Published : Aug 13, 2026, 09:13 AM ISTUpdated : Aug 14, 2026, 12:17 AM IST

Ajker Bangla Khabar Live: Neeraj Chopra Foundation - লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের কোচ তৈরি করা! ‘ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স’ চালু করল নীরজ চোপড়া ফাউন্ডেশন

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

12:16 AM (IST) Aug 14

Neeraj Chopra Foundation - লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের কোচ তৈরি করা! ‘ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স’ চালু করল নীরজ চোপড়া ফাউন্ডেশন

Neeraj Chopra Foundation: গোটা দেশে কোচিংয়ের উৎকর্ষ সাধনে সরকারি সংস্থা, SAI (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া), ক্রীড়া ফেডারেশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন, হাই-পারফরম্যান্স সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সাথে নিবিড়ভাবে কাজ করবে তারা।

Read Full Story

10:01 PM (IST) Aug 13

Virat Kohli-Rohit Sharma - 'মেসি পারলে বিরাট-রোহিত পারবে না কেন?' বিশ্বকাপ নিয়ে আশাবাদী হরভজন

Lionel Messi: সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বয়স তাঁর ফিটনেস ও পারফরম্যান্সে থাবা বসাতে পারেনি। আগামী বছরের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) ভারতীয় দল নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেসির উদাহরণই দিয়েছেন হরভজন।

Read Full Story

09:15 PM (IST) Aug 13

Rahul Gandhi - মোদী-শাহ ইস্তফা না দেওয়া পর্যন্ত ঘুমোতে দেব না, একী বললেন রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, বিরোধী দলগুলো এখন অপ্রতিরোধ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা না দেওয়া পর্যন্ত তাঁদের ঘুমোতে দেওয়া হবে না। দেশের সংস্কৃতি রক্ষার জন্যই এই লড়াই, দাবি রাহুলের।

Read Full Story

08:38 PM (IST) Aug 13

Annapurna Yojana - মহিলাদের জন্য শর্ত শিথিল, অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর পদক্ষেপ সরকারের

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডারের বাদ পড়া উপভোক্তাদের ক্ষোভের জেরে অন্নপূর্ণা যোজনার শর্তে বড় ছাড় রাজ্য সরকারের। বাড়তি ১৪ হাজার কোটি টাকার বোঝা, ১৭ আগস্ট চূড়ান্ত তালিকা— বিস্তারিত জানুন।

Read Full Story

08:16 PM (IST) Aug 13

Independence Day - ইতিহাসে প্রথমবার গাওয়া হবে 'বন্দে মাতরম', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান-সূচিতে বড় চমক

আগামী ১৫ই আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠান হবে। এই প্রথমবার উদযাপনের অংশ হিসেবে গাওয়া হবে জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম'।

Read Full Story

08:02 PM (IST) Aug 13

Commonwealth Fencing Championship - প্রথমবার কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ জয় ভারতের

Indian Fencing: ভারতে ফেন্সিং অপরিচিত না হলেও, খুব জনপ্রিয় খেলা নয়। কারণ, এই খেলা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। তবে এবার ভারতের ফেন্সিং দল কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে (Commonwealth Fencing Championship 2026) যে সাফল্য পেল, তারপর দেশে ফেন্সিংয়ের জনপ্রিয়তা বেড়ে যেতে পারে।

Read Full Story

07:50 PM (IST) Aug 13

Nirmal Ghosh - ঠিক এই ৩ কারণেই পুরী থেকে গ্রেফতার নির্মল ঘোষ, প্রশ্ন তুললেন কুণাল

Nirmal Ghosh Arrest: আরজি কর কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হল নির্মল ঘোষকে। একটা সময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন। ঠিক কোন কোন কারণে গ্রেফতার করা হল দেখুন।

Read Full Story

07:10 PM (IST) Aug 13

পাকিস্তানই প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, ভবিষ্যদ্বাণী এই অধ্যাপকের, জানালেন কারণও

অধ্যাপক জিয়াং ইউটিউবার রাজ শামানির পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। সেই আলোচনার ভিডিও ১১ আগস্ট আপলোড করা হয়। ভবিষ্যতের কোনও সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জিয়াং এমন এক পূর্বাভাসের কথা বলেন, যেখানে ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশটিকে এই ভয়াবহ পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।

Read Full Story

06:36 PM (IST) Aug 13

Indian Football Team - ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচকে গুরুত্ব, আশিয়ান কাপ থেকে সরে গেল ভারত

