Published : May 02, 2026, 09:02 AM ISTUpdated : May 02, 2026, 10:54 PM IST

Ajker Bangla Khabar Live: JPMorgan - অধস্তন কর্মীদের যৌনদাস হিসেবে ব্যবহারের অভিযোগ, কে এই লরনা হাজদিনি?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

lornahajdini jpmorgan executive lawsuit sexual abuse allegations nyc corporate scandal case

10:54 PM (IST) May 02

JPMorgan - অধস্তন কর্মীদের যৌনদাস হিসেবে ব্যবহারের অভিযোগ, কে এই লরনা হাজদিনি?

JPMorgan Chase & Co: বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) জেপি মর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানি। কিন্তু এই সংস্থায় চাকরি করা সুখের নয়। বিশেষ করে অধস্তন পুরুষ কর্মী হলে তো কথাই নেই। এই সংস্থার এক এগজিকিউটিভের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে, তাতে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story

09:24 PM (IST) May 02

Falta - জাহাঙ্গির-ইসরাফিলকে গ্রেফতারের দাবিতে উত্তাল ফলতা, এফআইআর দায়েরের নির্দেশ

Falta Violence: ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সবচেয়ে বেশি অভিযোগ এসেছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে। নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও ফলতায় হিংসা, সন্ত্রাস, অশান্তির অভিযোগ উঠছে। শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফলতা।

Read Full Story

08:09 PM (IST) May 02

Goa Tourism - গোয়াকে কেন এত ভালোবাসে বিদেশিরা? জানুন ৭ কারণ

Goa Tourism: শুধু ভারতীয়রাই নয়, সারা বিশ্বের পর্যটকদের কাছেই গোয়া অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বিদেশিদের ঠিক কী কারণে এত টানে গোয়া? আসুন, জেনে নেওয়া যাক এর পেছনের ৭টি কারণ।

Read Full Story

08:04 PM (IST) May 02

মুসলিম অধ্যুষিত এলাকায় ভোটের হার বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত, দিদির ফেরা না পরিবর্তনের ইঙ্গিত?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে পরিসংখ্যান উঠে আসছে, তা রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। রাজ্যের নির্বাচনী ইতিহাসে এই প্রথমবার ভোটের হার ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। তবে আসল 'খেলা'টি জমে উঠেছে সেই ৮৫টি আসনে, যেগুলিকে সংখ্যালঘু-অধ্যুষিত বলে মনে করা হয়।

Read Full Story

08:02 PM (IST) May 02

Murder Case - বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পালাবেন বলে সন্দেহ, স্ত্রীকে খুন যুবকের

Extramarital Affair: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুনের ঘটনা সারা দেশেই দেখা যায়। পশ্চিমবঙ্গেও এই ঘটনা বিরল নয়। এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বিবাহ-বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full Story

07:23 PM (IST) May 02

এই মহিলারা হল 'আলফা ফিমেল', যাদের সামনে আচ্ছা আচ্ছা পুরুষ মাথা নত করে

আপনি প্রায়শই "আলফা মেল" বা "আলফা পুরুষ" এর কথা শুনে থাকবেন, যা এমন পুরুষদের বোঝায় যারা আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে জানেন এবং যাদের কথার অন্যদের উপর একটি সুস্পষ্ট প্রভাব থাকে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে নারীরাও আলফা হতে পারেন?

Read Full Story

06:59 PM (IST) May 02

SRH vs KKR - হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন মাথিসা পাথিরানা? মুখ খুললেন কেকেআর-এর বোলিং কোচ

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের লড়াইয়ে থাকতে গেলে বাকি ম্যাচগুলিতে জয় পেতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচে শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana) খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Read Full Story

06:56 PM (IST) May 02

DA Hike - জুলাই মাসে DA ৩% বাড়তে পারে, সরকারি কর্মচারীদের একের পর এক লটারি লাগছে

কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য ২% ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে তাদের ডিএ ও ডিআর ৫৮% থেকে বেড়ে ৬০% হবে। এর অর্থ হল কর্মচারীরা তাঁদের মূল বেতনের ৬০% ডিএ হিসাবে পাবেন।

Read Full Story

06:25 PM (IST) May 02

Prasoon Joshi - 'প্রসার ভারতী'-র চেয়ারম্যান নিযুক্ত হলেন গীতিকার ও লেখক প্রসূন জোশী

'প্রসার ভারতী'-র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন গীতিকার, লেখক প্রসূন জোশী। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সাহিত্য, বিজ্ঞাপন, চলচ্চিত্রসহ নানা ক্ষেত্রে অবদানের অধিকারী জোশী ২০১৭ সাল থেকে 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন' (CBFC)-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Read Full Story

06:23 PM (IST) May 02

WB Election 2026 - তৃণমূল না বিজেপি, কোন দিকে যাবে মুসলিম ভোট? পাশা পালটে দিতে পারে সংখ্যালঘুরা!

