গভীর রাতে ভিজল কলকাতা, এপ্রিলের শুরুতেই নামল তাপমাত্রার পারদ, কতদিন বৃষ্টি চলবে বঙ্গে?

Published : Apr 01, 2023, 07:37 AM ISTUpdated : Apr 01, 2023, 08:56 AM IST
Winter Rain Kolkata

সংক্ষিপ্ত

আগামী সপ্তাহতেই ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে বৃষ্টিরও বিশেষ সম্ভাবনা নেই।

শুক্রবার রাতেও ঝমঝমিয়ে বৃষ্টি। আচমকা কালবৈশাখীতে ভিজল শহর। সপ্তাহের শেষ দিনেও মেঘলা আকাশ। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি এপ্রিলের শুরুতেই সামান্য নামল শহরের তাপমাত্রা। এদিনও প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাংশে। আগামীকাল আবহাওয়ায় বিশেষ পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। বরং আগামীকাল আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আগামী পরশু থেকে কাটতে পারে দুর্যোগের মেঘ। ৩ তারিখ থেকেই শহরে রৌদ্রজ্বল দিন দেখতে পারে শহরবাসী। তবে তাপমাত্রায় কোনও বড় বদলের সম্ভাবনা থাকছে না। আগামী সপ্তাহে ক্রমশই বাড়বে শহরের তাপমাত্রাও। আগামী সপ্তাহতেই ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে বৃষ্টিরও বিশেষ সম্ভাবনা নেই।

১ এপ্রিল, শনিবারও অব্যহত বৃষ্টি। মাসের শুরু থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা শহরের একাধিক রাজ্যে। শনিবার সামান্য কমল তাপমাত্রা। কিন্তু কাল থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার। আগামী সপ্তাহতেই তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছনর কথা। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির পাশাপাশি বইবে দমকা হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

প্রসঙ্গত, শুক্রবার সকাল আংশিক মেঘলা ছিল শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বৃষ্টির পরিমাণও। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন দখা যায়নি। ভ্যাপসা গরমের থেকে এক্ষুণি নিস্তার নেই সাধারণ মানুষের। তবে সামান্য নেমেছিল তাপমাত্রার পারদ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনি ও রবিবারেও পরিস্থিতির বিশেষ বদল নেই। আগামী সপ্তাহ থেকে কাটতে পারে দুর্যোগ। আজ বাতাসে আপক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।

বুধবার থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে বৃষ্টি জারি থাকলেও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হালকা বিরতি ছিল। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ২৯ মার্চ, বুধবার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির সঙ্গে জারি ছিল বজ্রপাত। তবে, এই বৃষ্টি এখনই পুরোপুরি অব্যাহতি দিচ্ছে না। চলতি সপ্তাহেও দক্ষিণের বহু জেলায় ব্ষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে জারি থাকবে বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আজ এবং আগামিকাল বৃষ্টি থেকে সাময়িক বিরতি মিললেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির পরিমাণ খুব সামান্য হলেও তার সঙ্গে বজায় থাকবে বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার, ৩০ মার্চও আংশিক মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনাও। আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রাও। এবছর মার্চ মাসেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে শহরের তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটতে পারে। আগামী বেশ কিছুদিন একই থাকবে শহরের আবহাওয়া।

আরও পড়ুন - 

সপ্তাহান্তে ভিজবে শহর, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা? দেখে নিন

মার্চের শেষেও মুখভার আকাশের, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও, দেখে নিন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃষ্টিভেজা আবহাওয়ায় রাতের তাপমাত্রায় পতন, বঙ্গে বর্ষণ কমবে কবে?

PREV
click me!

Recommended Stories

Dakshineswar Sandhya Arati: বাড়ি বসে ফেসবুকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যারতি, পেজ আর সময়টা জানুন
Bengal BJP: ক্ষমতায় বিজেপি এলে মাছ-মাংস বন্ধ! 'ইলিশ মাছ আনুন, বেছে খাইয়ে দেব' মন্তব্য স্মৃতি'র