Published : Aug 16, 2026, 09:07 AM ISTUpdated : Aug 16, 2026, 08:24 PM IST

Ajker Bangla Khabar Live: স্বাস্থ্যসাথীর তুলনায় আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যবিমায় কতটা বেশি সুবিধে? জানালেন শুভেন্দু অধিকারী

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

ayushman bharat mukhyamantri swasthya bima yojana swasthya sathi extra benefits suvendu adhikari

08:24 PM (IST) Aug 16

স্বাস্থ্যসাথীর তুলনায় আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যবিমায় কতটা বেশি সুবিধে? জানালেন শুভেন্দু অধিকারী

রাজ্যে চালু আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। স্বাস্থ্যসাথীর তুলনায় কত বেশি রোগের চিকিৎসা, কতগুলি হাসপাতালে সুবিধা মিলবে, জেনে নিন বিস্তারিত।

Read Full Story

07:49 PM (IST) Aug 16

Mamata Banerjee - আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মমতা, সমালোচনা করলেন বিজেপির

বীরভূমের তৃণমূল পার্টি অফিসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুর জন্য মানসিক চাপ ও কুৎসা অভিযানকে দায়ী করেছেন।

Read Full Story

07:23 PM (IST) Aug 16

Suvendu Adhikari - আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ষড়যন্ত্রের ইঙ্গিত, 'তৃণমূলের দুর্নীতিবাজরা পরিবারকে ভয় দেখাতে পারে', বললেন শুভেন্দু

প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা তাঁর পরিবারকে ভয় দেখাতে পারে। তিনি এই ঘটনায় মৃতের কল রেকর্ড খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

Read Full Story

07:04 PM (IST) Aug 16

School Holiday - ১৫ অগাস্ট খোলা ছিল, তাই সোমবার সব সরকারি স্কুলে ছুটি ঘোষণা সরকারের

সরকার রাজ্যের সমস্ত সরকারি স্কুলের জন্য ১৭ আগস্ট, ২০২৬-কে ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৫ আগস্ট ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকার বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Full Story

06:44 PM (IST) Aug 16

LPG - রান্নার গ্যাস নিয়ে আর চিন্তা নয়? ২৪টি সংস্থাকে বড় নির্দেশ কেন্দ্রের, বাড়বে উৎপাদন

দেশে রান্নার গ্যাসের জোগান স্থিতিশীল রাখতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২৪টি তেল শোধনাগার ও উৎপাদনকারী সংস্থার জন্য LPG উৎপাদনের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে দৈনিক মোট ৬৩.৮১ হাজার মেট্রিক টন গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

Read Full Story

06:27 PM (IST) Aug 16

IND vs SL Test Series - পাডিক্কালের দুরন্ত ইনিংসে ইতি! দ্বিতীয় দিনে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করল শ্রীলঙ্কা, তবে রানের পাহাড়

IND vs SL Test Series: দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দারুণভাবে ম্যাচে ফিরল শ্রীলঙ্কা। অভিষেক হওয়া নতুন দুই ক্রিকেটার কেশরা নুওয়ান্থা ও প্রভাত জয়াসুরিয়ার দাপটে কিছুটা চাপে ভারত। সেঞ্চুরি করা দেবদূত পাদিক্কাল (১৬৭), কেএল রাহুল (৮২) ও ঋষভ পন্থকে (৩৯) হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেট হারিয়ে ৪৬০ রান।

Read Full Story

06:27 PM (IST) Aug 16

Nabanna Holiday - দুর্গাপুজোর পরেও ১০ দিন ছুটি! বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস! নবান্নের হলিডে লিস্ট

দারুণ খবর রাজ্যের স্কুল কলেজ পড়ুয়াদের জন্য। দুর্গাপুজোর ছুটি কাটানোর পরেও আরও ১০ দিন ছুটির ঘোষণা রাজ্যের। জানলে অবাক হবেন, দুর্গাপুজার পরেও অতিরিক্ত ১০ দিন ছুটি থাকবে রাজ্যে। দেখুন নবান্নের হলিডে লিস্ট (Holiday List)।

Read Full Story

06:18 PM (IST) Aug 16

তারেক রহমানের ভারত সফরের জন্য ২টো শর্ত চাপাল বাংলাদেশ, একটি হল হাসিনার প্রত্যর্পণ

তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, শেখ হাসিনা-সহ অন্যান্য পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে ভারত দ্রুত পদক্ষেপ না করলে নয়াদিল্লিতে তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর সম্ভবত হবে না।

