কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:56 PM (IST) Apr 25
WB Elections 2026: আগামী বুধবার দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমানের ১৪২টি আসনে ভোটগ্রহণ। দেখুন শেষ দফা নজরকাড়া ১৫টি আসন কী কী। ভবানীপুর থেকে সিঙ্গুর, গোটা রাজ্যের নজর এই আসনগুলিতে।
09:40 PM (IST) Apr 25
Rajasthan Royals vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) ব্যাটারদের চমকপ্রদ পারফরম্যান্স দেখা যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Punjab Kings) লড়াইয়ে দুই দলেরই বিধ্বংসী ব্যাটিং দেখা যায়। এরপর রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের শুরুতেও বিস্ফোরক ব্যাটিং দেখা গেল।
08:22 PM (IST) Apr 25
Delhi Capitals vs Punjab Kings: শনিবার জমজমাট আইপিএল (IPL 2026)। দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে ইতিহাস তৈরি হল। প্রথমে ব্যাটিং করতে নেমে চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি দলগত রান করে দিল্লি। এরপর বিশাল টার্গেট তাড়া করতে নেমে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। কে এল রাহুল (KL Rahul), প্রিয়াংশ আর্যদের (Priyansh Arya) অসাধারণ লড়াই দেখা গেল।
08:19 PM (IST) Apr 25
WB Election 2026 Poll Percentage: প্রথম দফার ভোট শেষের প্রায় ৪৮ ঘণ্টা পর এল চূড়ান্ত হিসেব। প্রথম দফায় ভোটদানের চূড়ান্ত হার দাঁড়াল ৯৩.১৯ শতাংশ। পাহাড়ের এই দুটি জায়গা ছাড়া প্রথম দফায় রাজ্যের প্রত্যেকটি জেলায় ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
07:41 PM (IST) Apr 25
অনেকেই, বিশেষ করে বয়স্ক এবং মহিলারা হালকা ওজনের স্কুটার পছন্দ করেন। হালকা ওজনের স্কুটার চালানো এবং ট্র্যাফিকের মধ্যে নিয়ন্ত্রণ করা সহজ। এই প্রয়োজনটি মাথায় রেখে অ্যাম্পিয়ার তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ম্যাগনাস নিও (Magnus Neo) বাজারে এনেছে।
07:23 PM (IST) Apr 25
Miguel Figueira: আইএসএল-এ (Indian Super League 2026) বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে (East Bengal FC vs Bengaluru FC) ম্যাচে মাথায় গরম করে লাল কার্ড দেখেছিলেন। এবার নির্বাসিত হলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা। তিনি এই শাস্তি পাওয়ায় আইএসএল-এর শেষপর্বে সমস্যায় পড়ে গেল লাল-হলুদ ব্রিগেড।
07:15 PM (IST) Apr 25
Kolkata Cyber Crime News: কলসেন্টারের আড়ালে সাইবার অপরাধ। গোপনে হানা দিয়ে বড়সড় চক্রের পর্দাফাঁস পুলিশের। ঘটনায় কতজন গ্রেফতার? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
06:13 PM (IST) Apr 25
Abhishek Banerjee: নিচুতলার কর্মীদের ঝুঁকে যাওয়া কাঁধ তুলে ধরতে সংখ্যার খেলায় নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।বসিরহাট দক্ষিণে নির্বাচনী জনসভায় অভিষেক দাবি করলেন, দ্বিতীয় দফার শেষে TMC ডবল সেঞ্চুরি তো করছেই, তারপর সেটা কোথায় থামবে তা তিনি নিজেও জানেন না।
06:12 PM (IST) Apr 25
পাঞ্জাবের রাজনীতির অস্থিরতার মধ্যে, আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদদের বিরুদ্ধে রাস্তায় ক্ষোভ দেখা যাচ্ছে। প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ হরভজন সিংয়ের বাসভবনের বাইরে কালো কালিতে লেখা হয়েছে 'গদ্দার', অন্যদিকে আম আদমি পার্টির কর্মীরা কালো ফিতা পরে প্রতিবাদ জানিয়েছেন।
05:41 PM (IST) Apr 25
Delhi Capitals vs Punjab Kings: এবারের আইপিএল-এ (IPL 2026) অসাধারণ ফর্মে দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে শতরান করলেন রাহুল। তাঁর পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন নীতীশ রানা (Nitish Rana)।
05:40 PM (IST) Apr 25
অনুসন্ধিৎসু মনে প্রায়শই এমন সব প্রশ্ন জাগে যা অদ্ভুত মনে হলেও, সেগুলোর উত্তর খুঁজে বের করা বেশ মজার। অথবা বলা যায়, এই প্রশ্নগুলো মানুষকে ভাবতে বাধ্য করে, যেমন, "পৃথিবীর শেষ কোথায়?"
