রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় শীতের, চলতি সপ্তাহে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার প্রভাবও

Published : Feb 07, 2023, 07:29 AM IST
weather

সংক্ষিপ্ত

গত কাল থেকেই শীতের কনকনে ঠান্ডা বাতাস পেরিয়ে বসন্তের আমেজ বাতাসে। গত কয়েকদিনের তুলনায় চরল তাপমাত্রার পারদও।

গতকালের তুলনায় বিশেষ বদল নেই শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায়। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা খানিকটা বাড়লেও ভোরের দিকে অব্যহত উত্তুরে শিরশিরানি। তবে চলতি মরশুমের জন্য যে প্রায় পাকাপাকিভাবে শীতের আর বাকি মাত্র কিছুদিন। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে প্যাভিলিয়নে শীতের কামব্যাক হলেও দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়বে তাপমাত্রা। সপ্তাহের দ্বিতীয় দিন থেকেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। সারা সপ্তাহ ধরেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাড়বে কুয়াশার প্রভাবও। গত কাল থেকেই শীতের কনকনে ঠান্ডা বাতাস পেরিয়ে বসন্তের আমেজ বাতাসে। গত কয়েকদিনের তুলনায় চরল তাপমাত্রার পারদও।

কনকনে শীতের দিন প্রায় শেষ। বাতাসে বসন্তের মৃদু মন্দ আমেজ। এবার পাকাপাকি ভাবে রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত। ফেব্রুয়ারির শুরুর দিকে তাপমাত্রা পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে গতকালই তা বেড়ে হয়েছে ১৭ ডিগ্রি। আজ তাপমাত্রায় বিশেষ পরির্তন না এলেও সপ্তাহজুড়ে উপরের দিকেই তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশার প্রভাবও। সারাদিন মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশই দেখবে শহরবাসী। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।

আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে। আগামী তিনদিন সকালের দিকে কুয়াশা থাকতে পারে। আগামী চারদিন দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকার কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা গত কয়েক দিন ধরে বেশ খানিকটা কমে গেছে। বর্তমানে স্বাভাবিকের থেকে এক থেকে কোথাও কোথাও তিন ডিগ্রি কম চলছে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন দিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই।

চলতি সপ্তাহে ক্রমেই বাড়বে শহরের তাপমাত্রা। এই সপ্তাহে শররের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আগামী কয়েকদিন কুয়াশার প্রভাব থাকবে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন মূলত শুষ্ক এবং পরিষ্কার আকাশ থাকবে। আগামী তিনদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। রাতের তাপমাত্রা আপাতত এক থেকে তিন ডিগ্রি সেলসিয়ামের মতো কম আছে।

আরও পড়ুন - 

বাড়বে গরম, ধীরে ধীরে প্যাভিলিয়নে ফিরছে শীত, সোমবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া

আসছে গরম? ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রাজ্যে

চার্চিল-মিল্টনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে এক আসনে বসালেন রাজ্যপাল, তুলনা করলেন সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এপিজে আবদুল কালাম সঙ্গেও

PREV
click me!

Recommended Stories

Kolkata Police: জেসিবি নিয়ে শহরে বিজেপির বিজয় মিছিল? মালিক পক্ষকে সতর্কবার্তা সিপি অজয় নন্দের
Bengal List Of Ministers: বিজেপি সরকারে কে কে মন্ত্রী হতে পারেন? জোর চর্চা এই নামগুলি নিয়ে