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের গতিপ্রকৃতি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রভাব নিয়ে বিশেষ বিশ্লেষণ। তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লাভ-ক্ষতির অঙ্ক এবং মুসলিম ভোটারদের মেরুকরণ কীভাবে ফলাফল বদলে দিতে পারে, জানুন এই প্রতিবেদনে।

Read Full Story

05:44 PM (IST) May 02

2026 ICC Women's T20 World Cup - আছেন রিচা ঘোষ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

2026 ICC Women's T20 World Cup: গত বছর প্রথমবার সিনিয়র পর্যায়ে মহিলাদের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছেন ভারতের মহিলা ক্রিকেটাররা। শনিবার টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। দলে আছেন বঙ্গসন্তান রিচা ঘোষ (Richa Ghosh)।

Read Full Story

05:41 PM (IST) May 02

Weather Kolkata - কলকাতায় আকাশ কালো, ভোট গণনার দিন ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে

বিকেল হতেই কলকাতার আকাশ কালো। মনে হচ্ছে বিকেলেই সন্ধে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

Read Full Story

05:34 PM (IST) May 02

Indian Navy - মায়ানমারের সঙ্গে নৌ-সম্পর্ক মজবুত করতে সফরে গেলেন নৌসেনা প্রধান

ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী চার দিনের সফরে মায়ানমার গিয়েছেন। এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে সামুদ্রিক সম্পর্ক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো। তিনি মায়ানমারের শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করে বর্তমান সহযোগিতার পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতের নতুন পথের সন্ধান করবেন।
Read Full Story

05:14 PM (IST) May 02

চিনের নতুন স্টেলথ ফাইটার J-35AE, পাকিস্তানের হাতে গেলে ভারতের চিন্তা বাড়তে পারে

চিন তার নতুন স্টেলথ ফাইটার জেট জে-৩৫এই (J-35AE)-এর একটি ভিডিও প্রকাশ করেছে। এটি ২ মে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি-তে দেখানো হয়েছিল। জে-৩৫এই হল চিনের উন্নতমানের দুই-ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ ফাইটারের রফতানি সংস্করণ।

Read Full Story

04:42 PM (IST) May 02

India vs Pakistan - এশিয়া কাপে ভারতীয় দলের করমর্দন এড়ানো এখনও ভুলতে পারেননি সলমন আগা!

Asia Cup 2025: গত বছর এশিয়া কাপে প্রভাব ফেলেছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack 2025)। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে (India vs Pakistan) করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। সেই ঘটনা এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)। তিনি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানিয়েছেন।

Read Full Story

04:37 PM (IST) May 02

West Bengal Election Result 2026 - যুদ্ধকালীন পরিস্থিতি! আরও ১৬৫ জন কাউন্টিং পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ

West Bengal Election Result 2026: মোট ৭৭টি গণনাকেন্দ্র তৈরি করেছে কমিশন। এবার সেই গণনাপর্বকে শান্তিপূর্ণভাবে শেষ করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি গণনাকেন্দ্রে উপযুক্ত আইনশৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব।

Read Full Story

04:04 PM (IST) May 02

Kalighat OC Suspended - রাইফেল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি, সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস

রাইফেল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। ওই ছবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এর পরেই সাসপেন্ড করা হল কালীঘাট থানার ওসিকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে।

Read Full Story

03:36 PM (IST) May 02

Rain Alert In May - মে মাসে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বন্যাও হতে পারে! আবহাওয়ার বিরাট আপডেট

ভারত সম্ভবত প্রাক-বর্ষা ঋতুর এক অস্বাভাবিক শুরুর সাক্ষী হতে চলেছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) পূর্বাভাস দিয়েছে যে, ২০২৬ সালের মে মাসে সারা দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে।

Read Full Story

03:21 PM (IST) May 02

Cricket News - দলে সুযোগ পাননি, হতাশায় জীবন শেষ করে দিলেন তরুণী ক্রিকেটার

Cricketer Suicide: সব ক্রিকেটারই বড় জায়গায় সুযোগ পাওয়ার লক্ষ্যে খেলা চালিয়ে যান। কিন্তু সবার পক্ষে দলে সুযোগ পাওয়া সম্ভব হয় না। কোনও দলে সুযোগ না পেলে ভেঙে পড়ার বদলে লড়াই চালিয়ে যাওয়া উচিত। কিন্তু পুদুচেরির (Puducherry) এক ১৯ বছর বয়সি উঠতি ক্রিকেটার দলে সুযোগ না পেয়ে চরম সিদ্ধান্ত নিলেন। এই ঘটনায় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Read Full Story