India vs Brazil Friendly Match: প্রথমবার ভারত সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সিনিয়র পুরুষ ফুটবল দল। চলতি বছরের অক্টোবরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল দল। এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)।

Read Full Story

06:19 PM (IST) Aug 13

Sukhbir Singh Badal - কেমন আছে অকালি দলের প্রধান সুখবীর বাদল? স্ত্রীকে ফোন করে খোঁজ নিলেন মোদী

মহারাষ্ট্রের নান্দেড়ের একটি গুরুদ্বারে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের উপর হামলা হয়েছে। ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর স্ত্রী হরসিমরত কৌর বাদলকে ফোন করে সুখবীরের স্বাস্থ্যের খোঁজ নেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Full Story

05:49 PM (IST) Aug 13

TMC vs TMC - সাংসদে এখনও ঝুলে NCPI-এর ২০ সাংসদের ভাগ্য! আদালতে যাওয়ার তোড়জোড় কালীঘাট TMC-র

TMC vs TMC: তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে কালীঘাট তৃণমূল। ৭-১০ দিনের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি, জেনে নিন পুরো ঘটনা।

Read Full Story

05:37 PM (IST) Aug 13

India vs Afghanistan - আফগানিস্তান সিরিজের দিন বদলাচ্ছে, বাংলাদেশ সফরে যাবে ভারত?

India Tour of Bangladesh, 2026: শ্রীলঙ্কা সফর (India Tour of Sri Lanka, 2026) সেরে দেশে ফিরে চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। বিসিসিআই (BCCI) বাংলাদেশে দল পাঠাবে কি না স্পষ্ট নয়। তবে এই সফর ঘিরে তৈরি হওয়া জটিলতা ধীরে ধীরে কেটে যাচ্ছে।

Read Full Story

05:22 PM (IST) Aug 13

Kolkata Nurse Death - শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে

কলকাতার এনআরএস হাসপাতালে নাইট ডিউটির সময় এক নার্সের রহস্যমৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে তাঁর অচেতন দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Read Full Story

05:12 PM (IST) Aug 13

Ananta Maharaj - অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান প্রত্যাহার, নেতাজি-বিতর্কে বড় সিদ্ধান্ত সরকারের

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগের জেরে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান প্রত্যাহার করল রাজ্য সরকার। তৃণমূল সরকারের আমলে দেওয়া এই সম্মান এবার ফিরিয়ে নেওয়া হল নেতাজি-বিতর্ককে কেন্দ্র করে। গত ২১ ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেছিল রাজ্য সরকার।

Read Full Story

04:56 PM (IST) Aug 13

Assam Floods - বন্যায় বিধ্বস্ত অসম, সাহায্যের হাত বাড়িয়ে ১০ কোটি টাকা দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যাবিধ্বস্ত আসামকে ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। ১২ আগস্ট পর্যন্ত আসামে বন্যায় মৃতের সংখ্যা ১০৩-এ পৌঁছেছে।

Read Full Story

04:42 PM (IST) Aug 13

Neeraj Chopra - গোপীচাঁদের সঙ্গে যৌথ উদ্যোগ, কোচদের প্রশিক্ষণের ব্যবস্থা নীরজের

Indian School of Coaching Excellence: যে কোনও খেলায় উন্নতি করতে হলে খেলোয়াড়দের পাশাপাশি কোচদেরও আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের বিষয়ে সচেতন থাকা জরুরি। ভারত এক্ষেত্রে অনেক পিছিয়ে। এই কারণেই খেলার উন্নতির স্বার্থে কোচদের প্রশিক্ষণের জন্য চালু করা হল ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সসেলেন্স।

Read Full Story

04:40 PM (IST) Aug 13

bardhoka bhata - বার্ধক্য ও বিধবা ভাতার ১৫০০ টাকা পেতে এই ডকুমেন্ট দিয়েছেন তো? নয়তো বাতিল হবে আবেদন!

বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ১,৫০০ টাকা পেতে আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দিতে হবে। আধার, বয়স ও ঠিকানার প্রমাণ, ব্যাঙ্কের তথ্য এবং বিধবা ভাতার ক্ষেত্রে মৃত্যুর শংসাপত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্টে ভুল থাকলে আবেদন আটকে যেতে বা বাতিল হতে পারে।

Read Full Story

04:30 PM (IST) Aug 13

Annapurna Yojana - অগস্টে ৩০০০ টাকা! এক পরিবারে কত জন মহিলা পাবেন অন্নপূর্ণার টাকা? জানুন নিয়ম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার কিস্তি কবে ঢুকবে অ্যাকাউন্টে? ১৭ আগস্ট থেকে টাকা পাঠানো, যাচাইকরণ প্রক্রিয়া, আয়ের শর্ত ও কারা সুবিধা পাবেন না— সব তথ্য জেনে নিন এক ক্লিকে।

Read Full Story

03:58 PM (IST) Aug 13

Sukhbir Singh Badal - মহারাষ্ট্রে সুখবীর সিং বাদলের হাতে কৃপাণ দিয়ে কোপ, গ্রেফতার এক নিহাং

বৃহস্পতিবার মহারাষ্ট্রের নানদেড় এলাকার মাতা সাহেব কৌর গুরুদুয়ারার ভেতরে শিরোমণি অকালি দলের প্রধান ও পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে এক নিহাং ধারাল অস্ত্র (সম্ভবত কৃপাণ) দিয়ে আক্রমণ করেন। পাঞ্জাব থেকে নানদেড়ে পৌঁছনোর কিছুক্ষণ পরেই সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

Read Full Story

03:51 PM (IST) Aug 13

Lionel Messi - মেসির শোক ছুঁয়ে গেল প্রতিপক্ষকেও, আবেগঘন আলিঙ্গন বিপক্ষ দলের খেলোয়াড়ের

Lionel Messi Returns: বাবা হোর্হে মেসি (Jorge Messi) প্রয়াত হওয়ার পর শেষকৃত্য করার জন্য এবং পরিবারের পাশে থাকার জন্য ক্লাব দল ইন্টার মায়ামি (Inter Miami) থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বাবাকে হারানোর শোক বুকে নিয়েই মাঠে ফিরলেন এই কিংবদন্তি। তাঁর মানসিক যন্ত্রণা বিপক্ষ দলের ফুটবলারদেরও মন ভারাক্রান্ত করে তুলল।

Read Full Story

03:36 PM (IST) Aug 13

Solar Vs Electricity - সোলার সিস্টেম নাকি বিদ্যুৎ বিল, কোনটায় বেশি সাশ্রয়? ছবিতে দেখুন খরচের তুলনা

Solar Vs Electricity: সাধারণ বিদ্যুৎ বিলের তুলনায় সোলার এনার্জি কতটা সাশ্রয়ী? মাসিক বিল ৯০% পর্যন্ত কমানো থেকে শুরু করে সরকারি ভর্তুকি, নেট মিটারিং ও লোডশেডিং মুক্তির সব তথ্য জেনে নিন এক নজরে।

Read Full Story

03:26 PM (IST) Aug 13

Border Clash - অসম-অরুণাচল সীমান্তে ফের উত্তেজনা, ভিড় সরাতে পুলিশের শূন্যে গুলি

আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে আবার উত্তেজনা ছড়িয়েছে। দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। কয়েকদিন আগের একটি ঘটনার জেরেই নতুন করে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
Read Full Story

02:27 PM (IST) Aug 13

Apple Pay - iPhone-এ ট্যাপ করেই পেমেন্ট! ২০২৬-এ ভারতে আসছে Apple Pay

২০২৬-এর শেষে ভারতে আসতে পারে Apple Pay।iPhone, Apple Watch দিয়ে কার্ড ট্যাপ করে পেমেন্ট হবে। প্রথমে UPI থাকবে না, শুধু ক্রেডিট-ডেবিট কার্ড চলবে।

Read Full Story

02:10 PM (IST) Aug 13

Independence Day - স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবস কি এক? জানুন ১৫ই আগস্ট আর ২৬শে জানুয়ারির আসল পার্থক্য

ভারতে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস এবং ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। দুটি দিনই ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এদের তাৎপর্য ও প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আসুন, সহজ ভাষায় জেনে নিই এই দুটি জাতীয় দিবসের মধ্যে মূল পার্থক্যটা কোথায়।
Read Full Story

01:40 PM (IST) Aug 13

Nirmal Ghosh Arrested - জোর করে অভয়ার দেহ দাহ? গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

আরজি কর মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় জোর করে অভয়ার দেহ সৎকার করার অভিযোগ ওঠে নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে। এনিয়ে সোমবার খড়দা থানায় এফআইআর দায়ের করেন অভয়ার বাবা। সেই এফআইআর-র ভিত্তিতেই নির্মলকে গ্রেফতার করা হয়েছে।

Read Full Story

01:12 PM (IST) Aug 13

Gold Price Today Kolkata - বৃহস্পতিবার লাফিয়ে বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: সপ্তাহের বৃহস্পতিবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ১৩ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

