LIVE NOW
Published : Nov 19, 2026, 08:59 AM ISTUpdated : Nov 19, 2026, 09:17 AM IST

Ajker Bangla News Live: বুলেট ট্রেন স্টেশনের নীচেই সাধারণ ট্রেন! আমেদাবাদে তৈরি ৩টি নতুন প্ল্যাটফর্ম, বদলাবে রেল পরিষেবা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Bengaluru Chennai bullet train

09:19 AM (IST) Nov 19

বুলেট ট্রেন স্টেশনের নীচেই সাধারণ ট্রেন! আমেদাবাদে তৈরি ৩টি নতুন প্ল্যাটফর্ম, বদলাবে রেল পরিষেবা

আমেদাবাদ রেলওয়ে স্টেশনে বুলেট ট্রেন প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে নতুন পরিকাঠামো। ইতিমধ্যেই তৈরি হয়েছে তিনটি নতুন প্ল্যাটফর্ম। সাধারণ ট্রেন, বুলেট ট্রেন ও মেট্রো পরিষেবাকে একই পরিবহণ ব্যবস্থায় যুক্ত করার পরিকল্পনায় আর কী কী পরিবর্তন আসছে? জানুন বিস্তারিত।

Read Full Story

09:00 AM (IST) Nov 19

Jammu kashmir terror attack: সন্ত্রাস শূন্য কাশ্মীর! সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ পাকজঙ্গি লতিফ ভাট

Jammu kashmir terror attack: বুধবারের পর বৃহস্পতিবারও অশান্ত উপত্যকা। কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফের জঙ্গিদের গুলির লড়াই। আত্মসমর্পণের নির্দেশ দেওয়া লস্কর-ই তৈবার জঙ্গি লতিফকে। কাশ্মীর পুলিশের তরফে লতিফকে ভিডিয়ো কলেই আত্মসমর্পণ করার কথা বলা হয়। কিন্তু নির্বাক লতিফ আত্মসমর্পণ করতে রাজি হয়নি। সে বলে-''আল্লা ছাড়া আমার আর কেউ নেই। আমি আল্লার সঙ্গে দেখা করতে যাব।'' পুলিশের কথা মানতে নারাজ লতিফকে ধরতে কুলগামের জঙ্গলপোড়ার মসজিদে কাঁদানে গ্যাস ছোঁড়ে বাহিনী। গ্যাসের ধোঁয়ার মধ্যে লতিফ গা ঢাকা দেওয়ার চেষ্টা করতে গেলে তা ব্যর্থ হয়।

09:00 AM (IST) Nov 19

পাম অ্যাভিনিউ-র বস্তি লাগোয়া গোডাউনে আগুন, ঘটনা স্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ-র বস্তি লাগোয়া একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে একটি প্লাস্টিকের গোডাইনে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে যায় আশপাশের ঘরগুলোতে। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। মোট ১৪ টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুনের তীব্রতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয় বাসিন্দারাই। পরে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

08:59 AM (IST) Nov 19

রাজ্যের প্রাইমারি স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি, ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই নয়া ব্যবস্থা

প্রাথমিক স্তরে পঠনপাঠনের পরিকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ৩১৯৯টি প্রাইমারি স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি, ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই নয়া ব্যবস্থা। বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রাজ্য সরকার।


More Trending News