LIVE NOW
Published : Jul 01, 2026, 08:34 AM ISTUpdated : Jul 01, 2026, 10:20 PM IST

Ajker Bangla News Live: Councillor Debraj Chakraborty - গ্রেফতার নিউটাউনের 'কুখ্যাত' দেবরাজ! পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

debraj

10:20 PM (IST) Jul 01

Councillor Debraj Chakraborty - গ্রেফতার নিউটাউনের 'কুখ্যাত' দেবরাজ! পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ

Councillor Debraj Chakraborty: প্রসঙ্গত, এর আগে রক্ষাকবচ চেয়ে তিনি এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে শিশুসন্তানের জন্য অদিতিকে রক্ষাকবচ দিলেও দেবরাজের আবেদন পত্রপাট খারিজ হয়ে যায়।

Read Full Story

10:01 PM (IST) Jul 01

RG Kar Case - আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ রাজ্যের, বিচারে আসবে গতি?

RG Kar Case: বুধবার, কলকাতার নগর দায়রা আদালতে দাঁড়িয়ে সরকারের তরফে এই অনুমোদনের কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ জুলাই। প্রসঙ্গত, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। 

Read Full Story

09:48 PM (IST) Jul 01

TMC Internal Conflict - ‘আসল’ তৃণমূল কারা? এবার ঋতব্রতপন্থীদের দিল্লিতে তলব করল জাতীয় নির্বাচন কমিশন

TMC Internal Conflict: বৃহস্পতিবার দুপুর ১২টায়, দিল্লির নির্বাচন সদনে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতিনিধিদের দেখা করতে বলা হয়েছে। জানা গেছে, ঋতব্রতপন্থী তৃণমূলের পরিষদীয় দলের মোট দশজন সদস্য ঋতব্রতে‌র নেতৃত্বে বুধবার বিকেলে দিল্লি রওনা হয়ে গেছেন ইতিমধ্যেই। 

Read Full Story

06:19 PM (IST) Jul 01

Amit Shah - ভোটের জন্য রামের নাম, কিন্তু মন্দিরেই যাননি অমিত শাহ - কেজরিওয়াল

অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন একবারও সেখানে যাননি, সেই প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, ভোটের জন্য রামের নাম ব্যবহার করলেও আসলে ক্ষমতা দখলের জন্যই শাহ রাজনীতি করেন। মন্দিরের অনুদান দুর্নীতি বিতর্কের মধ্যেই এই মন্তব্য করলেন তিনি।
Read Full Story

06:09 PM (IST) Jul 01

Russia-China - রুশ সেনাকে গোপনে ট্রেনিং দিচ্ছে চিন, পরমাণু যুদ্ধের মহড়া ঘিরে তোলপাড় ইউরোপ

ইউক্রেন যুদ্ধের মধ্যেই রুশ সেনাকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন, জানাচ্ছে রয়টার্স। রাসায়নিক ও জৈব যুদ্ধের মতো বিষয়ে এই ট্রেনিং দুই দেশের সামরিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
Read Full Story

06:03 PM (IST) Jul 01

FIFA World Cup 2026 - বিশ্বকাপের মাঝেই ৭ কোচের চাকরি গেল, এক ম্যাচ খেলেই বরখাস্ত একজন

FIFA World Cup 2026: চলতি ফিফা বিশ্বকাপে খারাপ ফলের জেরে একের পর এক জাতীয় দলের কোচ পদ ছাড়ছেন বা বরখাস্ত হচ্ছেন। গ্রুপ পর্ব থেকে বিদায় কিংবা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পরই একাধিক দেশের ফুটবল সংস্থা কঠোর সিদ্ধান্ত নেয়। জানুন কারা রয়েছেন সেই তালিকায়।

Read Full Story

06:02 PM (IST) Jul 01

১ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি? এই তারিখে অ্যাকাউন্টে ঢুকবে টাকা! বলে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া কথা অনুযায়ী আজ অর্থাৎ ১ জুলাই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা। কিন্তু যাঁরা ১ তারিখ টাকা পাননি, তাঁরা কবে টাকা পাবেন? তারিখ জানালেন মুখ্যমন্ত্রী।

Read Full Story

05:12 PM (IST) Jul 01

Erling Haaland - বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকেই বিদায় ব্রাজিলের! এবারও বাজিমাত হ্যালান্ডদের?