05:03 PM (IST) Apr 25
West Bengal Weather Update: তীব্র দাবদাহের হাত থেকে আজই মুক্তি মিলতে পারে কিছুটা। কারণ আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তারা জানিয়েছে, আজ থেকেই রাজ্যের সব প্রায় জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
04:45 PM (IST) Apr 25
IPL 2008 Slapgate: ২০০৮ সালের আইপিএল-এ মাঠেই শান্তাকুমারন শ্রীসন্থকে (Santhakumaran Sreesanth) চড় মেরেছিলেন হরভজন সিং (Harbhajan Singh)। ১৮ বছর পর নতুন করে সেই বিতর্কিত ঘটনা নিয়ে হরভজনকে তীব্র আক্রমণ করলেন শ্রীসন্থ। এবারের আইপিএল চলাকালীন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
04:19 PM (IST) Apr 25
Gold Silver Price Today বিশ্ববাজারের অনিশ্চয়তার কারণে ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপার দামে ওঠানামা চলছে। গত ট্রেডিং দিনে MCX-এ দাম বাড়ার পর, আজ ২৫শে এপ্রিল, আন্তর্জাতিক বাজারেও সামান্য উন্নতি দেখা গেছে।
03:36 PM (IST) Apr 25
West Bengal Election 2026: ভোটে আরও কড়া এবং আঁটোসাঁটো নজরদারি চালানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। প্রথম দফার ভোটে যেটুকু সমস্যা তৈরি হয়েছে, দ্বিতীয় দফায় সেই সম্ভাবনাও দূর করতে চাইছে তারা। সেই কারণেই, পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বৃদ্ধি করা হল।
03:19 PM (IST) Apr 25
হরমুজ প্রণালী বন্ধ থাকায় এই সংঘাতের প্রভাব বিশ্বের অনেক দেশে তেল ও গ্যাস সঙ্কটের আকারে অনুভূত হয়েছে। এরই মধ্যে, রাষ্ট্রসংঘের উন্নয়ন প্রধান একটি গুরুতর সতর্কবার্তা জারি করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে উদ্ভূত পরিস্থিতির কারণে প্রায় ৩ কোটি মানুষ দারিদ্র্যের শিকার হতে পারে।
03:02 PM (IST) Apr 25
2026 West Bengal Legislative Assembly Election: রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হতে চলেছে। তার আগে হাওড়ার সাঁতরাগাছি ঝিল সংলগ্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ধরা পড়ল। এই অঞ্চলের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছেন।
02:59 PM (IST) Apr 25
ICSE দশম শ্রেণীর রেজাল্ট 2026-এর তারিখ ও সময়: কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) শীঘ্রই ICSE দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশ করতে চলেছে। ছাত্রছাত্রীরা জেনে নিন নম্বর কোথায় এবং কীভাবে দেখতে হবে এবং সর্বশেষ আপডেট কী।
02:18 PM (IST) Apr 25
01:45 PM (IST) Apr 25
ইতালীয় দুই-চাকার যান নির্মাতা ভেসপা ভারতে তাদের নতুন ভেসপা টেক স্পেশাল এডিশন লঞ্চ করেছে। ব্র্যান্ডটির ৮০তম বার্ষিকী উপলক্ষে আনা এই বিশেষ স্কুটারটিতে পুরনো ভেসপার ডিজাইনের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।
01:04 PM (IST) Apr 25
Curd set at Home: ঘরে দোকানের মতো ঘন দই পাতা বেশ ঝামেলার। কিন্তু একটি সহজ টিপস অনুসরণ করলে, যেমন দুধ ফোটানোর সময় এক টুকরো কলাপাতা যোগ করলে, দই কেবল ঘনই হবে না, খেতেও সুস্বাদু হবে এবং গরমে সহজে টক হবে না।
01:03 PM (IST) Apr 25
মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনে শীর্ষ প্রতিরক্ষা বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা বাড়ছে। এই বিজ্ঞানীরা পরমাণু প্রযুক্তি, হাইপারসনিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা এবং উন্নত অস্ত্রের মতো অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্রে কাজ করছিলেন।
12:52 PM (IST) Apr 25
AAP সাংসদ রাঘব চাড্ডার BJP-তে যোগদানের জল্পনায় দলত্যাগ বিরোধী আইনের সঙ্কট আরও গভীর হয়েছে। দুই-তৃতীয়াংশ সাংসদ থাকলেও তাঁর পদচ্যুতি সম্ভব, কারণ আইন অনুযায়ী পুরো দলের সংযুক্তিকরণ জরুরি।সকলের নজর স্পিকারের সিদ্ধান্তের দিকে।
12:34 PM (IST) Apr 25
12:27 PM (IST) Apr 25
Habra ED Raid News: করোনাকালে রেশন দুর্নীতি। বালুর হাত ধরে বাংলাদেশে কয়েক কোটি টাকার গম পাচারের অভিযোগ। ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করতে এবার হাবড়ায় ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
12:18 PM (IST) Apr 25
বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির পর রাজনৈতিক দলগুলো ভোটার উপস্থিতি নিয়ে নানা রকম দাবি করছে। এদিকে, দ্বিতীয় পর্বের ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের রাজনৈতিক চাল সাজাতে ব্যস্ত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ৯২ শতাংশেরও বেশি রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।
11:56 AM (IST) Apr 25
11:48 AM (IST) Apr 25
আজকাল অধিকাংশ নতুন বাইকেই টিউবলেস টায়ার লাগানো থাকে, কারণ টিউব-যুক্ত টায়ারের তুলনায় এগুলো অধিক নিরাপদ এবং সুবিধাজনক। কিন্তু রাস্তায় চলার সময় হঠাৎ টায়ার পাংচার হয়ে গেলে আমাদের মনে প্রশ্ন জাগে—বাইকটি কি আরও চালানো সম্ভব?