Read Full Story

06:10 PM (IST) Aug 16

CJP - স্কুল পরিদর্শনে গিয়ে 'আক্রান্ত' ভলান্টিয়ার, বাবাকে পিটিয়ে মারার অভিযোগ, আসছে CJP টিম

ককরোচ জনতা পার্টি (CJP) নামে একটি সংগঠন অভিযোগ তুলেছে যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় তাদের এক ভলান্টিয়ারকে মারধর করা হয়েছে এবং তাঁর বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের একটি টিম রাজ্যে আসছে।

Read Full Story

05:39 PM (IST) Aug 16

Hormuz Strait - হরমুজ প্রণালী নিয়ে কড়া আইন আনছে ইরান, ট্রাম্পকে কড়া বার্তা তেহরানের

হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে দুটি বিল নিয়ে আলোচনা শুরু করেছে ইরানের সংসদ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেছেন এক শীর্ষ ইরানি নেতা। ট্রাম্পকে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে বললেন তিনি।

Read Full Story

05:18 PM (IST) Aug 16

TMC-Congress - মুর্শিদাবাদে বড় ধাক্কা ঘাসফুলে, তৃণমূল থেকে অধীরের হাত ধরে কংগ্রেসে প্রধান-উপপ্রধানরা

মুর্শিদাবাদে তৃণমূলের ঘরে ফের ধাক্কা, দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের প্রধান। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তাঁর দলবদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। ভোটের পর মুর্শিদাবাদে এই দলবদল তৃণমূলের সংগঠন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Read Full Story

04:53 PM (IST) Aug 16

Dimagi Naxal - 'দিমাগি নকশাল' কারা? বিরোধীদের নিশানা করেননি মোদী, সাফাই রিজিজুর

প্রধানমন্ত্রী মোদীর 'দিমাগি নকশাল' মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নামলেন কিরেন রিজিজু। তিনি সাফ জানিয়েছেন, এই মন্তব্য বিরোধীদের জন্য নয়, বরং মাওবাদ ও বিচ্ছিন্নতাবাদকে সমর্থনকারীদের জন্যই করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই শব্দবন্ধকে 'শহুরে নকশাল'-এর মতো ফাঁপা বুলি বলে কটাক্ষ করেছেন।
Read Full Story

04:52 PM (IST) Aug 16

Bangladesh Athletics - শরীরে পুরুষের সব লক্ষণ প্রমাণিত, নির্বাসিত বাংলাদেশের ২ 'মহিলা' অ্যাথলিট

Differences of Sex Development: সারা বিশ্বে অনেক মহিলা অ্যাথলিটের শরীরেই পুরুষের লক্ষণ দেখা গিয়েছে। অনেক অ্যাথলিট এই কারণে নির্বাসিতও হয়েছেন। এবার বাংলাদেশের দুই মহিলা অ্যাথলিটকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হল। এই ঘটনায় বাংলাদেশের ক্রীড়া মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story

04:37 PM (IST) Aug 16

Park Street - ধর্মতলার পরে এবার হকারমুক্ত পার্কস্ট্রিট! পুজোর আগেই বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

Park Street Hawker Free: ধর্মতলার পর এবার পার্ক স্ট্রিটও হকারমুক্ত করার ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। জেনে নিন কোন এলাকা খালি হবে, কী বললেন মন্ত্রী।

Read Full Story

04:08 PM (IST) Aug 16

Vande Mataram - 'নিঃশর্ত ক্ষমা চান', 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্রের বংশধর সুমিত্রর

‘বন্দে মাতরম’-এর প্রতি অবমাননা এবং জাতীয় সঙ্গীতের প্রতি কংগ্রেসের ধারাবাহিক অবজ্ঞার অভিযোগ তুলে সনিয়া গান্ধীকে চিঠি লিখলেন নৈহাটির বিজেপি বিধায়ক এবং ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর শ্রী সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, সনিয়ার কাজ সত্যিই লজ্জাজনক ছিল। এটা দেশের প্রতি অপমান। সমগ্র ভারত এবং বাঙালি সম্প্রদায়ের প্রতি অপমান।

Read Full Story

03:42 PM (IST) Aug 16

Annapurna Yojana - কাল থেকেই অন্নপূর্ণার ৩,০০০ টাকা! মহিলাদের ব্যাঙ্কে ঢুকবে এই ২ প্রকল্পের টাকাও

Annapurna Yojana Update: কাল, ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। জেনে নিন কারা পাবেন, কত টাকা পাবেন, আর নিয়মে কী কী ছাড় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story