Brazil vs Norway: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে নরওয়ের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। এই ম্যাচ ঘিরে এখন থেকেই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। ২৪ বছর বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। এবার নেইমাররা (Neymar) নক-আউটে পৌঁছনোর পর তাঁদের নিয়ে আশা তৈরি হয়েছে।

Read Full Story

04:55 PM (IST) Jul 01

Kolkata Weather today - বিকেল হতেই তাণ্ডব শুরু হবে ঝড়ের! তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ

বুধবার সকাল থেকেই দিকে দিকে বৃষ্টিপাত হয়েছে। এখন কিছুটা বৃষ্টি ধরলেও দুপুর বা বিকেলের দিকে ফের একবার দুর্যোগের সম্ভাবনা (Weather Update) রয়েছে বাংলাজুড়ে। বিকেল থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বলে খবর।

Read Full Story

04:45 PM (IST) Jul 01

TMC Clash - কারা 'জোড়া ফুল' প্রতীক পাবে? বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ঋতব্রতদের

দলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই জোরদার হওয়ার প্রেক্ষাপটে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) গোষ্ঠী বৃহস্পতিবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চলেছে। এই প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে। তৃণমূলের পরিষদীয় দলের ১০ সদস্য ঋতব্রতে‌র নেতৃত্বে বুধবার বিকেলে দিল্লি রওনা হয়েছেন।

Read Full Story

03:46 PM (IST) Jul 01

West Bengal News - নার্সদের পোশাক বদলের ঘরে গোপন ক্যামেরা! চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ

West Bengal Police: রাজ্যে তৃণমূল কংগ্রেসের (AITC) আমলে মহিলাদের নিরাপত্তা শিকেয় উঠেছিল। বর্তমানে বিজেপি (BJP) সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। কিন্তু এরই মধ্যে উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল।

Read Full Story

03:06 PM (IST) Jul 01

Type C Meaning - Type-C চার্জারের 'সি' কথাটার মানে কী? এতদিন ভুলটাই জেনে এসেছেন না তো?

টাইপ-সি চার্জার আজ প্রায় সব স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপে ব্যবহৃত হয়। কিন্তু Type-C-এর ‘C’ আসলে কী বোঝায়, তা অনেকেই জানেন না। এটি কি কোনও শব্দের সংক্ষিপ্ত রূপ, নাকি অন্য কিছু?

Read Full Story

02:48 PM (IST) Jul 01

Pakistan Airstrikes - আফগানিস্তানে হামলা যুদ্ধ ডেকে আনতে পারে, হুঁশিয়ারি আলতাফ হুসেনের

এমকিউএম প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, সাধারণ মানুষের উপর এই ধরনের হামলা হলে কাবুল পাল্টা জবাব দিতে পারে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে।

Read Full Story

02:11 PM (IST) Jul 01

Mumbai Rains - মুম্বইয়ে কি মেঘভাঙা বৃষ্টি! জলের তলায় মায়ানগরী, একদিনে ৩০০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা

Mumbai Rains: বুধবার সকাল থেকে মুম্বইয়ে রেকর্ড বৃষ্টি। বৃষ্টির তীব্রতা দেখে অনেক স্থানীয় বাসিন্দা ও নেটিজেন একে 'মেঘভাঙা বৃষ্টি'-র সঙ্গে তুলনা করছেন। যদিও আবহাওয়া দফতর (IMD) এখনও 'ক্লাউডবার্স্ট' ঘোষণা করেনি।

Read Full Story

02:00 PM (IST) Jul 01

Kolkata Derby - একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপে কলকাতা ডার্বি

Durand Cup 2026: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরেই ভারতীয় ফুটবলের নতুন মরসুম শুরু হতে চলেছে। সর্বভারতীয় ক্ষেত্রে মরসুমের প্রথম টুর্নামেন্ট হতে চলেছে ডুরান্ড কাপ। কলকাতা-সহ দেশের পাঁচ শহরে ডুরান্ড কাপের ম্যাচ হবে। এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আয়োজকরা।

Read Full Story

01:49 PM (IST) Jul 01

Risky Apps - এখনই ফোন থেকে এই অ্যাপগুলো ডিলিট করুন, গোপন তথ্য ও ভিডিও ফাঁস হতে পারে

আপনার ফোনে যদি এমন অ্যাপ থাকে যা আপনি কয়েক মাস ধরে খোলেননি, তবে সেগুলি ডিলিট করার সময় এসেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন যে, ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ রাখা শুধু জায়গা নষ্ট করে না, এটি আপনার গোপনীয়তা এবং নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।

Read Full Story

01:10 PM (IST) Jul 01

Vaibhav Sooryavanshi - ইংল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচ, খেলার সুযোগ পাবেন বৈভব?