02:53 PM (IST) May 02

West Bengal Election Result 2026 - তৃণমূলের নজরে পোস্টাল ব্যালট বাছাই! নিয়ম ভেঙেছেন রিটার্নিং অফিসার? সোজা নালিশ কমিশনে

West Bengal Election Result 2026: এই বিষয়ে কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। উল্লেখ্য, এর আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ভিতর সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। 

Read Full Story

02:10 PM (IST) May 02

Summer Vacation - গরমের ছুটি বাতিল? পঠনপাঠন চালাতে আর্জি খোদ শিক্ষকদের, কী বলছে নবান্ন?

এই বছর দরকার নেই গরমের ছুটির? পঠনপাঠন বন্ধ করে গরমের ছুটি এক মাস চালানো জরুরি নয় বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা! কী চাইছেন তাঁরা? নয়া আর্জি গেল নবান্নের কাছে! জেনে নিন আপডেট।

Read Full Story

02:04 PM (IST) May 02

Malda - পরিবর্তন বনাম প্রত্যাবর্তন আবহে বাজারে তুঙ্গে আবিরের চাহিদা, কোন রঙ বিকোচ্ছে সবথেকে বেশি?

Malda Election Update: ভোটের রেজাল্টের এখনও ২৪ ঘন্টা বাকি। তার আগে বাজারে বাড়ছে আবির বিক্রির চাহিদা। কোন রঙেরআবির বেশি বিকোচ্ছে দোকানে-দোকানে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:55 PM (IST) May 02

Mamata Banerjee - ‘নবান্ন’ ধরে রাখার পথে বাধা এই ৫ বিষয়, দিদির ক্যারিশমা কি আবারও দেখা যাবে?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক মহলে ততই জোর জল্পনা শুরু হয়েছে—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারও ক্ষমতা ধরে রাখতে পারবেন?

Read Full Story

01:53 PM (IST) May 02

IPL Betting Tragedy - আইপিএলে বেটিংয়ে হেরে ১১ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, বড় আর্থিক ক্ষতির কথা সুইসাইড নোটে

IPL Betting Tragedy: বেটিংয়ে বিপুল টাকা খুইয়ে আত্মহত্য়া। এমনটাই ঘটনা ঘটল উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে। আইপিএল বেটিংকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনার সামনে এল দেশ। বেআইনি বেটিংয়ে বিপুল অর্থ হারিয়ে আত্মহত্যা করলেন ৩৫ বছরের এক ব্যক্তি।

Read Full Story

01:15 PM (IST) May 02

Pakistan Satellite - মহাকাশে স্যাটেলাইট পাঠাল পাকিস্তান, প্রথম ছবি নিয়েই শুরু তুমুল বিতর্ক

পাকিস্তানের মহাকাশ সংস্থা SUPARCO ২৫শে এপ্রিল চীনের রকেট দিয়ে তাদের EO-3 স্যাটেলাইট লঞ্চ করেছে। কিন্তু এরপরেই একটি ছবি দেখিয়ে দাবি করা হয়, এটি স্যাটেলাইটের তোলা প্রথম ছবি। ছবিটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে কারণ দেখা যাচ্ছে, ছবিটি স্যাটেলাইট লঞ্চের কয়েক মাস আগেই তোলা হয়েছিল।
Read Full Story

01:08 PM (IST) May 02

বাড়িতে গোখরে সাপ ঢুকলে চিনবেন কীভাবে? জানলে তবেই প্রাণে বাঁচবেন

বর্ষাকালে গ্রাম এবং তার আশেপাশের এলাকায় সাপের আনাগোনা সাধারণ ব্যাপার। বাগান এবং মাঠে সাপ শনাক্ত করা জরুরি। যদি সাপটি বিষধর হয়, তবে এর কামড় মারাত্মক হতে পারে। বিষধর ও বিপজ্জনক গোখরো অনেক এলাকায় লুকিয়ে থাকে। এটি বিশ্বের অন্যতম বিষধর সাপ।

Read Full Story

12:45 PM (IST) May 02

West Bengal Election 2026 - পুনর্নির্বাচনেও ভোটদানের হিড়িক! সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭%

West Bengal Election 2026: আপাতত নির্বিঘ্নেই দুই বিধানসভায় ভোটগ্রহণ চলছে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১১টি বুথ এবং ডায়মন্ডহারবার বিধানসভার মোট ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। 

Read Full Story

12:29 PM (IST) May 02

Burdwan News - রাতের অন্ধকারে ভোট গণনাকেন্দ্রের ছাদে রহস্যময় ব্যক্তি! পূর্ব বর্ধমানে তুঙ্গে তরজা

Burdwan News: নির্বাচন মিটতেই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে শু রু হয়েছে জোর তরজা। কার দখলে থাকবে স্ট্রং রুমের নিরাপত্তা? আর ফলপ্রকাশের আগেই পূর্ব বর্ধমানে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ঠিক কী ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:27 PM (IST) May 02

Disaster Alert System - হঠাৎ কি মোবাইল ফোন কাঁপল, অ্যালার্ট এল? জানুন কে-কেন-কী পাঠিয়েছে?