01:02 PM (IST) Aug 13

Mitchell Starc Creates World Record - বাঁ হাতের বাইশ গজে এভারেস্টে চড়লেন মিচেল স্টার্ক, অজি পেসার গড়লেন নয়া রেকর্ড

Mitchell Starc Creates World Record: টেস্ট ক্রিকেটে বড় নজির গড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শাদমান ইসলামের উইকেট নিতেই বাঁ হাতি বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারী হওয়ার রেকর্ড গড়লেন এই অজি পেসার।

Read Full Story

12:54 PM (IST) Aug 13

Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনার ৩০০০-সহ মাসে মোট ৪৫০০ টাকা পাবেন এই মহিলারা, কারা জানুন

রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এবার এই প্রকল্পের সঙ্গে অন্য একটি ভাতা মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির মহিলারা মাসে মোট ৪,৫০০ টাকা পেতে পারেন। বুধবারের ঘোষণার পর এই নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Read Full Story

12:17 PM (IST) Aug 13

8th Pay Commission - কর্মীদের বেতন বৃদ্ধি ২০২৭-এর মে মাসের আগেই কি প্রতিবেদন জমা পড়বে? ১৮ মাসের সময়সীমা নিয়ে সরকারের স্পষ্ট বার্তা

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে, যা ৩ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে। সংসদে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, কমিশন এখনও সুপারিশ জমা দেয়নি।

Read Full Story

12:14 PM (IST) Aug 13

App Cab Advance Tip - রাইডের আগেই আগাম টিপ নয়! ওলা, উবার ও র‍্যাপিডোকে ফিচারটি সরানোর নির্দেশ

আপনি যদি ওলা, উবার বা অন্য কোনও অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেন এবং বুকিং সম্পন্ন হওয়ার আগেই স্ক্রিনে টিপ বা অতিরিক্ত টাকা দেওয়ার অপশন আসে, তবে এখন থেকে এমনটা আর করা যাবে না। সড়ক পরিবহন মন্ত্রক ক্যাব অ্যাগ্রিগেটরদের তাদের মোবাইল অ্যাপ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই ধরনের সমস্ত ফিচার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

Read Full Story

11:22 AM (IST) Aug 13

DA Hike - এই মাসেই ৩ শতাংশ ডিএ বাড়বে সরকারি কর্মচারীদের? হিসেব তো তাই বলছে, বুঝে নিন

সর্বশেষ মুদ্রাস্ফীতির তথ্যের ওপর ভিত্তি করে করা হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সরকার জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।

Read Full Story

11:19 AM (IST) Aug 13

Weather Update - শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে জারি রেড অ্যালার্ট, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়াতে লাল সতর্কতা এবং কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। এই আবহাওয়া ১৫ অগস্ট পর্যন্ত চলতে পারে।
Read Full Story

10:34 AM (IST) Aug 13

Red Fort Blast - লাল কেল্লা বিস্ফোরণে জড়িত আল-কায়েদার শাখা সংগঠন, রাষ্ট্রসংঘের রিপোর্টে দাবি

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লাল কেল্লার কাছে যে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিল, তা সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার একটি শাখা চালিয়েছিল। রিপোর্টে সংগঠনটির আঞ্চলিক নেটওয়ার্ক বিস্তারের বিষয়েও সতর্ক করা হয়েছে।

Read Full Story

10:20 AM (IST) Aug 13

Fishermen Arrest - সীমান্ত পার করার অভিযোগ, ৯ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী

সীমান্ত পেরিয়ে মাছ ধরার অভিযোগে রামেশ্বরমের ৯ জন মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদের নৌকাটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এর কিছুদিন আগেই যান্ত্রিক গোলযোগের কারণে অন্য একটি ঘটনায় আরও ১১ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল।
Read Full Story

10:12 AM (IST) Aug 13

Share Market Today - লক্ষ্মীবারে বাজারের রহস্যময় খেলা! সেনসেক্স ৭৭০০০ ছাড়িয়েছে অথচ মুখ থুবড়ে পড়েছে নিফটির

Share Market Today: আজ ভারতীয় শেয়ার বাজারে একটি মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে সেনসেক্স বাড়লেও নিফটি চাপের মধ্যে রয়েছে। ব্যাঙ্কিং শেয়ারে কেনাকাটার কারণে সেনসেক্স শক্তি পাচ্ছে, অন্যদিকে আইটি ও ফার্মা শেয়ারে বিক্রির কারণে নিফটি দুর্বল হচ্ছে।

Read Full Story

More Trending News