Vaibhav Sooryavanshi: আয়ারল্যান্ড (Ireland) সফরে দুই ম্যাচের টি-২০ সিরিজে হেরে যাওয়ার পর এবার ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। আয়ারল্যান্ডে ব্যর্থতার পর টি-২০ ফর্ম্যাটে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের দল কেমন হবে, সে বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে।

Read Full Story

01:10 PM (IST) Jul 01

ATF Price - বিমানের জ্বালানি সস্তা করল কেন্দ্র, পেট্রোল-ডিজেলের রপ্তানি শুল্কেও বড় বদল

কেন্দ্রীয় সরকার ঘরোয়া বিমান সংস্থাগুলির জন্য অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম লিটারে ৫ টাকা কমিয়েছে। এর পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং এটিএফ-এর রপ্তানি শুল্কও সংশোধন করা হয়েছে। তবে ১ জুলাই থেকে ভারতে বিক্রি হওয়া জ্বালানির ওপর আবগারি শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে।
Read Full Story

01:03 PM (IST) Jul 01

Mexico World Cup 2026 - ৪২ বছরের ইতিহাস থেকে ৩৬ বছরের নজির, যেসব বড় কীর্তি গড়ল মেক্সিকো

Mexico World Cup 2026: একেবারে নজির গড়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল মেক্সিকো।ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেল আয়োজকরা। গত সাতটি বিশ্বকাপে নক আউটে শুরুতেই প্রি কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল মেক্সিকো। টানা চারটি ক্লিন শিট রাখার নজির। 

Read Full Story

12:51 PM (IST) Jul 01

লুঙ্গি-সহ এসব পোশাক পরে আর টোটো চালানো যাবে না, নির্দেশ ট্রাফিক পুলিশের

টোটো, অটো চালকদের এই ধরনের পোশাকের জেরে মহিলা যাত্রীদের অস্বস্তি হচ্ছে বলে অভিযোগ আসছিল জেলা ট্রাফিক পুলিশের কাছে। সেই জন্যই লুঙ্গি, হাফ প্যান্ট বা বারমুডা পরে টোটো, অটো না চালানোর পরামর্শ উত্তর ২৪ পরগনা জেলা ট্রাফিক পুলিশের।

 

Read Full Story

12:12 PM (IST) Jul 01

DA Hike - ৩ শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? এখান থেকে পাওয়া গেল বড় ইঙ্গিত

কেন্দ্রীয় সরকারের সকল কর্মচারী ডিএ বা মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির খবরের অপেক্ষায় রয়েছেন। শ্রম ব্যুরো সম্প্রতি শিল্প শ্রমিকদের জন্য 'অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স' (AICPI-IW)-এর মে ২০২৬-এর তথ্য প্রকাশ করেছে।

Read Full Story

11:44 AM (IST) Jul 01

Minimum Wage For Worker - বাংলায় শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো চালু, ন্যূনতম মজুরি হবে এত টাকা

১ জুলাই থেকে সরকার বিভিন্ন শিল্পের কর্মীদের জন্য নতুন ন্যূনতম মজুরি ব্যবস্থা কার্যকর করতে চলেছে। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে, নতুন মজুরি কাঠামোটি রাজ্যজুড়ে দুটি জোনে—'এ' (A) এবং 'বি' (B)—কার্যকর করা হবে।

Read Full Story

11:28 AM (IST) Jul 01

Gold Price - ফের বিরাট পতন! বুধবারে কমে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

গত কয়েক মাস ধরে ক্রমাগত বাড়ার পর আজ সোনার দাম কিছুটা কমেছে। এই প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার আজকের দামের একটি বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

10:42 AM (IST) Jul 01

বিরাট খবর! জুলাই থেকে কমছে বিদ্যুতের বিল! রাজ্যে ৪.৪৩ শতাংশ পর্যন্ত কমবে ইলেকট্রিক খরচ