03:10 PM (IST) Aug 16

Novak Djokovic - গরমে অসুস্থ, সিনসিনাটি ওপেন চলাকালীন কোর্টেই বমি করে ফেললেন নোভাক জকোভিচ

Novak Djokovic News: বিশ্বের সর্বকালের অন্যতম সফল টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ এখনও যথেষ্ট ফিট। কিন্তু তাঁরও বয়স হচ্ছে। প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে সিনসিনাটি ওপেনে (Cincinnati Open 2026) খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এই তারকা। তিনি ম্যাচও খোয়ালেন। ফলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল।

Read Full Story

03:09 PM (IST) Aug 16

Asish Banerjee - আত্মহত্যা নাকি অন্য কিছু? আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্য, কুণাল-অগ্নিমিত্রার মন্তব্যে বাড়ল জল্পনা

আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা। ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। দু’জনের মন্তব্যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হয়েছে।

Read Full Story

02:30 PM (IST) Aug 16

Suvendu Adhikari Govt 100 Days - ১০০ দিন পূর্ণ শুভেন্দু সরকারের! কী পেল রাজ্য? এক নজরে রিপোর্ট কার্ড

রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের ১০০ দিন পূর্ণ হল আজ। ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী—রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে। তারপর কেটে গিয়েছে একশো দিন। কী পেল রাজ্য? এক নজরে রিপোর্ট কার্ড

Read Full Story

02:00 PM (IST) Aug 16

India-Israel Relations - স্বাধীনতা দিবসে নেতানিয়াহুর শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে সম্পর্ক আরও মজবুত করার বার্তা মোদীর

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশা প্রকাশ করেছেন যে দুই দেশের 'বিশেষ কৌশলগত অংশীদারিত্ব' ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
Read Full Story

02:00 PM (IST) Aug 16

Surya Gochar - সূর্য কেতুর নক্ষত্রে প্রবেশ করবে! ৩১ আগস্ট পর্যন্ত এই ৩ রাশির ভাগ্য উজ্জ্বল থাকবে

জ্যোতিষশাস্ত্রে, সূর্যদেব, যাঁকে আত্মা, সম্মান, নেতৃত্ব এবং পিতৃত্বের সূচক বলে মনে করা হয়, তিনি ১৭ আগস্ট সকালে কেতু-শাসিত মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। এই নক্ষত্র পরিবর্তনটি সকাল ৮:০৩ মিনিটে ঘটবে। সূর্যদেব ৩১ আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে অবস্থান করবেন। মঘা নক্ষত্র পূর্বপুরুষ, শক্তি, রাজকীয় সুখ এবং উচ্চ পদের সঙ্গে সম্পর্কিত।

Read Full Story

01:07 PM (IST) Aug 16

8th Pay Commission - অষ্টম বেতন কমিশনে গ্র্যাচুইটি ২৫ লক্ষ থেকে বেড়ে ৭৫ লক্ষ টাকা হবে? বড় দাবি

গ্র্যাচুইটি হল দীর্ঘ চাকরির বিনিময়ে একজন কর্মচারীর প্রাপ্ত এককালীন অর্থ। এটি অবসরের সময় দেওয়া হয়। অবসরের পর গ্র্যাচুইটি একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। তাই, গ্র্যাচুইটির সীমার পরিবর্তন তাদের অবসরকালীন পরিকল্পনার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

Read Full Story

12:53 PM (IST) Aug 16

হারিয়ে যাওয়া জিনিস এবার ১ মিনিটে খুঁজে পাবেন, লঞ্চ হল Google-এর Pixel Tag

গুগল ভারতে Pixel Tag লঞ্চ করল। ১ বিলিয়ন+ Android ডিভাইসের Find Hub নেটওয়ার্ক, UWB + Bluetooth Channel Sounding, ১ বছরের ব্যাটারি আর IP67 রেটিং। দাম $29 থেকে শুরু।

Read Full Story

12:47 PM (IST) Aug 16

Pakistan Hockey - ড্রেসিংরুমে পেনাল্টি কর্নার গিয়ার, হকি বিশ্বকাপের ম্যাচ খেলছে পাকিস্তান!