শনিবার দুপুর প্রায় ১১:৪২ মিনিটে ভারতের বেশিরভাগ স্মার্টফোন হঠাৎ কেঁপে ওঠে। হঠাৎ একটি এসওএস (SOS) শব্দ বেজে ওঠে এবং একটি মেসেজ ভেসে ওঠে। এই মেসেজটি হিন্দি এবং ইংরেজিতে ভেসে উঠেছিল।

Read Full Story

12:14 PM (IST) May 02

UP Heatwave - তীব্র গরমের আশঙ্কা, পানীয় জল-সেচ নিয়ে কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের

প্রচণ্ড গরম ও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পানীয় জল, সেচ, স্বাস্থ্য ও ত্রাণ ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। কৃষক, জল সংরক্ষণ এবং বিপর্যয় মোকাবিলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
Read Full Story

12:04 PM (IST) May 02

Medecine Shop Strike - ২০ মে সারা দেশে বন্ধ থাকবে ওষুধের দোকান, চরম ভোগান্তির আশঙ্কা

অনলাইনে ওষুধ বিক্রির বিরুদ্ধে ২০ মে ধর্মঘটের ডাক ডিল 'অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস' (AIOCD)। তাদের বক্তব্য ই-ফার্মেসিগুলোর দ্রুত এবং মূলত নিয়ন্ত্রণহীন বিস্তার, তার উপর বড় বড় কর্পোরেট সংস্থাগুলোর দেওয়া বিপুল ছাড় বা 'ডিপ ডিসকাউন্টিং' সারা দেশের ওষুধের দোকানগুলির জন্য এক গুরুতর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Read Full Story

11:35 AM (IST) May 02

ভোট গণনায় কেন্দ্রীয় সরকারী কর্মীদের নিয়োগ, কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

TMC Supreme Court Hearing: পশ্চিমবঙ্গ নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় কেন্দ্রীয় কর্মীদের নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনের (ECI) সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা এক আবেদনে, সুপ্রিম কোর্ট আজ পর্যবেক্ষণ করেছে যে নির্বাচন কমিশনের যে নির্দেশিকায় (Circular) রাজ্য সরকারের একজন প্রতিনিধি রাখার বিধান রয়েছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।

Read Full Story

11:31 AM (IST) May 02

Malda BJP News - ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মালদহের রতুয়া, মাথা ফাটল বিজেপি নেতার

Malda BJP News: নির্বাচন মিটলেও থামছে না হিংসা। ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত মালদহের রতুয়া। শাসক-বিরোধী সংঘর্ষে তুমুল উত্তেজনা এলাকায়। ঠিক কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:35 AM (IST) May 02

West Bengal Repoll 2026 - কমিশন ‘ভয়েড’ ঘোষণা করতেই একাধিক বুথে রি-পোল, সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট হলো?

West Bengal Repoll: দ্বিতীয় দফায় নির্বাচনে সমস্যা। যার জেরে শনিবার রাজ্যের বেশকিছু বুথে চলছে রি-পোল বা পুনঃ নির্বাচন। সকাল ৯টা পর্যন্ত জেলাজুড়ে কত শতাংশ পড়ল ভোট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:02 AM (IST) May 02

Gold Price Today - যুদ্ধের আবহে সোনার দামে ফের উত্থান? জানুন কলকাতা-সহ আজকের দর

Gold Price Today: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের পর সোনার দামে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও, বুধবার অভ্যন্তরীণ বাজারে সোনা ও রুপার দাম কমেছে। এই প্রতিবেদনে বিভিন্ন ক্যারেটের সোনা এবং রুপার সর্বশেষ দর জানানো হয়েছে।

Read Full Story

09:27 AM (IST) May 02

WB Election Result - বিধানসভা নির্বাচনের সাতকাহন, গণনা কেন্দ্রে প্রবেশের জন্য QR কোড বাধ্যতামূলক করল কমিশন

WB Election Result Update: রবিবার পেরলেই শুরু হয়ে যাবে রাজ্যজুড়ে ভোট গণনার কাজ। সোমবার ভাগ্য নির্ধারণ বাংলার। ভোট গণনা নিয়ে তুঙ্গে উত্তেজনার পারদ। কী হবে ফলাফল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

More Trending News