11:37 AM (IST) Apr 25
West Bengal Weather Forecast: রাজ্য জুড়ে গরমের অস্বস্তির সঙ্গে এবার কালবৈশাখীর পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:20 AM (IST) Apr 25
অতিরিক্ত পরিমাণে যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। মৃত ওই যুবকের নাম রোহিত লাল। বয়স ২৯ বছর। তিনি নাগপুরের বাসিন্দা ছিলেন এবং নয়াদিল্লিতে অবস্থিত ‘কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া’-তে কর্মরত ছিলেন।
10:40 AM (IST) Apr 25
২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৪ঠা মে। তারপর থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার! এমনই জল্পনা উঠে এসেছে। আসল খবরটা কী? জেনে নিন নয়া আপডেট।
10:24 AM (IST) Apr 25
West Bengal School Summer Vacation: বৈশাখের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা। কবে থেকে রাজ্যের সরকার অনুমোদিত এবং আধা সরকারি বিদ্যালয়গুলিতে পড়বে গরমের ছুটি? কী বলছে রাজ্য শিক্ষা দফতর? সামনে এলো নবান্নের নতুন নির্দেশিকা। আরও জানুন বিশদে…
10:16 AM (IST) Apr 25
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম পর্বে ৯২ শতাংশের বেশি রেকর্ড ভোট পড়েছে, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। এসআইআর বিতর্কের মাঝে এই ঐতিহাসিক ভোটার উপস্থিতি ঘটেছে, এবং তৃণমূল ও বিজেপি উভয় দলই এই বিপুল ভোটকে নিজেদের জয়ের ইঙ্গিত হিসেবে দাবি করছে।
10:02 AM (IST) Apr 25
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পৌঁছেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা চলছে। তবে এই সফরে মার্কিন আধিকারিকদের সঙ্গে সরাসরি কোনও বৈঠকের সম্ভাবনা ইরান পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তেহরানের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাই চলবে।
09:32 AM (IST) Apr 25
Anubrata Mandal News: ভোটের ভবিষ্যদ্বাণী নিয়ে মন্তব্য করে বিতর্কে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রাজ্যে ভোটে কতগুলি আসন পাবে বিজেপি? সেই প্রশ্নের জবাবে একী বললেন বীরভূমের তৃণমূল নেতা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
08:44 AM (IST) Apr 25
ভোটের আগে কলকাতা পুলিশের বড় সাফল্য! বৈরামপুরে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে ১ দুস্কৃতী। সূত্রের খবর, দ্বিতীয় দফায় কলকাতায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে, গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বৈরামপুর এলাকায় এক অস্ত্রধারীকে গ্রেফতার করল মাধবপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ভোটের আগে অশান্তি রুখতে তৎপর লালবাজার। সেই তৎপরতারই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাধবপুর থানার একটি বিশেষ দল অভিযান চালায় বৈরামপুরের এসএস ক্যাবল সংলগ্ন ৩ নম্বর সরকারি কুলটি কলোনি এলাকায়। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের।
08:43 AM (IST) Apr 25
ভোটের তিন দিন আগে থেকে ব্যক্তিগত মোটকবাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন। টানা ২ দিন শুনানি শেষে শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও মতামত দিলেন। তিনি ২০ এপ্রিলের বিজ্ঞপ্তি খারি করে ২৯ এপ্রিল সকাল সাতটা ভোট শুরুর মাত্র ১২ ঘন্টা আগে থেকে ওই বিধিনিষেধ কার্যকর হবে বলে জানান।