Pakistan Hockey Team: গত কয়েক বছরে পাকিস্তান হকি দলের পারফরম্যান্সের অবনতি তো হয়েছেই, আর্থিক সঙ্কট ও অপেশাদারি মানসিকতাও প্রকট হয়ে গিয়েছে। চলতি হকি বিশ্বকাপে (FIH Men's Hockey World Cup 2026) খেলছে পাকিস্তান। শুরুতেই তাদের মুখ পুড়ল। ক্রীড়ামহলে পাকিস্তানকে নিয়ে হাসাহাসি চলছে।

Read Full Story

12:20 PM (IST) Aug 16

Varanasi Airport Gun Incident - যাত্রীর পিস্তল থেকে গুলি চলে জখম ২, হুলস্থুল কাণ্ড বারাণসী বিমানবন্দরে

রবিবার বারাণসী বিমানবন্দরে গুলি চলল। চেকিংয়ের সময় এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর কাছে থাকা বন্দুক থেকে গুলি চলার ঘটনায় দুজন আহত হয়েছেন। আজমগড়ের বাসিন্দা ওই যাত্রী তাঁর স্ত্রীর সঙ্গে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট IX-1810-এ করে মুম্বাই যাচ্ছিলেন।

Read Full Story

11:43 AM (IST) Aug 16

প্রতিবেশীর গাছ থেকে নারকেল ও পাতা পড়ার কারণে হাইকোর্টে মামলা! রায় কী বললেন বিচারপতি?

আপনার বাড়ির গাছপালা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু কখনও কখনও আপনার প্রতিবেশীর কোনও গাছ বেড়ে আপনার ছাদ, বারান্দা বা উঠোনে ঢুকে পড়ে, অথবা আপনার বাড়ির কোনও গাছ আপনার প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তখনই শুরু হতে পারে সমস্যা।

Read Full Story

11:05 AM (IST) Aug 16

Encroachment - দেশের প্রায় ৪১৪টি জাতীয় সৌধ জবরদখলের শিকার, রাজ্যসভায় জানাল কেন্দ্র

কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় জানিয়েছে যে দেশের ৩,৬৮৮টি জাতীয় গুরুত্বপূর্ণ সৌধের মধ্যে ৪১৪টিই জবরদখলের শিকার। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সৌধগুলিকে সুরক্ষিত রাখতে ASI সীমানা ডিজিটাইজ করেছে।
Read Full Story

11:06 AM (IST) Aug 16

৭০ হাজার কোটি টাকায় ৬ সাবমেরিন! Project 75(I)-তে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত

ভারতের নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। দীর্ঘ-বিলম্বিত Project 75(I) সাবমেরিন কর্মসূচিতে অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় সরকার। কারণ এই সংক্রান্ত প্রস্তাবটি শীঘ্রই 'ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি' (CCS)-র বিবেচনার জন্য পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Read Full Story

10:54 AM (IST) Aug 16

Australia vs Bangladesh - অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়, ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের

Australia vs Bangladesh First Test Match: ২৬ বছর ধরে টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। এত বছরে বিদেশ সফর মানে হার অবধারিত ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হার ছাড়া অন্য কিছু ভাবতে পারত না বাংলাদেশের ক্রিকেট মহল। কিন্তু এবার ফল বদলে গেল। অস্ট্রেলিয়া সফরে (Bangladesh tour of Australia, 2026) ঐতিহাসিক সাফল্য পেল বাংলাদেশ।

Read Full Story

10:04 AM (IST) Aug 16

Tarique Rahman - আগামী সপ্তাহেই ভারত সফরে আসতে পারেন, প্রস্তুতি শুরু তারিক রহমানের

Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে আসছেন তারিক রহমান। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাংলাদেশে ফেরার দিনক্ষণ নিয়ে জল্পনার মধ্যেই তারিকের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Read Full Story

09:33 AM (IST) Aug 16

বাড়িতে ফ্রিজ, বাইক বা টিভি থাকলেই বাতিল করা হবে রেশন কার্ড? বিরাট আপডেট নবান্নের

নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই অনেকের মনে সংশয় তৈরি হচ্ছে, এবার নাকি বাড়িতে ফ্রিজ, মোটরসাইকেল কিংবা টিভি থাকলে রেশন কার্ড (Ration Card) বাতিল করে দেওয়া হবে! অর্থাৎ বিনামূল্যে আর খাদ্য সুরক্ষা মিলবে না।

Read Full Story

09:33 AM (IST) Aug 16

2027 ODI World Cup - মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা! আগের সূচি বদলে ক্রিকেট বিশ্বকাপ এই দিনে শুরু হতে পারে

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ একটি নির্দিষ্ট তারিখে শুরু হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী বছর—অর্থাৎ ২০২৭ সালের ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন আফ্রিকায় এই বড় টুর্নামেন্টটি শুরু করার কথা বিবেচনা করছে। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ নিয়ে আইসিসি এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

Read Full Story

More Trending News