জুলাই থেকে বিদ্যুতের বিল ৪.৪৩ শতাংশ পর্যন্ত কমতে চলেছে। গরমে এসি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় যাঁদের বিদ্যুৎ বিল বেশি আসছে, তাঁদের জন্য স্বস্তির খবর। নতুন ট্যারিফ কবে থেকে কার্যকর হবে, কারা এই সুবিধা পাবেন—জানুন বিস্তারিত।

Read Full Story

10:21 AM (IST) Jul 01

WB Annapurna Bhandar - টাকা নয়, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে চেক দেবে সরকার! নতুন ঘোষণা নবান্নের

WB Annapurna Bhandar: মাসের প্রথম দিনেই ভাবছেন এই বুঝি অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণার কড়কড়ে তিনহাজার টাকা! কিন্তু কাদের অ্যাকাউন্টে ঢুকবে না টাকা? জুলাইতেও কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

Read Full Story

10:03 AM (IST) Jul 01

8th Pay Commission - ৩৫ হাজার বেসিক হলে ৫ সদস্যের পরিবারে কত বাড়বে মাইনে? নিজের বেতন দিয়ে বুঝে নিন হিসেব

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বাড়তে পারে, তা নিয়ে জোর চর্চা চলছে। ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ, HRA এবং অন্যান্য ভাতা মিলিয়ে ৫ সদস্যের একটি পরিবারের মাসিক আয় কত বাড়তে পারে, সঞ্চয়ই বা কত হবে?

Read Full Story

09:32 AM (IST) Jul 01

Mexico vs Ecuador - বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আক্রমণের ঝড়, ইকুয়েডরকে উড়িয়ে শেষ ষোলোয় মেক্সিকো

FIFA World Cup 2026: নিজেদের দেশে চলতি বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে মেক্সিকো (Mexico)। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রতিপক্ষই মেক্সিকোর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বিশ্বকাপে এগিয়ে যাওয়াই মেক্সিকোর লক্ষ্য।

Read Full Story

09:30 AM (IST) Jul 01

Kolkata Police - ২১ জুলাইয়ের সমাবেশের আগেই বড় পদক্ষেপ, শহরের এই রাস্তাগুলিতে ১৬৩ ধারা জারি পুলিশের

Kolkata Police On 21 July: তৃণমূলের ২১ জুলাই বার্ষিক শহিদ দিবস সম্মেলন নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার ধর্মতলা অঞ্চলে যাতায়াত নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের। কী পদক্ষেপ করছে পুলিশ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:23 AM (IST) Jul 01

Petrol Diesel Price Cut - কমল পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতায় লিটার প্রতি নতুন দাম কত হল?

গ্যাসের পর কমল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা কমানো হয়েছে। এই জ্বালানির মূল্যহ্রাস করেছে ভারতের বৃহত্তম বেসরকারি জ্বালানি খুচরো বিক্রেতা সংস্থা নায়ারা এনার্জি।

Read Full Story

08:35 AM (IST) Jul 01

Ronald Koeman: বিশ্বকাপ ফুটবলে ব্যর্থতা, পদত্যাগ নেদারল্যান্ডসের কোচের

Ronald Koeman Resigned: মরক্কোর (Netherlands vs Morocco) কাছে টাইব্রেকারে হেরে চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে যাওয়ার পরেই পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোম্যান। তিনি দ্বিতীয়বার জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর এবার সরে গেলেন। ৬৩ বছর বয়সি এই কোচ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে পদত্যাগ করার কথা জানিয়েছেন।

08:35 AM (IST) Jul 01

Afghanistan Air Strike: পাকিস্তানে আইএসের ঘাঁটিতে ড্রোন হামলা তালিবান সরকারের, হত প্রচুর জঙ্গি

আফগানিস্তান এবার পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করল। তালিবান বাহিনীর দাবি, তারা ইসলামিক স্টেট খোরাসান (আইএস)-এর একাধিক ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। তালিবান জানাচ্ছে, পাকিস্তানের বালুচিস্তান এবং পাখতুনখোয়া প্রদেশে এই হামলাগুলো করা হয়েছে।

08:35 AM (IST) Jul 01

LPG Gas Price: মাসের শুরুতে দারুণ খবর, অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম

১ জুলাই থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পতন। কেন্দ্র ১৯ কেজির সিলিন্ডারের দাম কমিয়েছে প্রায় ১৮৩.৫০ টাকা। এর ফলে কলকাতা ও দিল্লির মতো শহরে সিলিন্ডারের নতুন দাম কার্যকর হয়েছে।


More Trending News