নিউজিল্যান্ডকে হারিয়ে (India vs New Zealand) ভারতীয় দল তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) এই জয়ে সারা দেশ উচ্ছ্বসিত। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও উৎসবে মেতে উঠেছেন। তাঁদের অন্যতম কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

Read Full Story

11:08 AM (IST) Mar 09

আন্তর্জাতিক সাম্রাজ্য়ের বাদশা খামেনেইর ছেলে মোজতাবা খামেনেই, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে

Mojtaba Khamenei net worth: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর ছেলে মোজতাবার সম্পত্তি দেখলে চোখ কপালে উঠবে। প্রচুর টাকায় তিনি খাড়া করেছেন আন্তর্জাতিক একটি সাম্রাজ্য়। যার মুকুটহীন বাদশা তিনি।

 

Read Full Story

10:58 AM (IST) Mar 09

Gold Price Today Kolkata - সোমবারে কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে?

Gold Price Today Kolkata: সোমবারে কিছুটা কমলো সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ৫ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:54 AM (IST) Mar 09

সময়ে রান্নার গ্যাস না মেলার আশঙ্কা, কলকাতায় ইন্ডাকশন ওভেনের বিক্রি বাড়ল তিনগুণ

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং ভবিষ্যতে সিলিন্ডার মেলা নিয়ে অনিশ্চয়তার কারণে কলকাতায় হু হু করে বিক্রি বাড়ছে ইন্ডাকশন ওভেনের। শহরের খুচরো দোকানগুলিতে, বিশেষ করে চাঁদনি মার্কেট ও এজরা স্ট্রিটে রান্নার বৈদ্যুতিক সরঞ্জামের বিক্রি বেড়ে গিয়েছে। বিশেষ করে ইন্ডাকশন ওভেনের বিক্রি তিনগুণ বেড়েছে। 

Read Full Story

10:14 AM (IST) Mar 09

কালীঘাটের মন্দিরে বিক্ষোভের সামনে ECI, পুজো দিয়ে কী বললেন জ্ঞানেশ কুমার

ECI at Kalighat: সোমবার সকালেই জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। তিনি বিক্ষোভের মধ্য়ে দিয়েই মন্দিরে প্রবেশ করেন। তবে বিক্ষোভ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

 

Read Full Story

09:55 AM (IST) Mar 09

Stock Market Crash - সোমবার রক্তাক্ত দালাল স্ট্রিট! সেনসেক্স ২২০০ পয়েন্ট কমেছে, বিনিয়োগকারীরা ইতিমধ্যেই ৯ লক্ষ কোটি টাকা

Stock Market Crash: সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে ভয়াবহ পতন দেখা যায়, যেখানে বিনিয়োগকারীরা মাত্র কয়েক সেকেন্ডে ৯ লক্ষ কোটি টাকা হারান। পশ্চিম এশিয়ায় ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে সেনসেক্স ও নিফটিতে এই ব্যাপক পতন ঘটে।

Read Full Story

09:54 AM (IST) Mar 09

Passenger Smokes Beedi On Flight - বিমানের বাথরুমে বিড়িতে সুখটান দিয়ে হাতেনাতে ধরা পড়লেন যাত্রী, তারপর কী হল?

মাঝ আকাশে বিমানের মধ্যে বিড়িতে টান দিয়ে বিপাকে পড়লেন এক যাত্রী। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লি-গোয়া আকাশা এয়ারের একটি বিমানে। অভিযোগ, ওই যাত্রী বিমানের বাথরুমের ভেতরে বিড়ি টানছিলেন। দিল্লির বাসিন্দা ওই যাত্রীর নাম আশিস দাস।

Read Full Story

09:52 AM (IST) Mar 09

T20 World Cup 2026 Final - ভারত টি-২০ বিশ্বকাপ জিততেই কাবুলে উৎসব, রাস্তায় নামলেন বহু মানুষ

2026 ICC Men's T20 World Cup: ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) শুরু হয়েছে উৎসব। রবিবার রাতেই বহু মানুষ রাস্তায় নেমে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উৎসব পালনের সেই ভিডিও। ভারত-আফগানিস্তানের সম্পর্ক বরাবরই ভালো। কিন্তু ভারতের জয়ে এই উৎসবের ছবি অভাবনীয়।

Read Full Story

More Trending News