
তারপরেই তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দেন তারা। প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচ্য বিষয়ের রূপরেখা ঠিক করতেই এদিন বৈঠকে বসেন তারা।
কতজন এবং কারা কারা সেই বৈঠকে যেতে পারেন, তাছাড়া ১০ দফা দাবি নিয়ে রাজ্য সরকারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তাদের কী কী বক্তব্য হতে পারে, এইসব নিয়েই জিবিতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে সোমবারের বৈঠকে যাতে প্রতিনিধি সংখ্যা নিয়ে সমস্যা না তৈরি না হয়, জিবিতে সেই বিষয়েই আলোচনা করেছেন জুনিয়র ডাক্তাররা।
তাই ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ যাতে না হয়, সেদিকেও নজর দিয়েছেন অনেকে। আন্দোলনকারীদের স্পষ্ট কথা, “তারা পঙ্গপালের মতো যেতে চাইছেন না। চাপিয়ে দেওয়া শর্তে নয়। বরং আলোচনা হোক নির্দিষ্ট এবং গঠনমূলক। প্রচুর লোক গেলে সেই পরিসর সঙ্কুচিত হওয়ার প্রবল আশঙ্কা থেকে যায়।”
সোমবারের বৈঠকে শেষপর্যন্ত, কতজন যাবেন, সেই সংখ্যা এখনও ঠিক হয়নি। সরকারের বেঁধে দেওয়া সংখ্যার মধ্যে বা তার থেকে সামান্য বেশি প্রতিনিধি নিয়েই জুনিয়র ডাক্তাররা নবান্নে যাবেন বলেই অনেকে মনে করছেন।
সেখানেই প্রতিনিধির সংখ্যা ঠিক হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার সংক্রান্ত নবান্নের শর্ত মেনে বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়েই মূলত আলোচনা হয়। তবে শনিবার, সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে না পারার জেরেই রবিবার, আবার প্যান জিবি হয় এনআরএসে।
এছাড়াও, আরও কয়েকটি বিষয় নিয়ে জিবিতে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। অতীতের তুলনায় সোমবারের বৈঠক আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন একাধিক জুনিয়র ডাক্তার।
ফলে, এবার আলোচনা আরও গুরুত্ব সহকারে হওয়া উচিৎ বলেই মনে করছেন জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তাররা জোর দিতে চাইছেন, তাদের দাবি কীভাবে প্রশাসন মানবে, মূলত সেই দিকেই। নবান্নের বেঁধে দেওয়া ৪৫ মিনিটে কীভাবে তারা নিজেদের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে বলতে পারেন, তা নিয়েও জিবিতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
সেইসঙ্গে, ১০ দফা দাবির প্রেক্ষিতে সরকারকে কিছু পরামর্শও দিতে চাইছেন তারা। আগামীতে কী কী করা যেতে পারে, সেই বিষয়েও জিবিতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তাদের দাবির মধ্যে চারটিই হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো বিষয়ক। হাসপাতালগুলিতে কেন্দ্রীয় ভাবে রেফারেল ব্যবস্থা, শূন্য বেড সংখ্যার ডিজিটাল মনিটরিং, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স, সিসিটিভি, প্যানিক বাটন, হেল্পলাইন নম্বর এবং সিভিকের বদলে মহিলা পুলিশকর্মী চাই বলে দাবি করেছেন তারা।
এছাড়াও, কিছু দাবির ক্ষেত্রে রাজ্য সেগুলিকে বিচারাধীন বিষয় বলে উল্লেখ করেছে। সেই বিষয়গুলিতে সরকার কতটা কী করতে পারে, তা নিয়েও আলোচনা হয় সেই জিবিতে।